,

লাকসামে গৃহবধুকে ধর্ষণের দায়ে গ্রেফতার এক

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2020
news-image

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার লাকসাম পুর্ব ইউনিয়নের নরপাটি দিঘীরপাড় গ্রামে।

গ্রেফতার হওয়া মাসুদ রানা (২৮) একই গ্রামের সিরাজুল ইসলামে ছেলে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে একই গ্রামের এক চা দোকানদারের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়ো দিয়ে ঘরের বাহিরে যায়। এসময় আগ থেকে উৎ পেতে থাকা একই গ্রামের সিরাজুল ইসলামে ছেলে মাসুদ রানা গৃহবধুর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। জোরপূর্বক ধর্ষণের কারনে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। গৃহবধুর কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের আশপাশ খোঁজাখুজির পর পাশে গোয়াল ঘর থেকে উদ্ধার করে।

ওইদিন সকালে গৃহবধু বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর লাকসাম থানা পুলিশের এস আই জাহাঙ্গির আলম লাকসাম বাইপাস এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।