,

কুমিল্লা সদর দক্ষিণে এবার উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার করোনায় আক্রান্তের তিন দিন পর আক্রান্ত হলেন এবার সাবেক ছাত্রলীগ সভাপতি,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।

জানা যায়,গত (২১জুন) করোনা পরিক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। আজ (২৩ জুন) মঙ্গলবার রিপোর্ট পজেটিভ আসে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৭৪ জন। আজ ২ জনসহ সুস্থ হয়েছে ২৯ জন। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৬টি।রিপর্টি এসেছে ৪৬৮ জনের।