,

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2020
news-image

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান আর নেই। বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৩ বছরের ইরফান।

মায়ের মৃত্যুর পর হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় ইরফানকে হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ছিলেন তিনি।

মাত্র তিন দিন আগে শনিবার মারা যান ইরফান খানের মা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তাঁর মা সাইদা বেগম। মায়ের মৃত্যুর এ সময়ে পাশে থাকতে পারেননি ইরফান।