,

কুমিল্লার লাকসামে করোনা উপসর্গ নিয়ে ২ ব্যবসায়ির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2020
news-image

 

 

সেলিম চৌধুরী হিরা,লাকসাম:

কুমিল্লার লাকসাম উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই ব্যবসায়ির মৃত্যু হয়েছে।

লাকসাম পৌরশহরের ৬নং ওয়ার্ড ( পশ্চিমগাঁও ) ঔষধ ব্যবসায়ী লোকমান হোসেন করোনা পরীক্ষায় নমুনা দেওয়ার একদিন পর ১ জুন সোমবার রাত ১১ টার সময় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।

এদিকে পৌর শহরের ৮নং ওয়ার্ডের মধ্য লাকসামের বাসিন্দা এবং চাঁনমিয়া টাওয়ারের গার্মেন্টস ব্যবসায়ি স্বপন সাহা করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকালে মারা গেছেন৷