,

কুমেকের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আজ আরও ৪ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 30, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ ও লক্ষণ নিয়ে মারা গেছে ৪ জন। এদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন মহিলা।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের আইরিন (৮), সেলিম হোসেন (৫৩), সদর দক্ষিণের আয়চান বিবি (৬০) ও চাঁদপুরের নুরজাহান (৬৫)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ৩৩ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ২৪ জন।