,

দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
December 8, 2017
news-image

 

রহমত খন্দকার পলাশঃ

দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা নগরীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর টাউনহল থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ।এছাড়া দ্বীপ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ চৌধুরী, সমাজসেবক ও সাংবাদিক শাহ ইমরানসহ আরো অনেকে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নের বাসিন্দাও বাংলাভিশন টিভির ইউরোপ প্রতিনিধি ফয়সল আহমেদ দ্বীপ এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত করেন, যা আর্ত-মানবতা ও সামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছে।