কুমিল্লা শহরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা মুকিত
আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2020
স্টাফ রিপোর্টার;
করোনা পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লা মহানগরজুড়ে আর্থিক ও খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে জেলা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মুকিত বিন হেলাল ও তার পরিবার।
করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে গত তিন মাস ধরে খাদ্য সহায়তা করে আসছে ক্লিন ইমেজের এই ছাত্রলীগ নেতা।

গত বৃহস্পতিবার করোনা মোকাবেলায় আলহাজ্ব মনসুর হেলালের সহযোগিতায় করোনায় পরিস্থিতির শিকার অসহায় মানুষদের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।