,

কুমিল্লায় বিয়ের দাবিতে তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2019
news-image

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজ পড়ুয়া এক ছাত্রী। উপজেলার ধামতী ইউনিয়নে হাইস্কুল পাড়ায় এ ঘটনাটি ঘটে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) তথ্যগুলো জানা যায়। ধামতী ইউনিয়নের আলিয়া মাদরাসা পাড়ার রুহুল আমিনের কলেজ পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের হাইস্কুল পাড়ার মো.তাজুল ইসলামের ছেলে আরিফুলের সাথে এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এক পর্যায়ে আরিফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

 

এরপর থেকে ওই ছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রীর অনশনের খবর পেয়েছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।