,

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরের খাটের নিচ থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা সলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)।

পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে রাতে নিজ ঘরের দুই রুমের দুই খাটের নিচে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন এবং কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটি তদন্ত করে দেখছি।