,

কুমিল্লার চৌয়ারায় যুবলীগ নেতা জিল্লুরকে কুপিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগরীর  ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকালে পুরাতন চৌয়ারা বাজারের হেলাল স্টোরের সামনে এ হত্যাকান্ড ঘটে।

জিল্লুর রহমানের স্ত্রীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।

নিহত জিল্লুর রহমান জেলার সদর দক্ষিণের ২৫  নং ওয়ার্ডের চৌয়ারা এলাকার মোখলেছ মাষ্টারের ছেলে।

নিহতের চাচাতো ভাই গোলাম জিলানি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ২৭তম ওয়ার্ডে হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধনপুর চৌরাস্তায় জিল্লুর রহমান গেলে সেখানে হেলমেট ও মুখে মাস্কপরা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এ ঘটনার পর হত্যার ঘটনাস্থল ও কুমেক হাসপাতাল পরিদর্শন করেছেন কুমিল্লার অতি: পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল আহসান। তিনি জানান,তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকান্ড বিষয়ে তদন্ত চলছে।