,

একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে- দাউদকান্দিতে বাদল রায়

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2020
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দঃ ইউনিয়ন পরিষদের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজারের ব্যবসায়ী, ডাক্তার ফার্মেসি মালিক ও বেসরকারী হাসপাতাল মালিকদের নিয়ে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধে পরামর্শ সভায় প্রধান অতিথি বাফুফে সহসভাপতি বাদল রায় বলেন,একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে। আসুন নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি। করোনা নিয়ে গুজব না ছড়িয়ে সচেতনতা বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

ইলিয়টগঞ্জ দক্ষিন ইউপি চেয়ারম্যান মামুনুর রসিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইলিয়টগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বাসুদেব ঘোষ, যুবলীগ নেতা কামরুল ইসলাম বাকী প্রমূখ। পরে প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে হাত ধোয়ার সামগ্রী বিতরণ করেন।