,

চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় দু’জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় জুবায়ের (২০) ও শিমুল দাস (১৯) নামে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত শিমুল দাসের বাড়ি ফেনী জেলার শর্শদি এবং জুবায়েরের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, উপজেলার আমানগন্ডা এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশে একটি অজ্ঞাত গাড়ি চৌদ্দগ্রাম বাজার থেকে উপজেলার মিয়াবাজার যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে চাপাঁ দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল দাসের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। নিহতরা আরএফএল’এর বিক্রয় প্রতিনিধি ছিল।