,

কুমিল্লা ইপিজেডে ইটাশিয়া ইন্টারলাইনিং লি. এর আগুণ নিয়ন্ত্রণে 

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ইপিজেডে বক্রম তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউটিন দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল ৮টায় ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে ওই বক্রম তৈরি কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা বলেন, কারখানার ভিতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোন হতাহতের খবর আমরা পাইনি। অগ্নিকান্ডের ঘটনার পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিল। তারপর এক এক করে ছয়টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি বলেন, তুলা, সুতা ও বক্রমের আগুনের ধোঁয়া কমে আসলে আমরা ভিতরে প্রবেশ করবো। এর আগে হতাহতের কথা বলা যাচ্ছে না। এছাড়া আগুনের সূত্রপাত এবং অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি বলে ওই কর্মকর্তা জানান।