,

নগরীর তেলিকোনায় মহানগর মডেল স্কুলে বই উৎসব অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় মহানগর মডেল স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে এ অনুষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন সাবেক কুসিক কাউন্সিলর কুমিল্লা বারের এপিপি শওকত আকবর।

এ সময় কুসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাজী নেহার বেগম, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ শাকিল আহমেদ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল, বিএম মহিউদ্দিন মন্টি, নুরে আলম, মুকুল হোসেন, আজাদ হোসেন লেবু, জসিম সর্দার, আল আমিন, শাহলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সফিক মিয়া।