,

বরুড়ায় পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর রফিকুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2020
news-image

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লা বরুড়ায় পল্লী বিদ্যুত সমিতি- ১ এর সাবেক ডাইরেক্টর হাজী মোঃ রফিকুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে পুরান কাদবা চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়ার ডিজিএম মোঃ জালাল উদ্দীন শোক প্রকাশ করেন।

জানা গেছে, তিনি হার্টের সমস্যা নিয়ে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। পরে তাঁর করোনা পজেটিভ হয়। চিকিৎসাধিন অবস্থায় গত বুধবার (২৪ নভেম্বর) দুপুর ৩:৩৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী…..রাজিউন।

মরহুম হাজী মোঃ রফিকুল ইসলাম চৌধুরীর প্রথম জানাজার নামাজ সকাল ৮: ৩০ মিনিটের সময় আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসায় এবং দ্বিতীয় জানাজা সকাল ১০ টার সময় পুরান কাদবা উত্তর পাড়া চৌধুরী বাড়ি জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে আত্বীয় স্বজন, আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ একালাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা অংশগ্রহণ করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী ও চার কন্যা সন্তানসহ অনেক গুনাগ্রহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।