,

মুরাদনগরে দুজনের কাঁধে ভর দিয়ে এসে ভোট দিলেন ৯১ বছরের আক্কাস

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2019
news-image

 

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ইউনিয়নে ভোট দিলেন ৯১ বছর বয়সী আক্কাস আলী।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য শূন্যপদের উপনির্বাচনে ভোট দেন তিনি।

নিজে নিজে হাটতে না পারলেও দুজনের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেন তিনি।

এ সময় উপস্থিত সবার নজর কাড়েন ৯১ বছর বয়সী আক্কাস আলী।

ভোট দিয়ে তিনি জানান, জীবনের শেষ সময়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে ভালো লাগছে।