,

সৌদির তায়েফ জেলা আওয়ামীলীগের দশম সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2020
news-image

 

সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ

ইতিহাস ঐতির্য ও উন্নয়নের ধারক সৌদি আরবের তায়েফ জেলা আওয়ামীলীগের দশম সম্মেলন গতকাল তায়েফের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

তায়েফ জেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা আবু সুফিয়ানের সভাপত্বিতে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষকঃ আব্দুল বাতেন বাকি।

সরোয়ার ও সেলিম মজুমদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামাল হোসেন, ফারুক হোসেন ভূঁইয়া,আব্দুর রহমান জিকু ও মনসুর আহমেদ ।

সম্মেলনে বক্তব্য রাখেন  কাজী সাইফুল,মহিউদ্দিন,সুমন খান ও রবিউল ।

সম্মেলনে ফারুক ভূঁইয়াকে সভাপতি ,জি এস এ রহমান জিকুকে সাধারণ সম্পাদক ও গোলাম সরোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয় ।

অনুষ্ঠানে তায়েফ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।