,

চান্দিনা উপজেলা পরিষদ ও ব্যাংক কর্মকর্তাসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2020
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় নতুন করে আরও ৭ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। বুধবার (১০ জুন) আইইডিসিআর থেকে ওই ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়। এনিয়ে চান্দিনা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ শত ৩৬ জন। এ পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ্য হয়েছেন ৩৫ জন।

বুধবার শনাক্তদের মধ্যে চান্দিনা উপজেলা পরিষদের ২জন কর্মকর্তা, কৃষি ব্যাংক চান্দিনা শাখার একজন, বেলাশ্বর গ্রামের একজন, কালেমসার গ্রামের একজন, চান্দিনা বাজারের ২জন নতুন করে করোনা পজিটিভ হন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।