,

শনিবার চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

আজকের কুমিল্লা ডট কম :
October 11, 2019
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি একদিনের সংক্ষিপ্ত সফরে শনিবার ১২ অক্টোবর চাঁদপুর আসছেন। উক্ত সফরে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার সকাল সাড়ে ৭টায় শিক্ষামন্ত্রী ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হবেন।

এরপর সকাল সাড়ে ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এদিন বিকেল ৫টায় জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।