,

আগামী ফেব্রুয়ারিতে আইপিএলের নিলাম

আজকের কুমিল্লা ডট কম :
January 26, 2021
news-image

 

স্পোর্টস ডেস্ক ঃ

ফ্র্যাঞ্জাইজিভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলে। প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের নিলাম আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

এরই মধ্যে লিগের আটটি দল খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা বোর্ডের কাছে জমা দিয়েছে। ফেব্রুয়ারিতে আইপিএলের আসন্ন আসরের জন্য বিসিসিআই মিনি নিলামের পরিকল্পনা করেছে। তবে কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি।

এদিকে এবারের আসরে দুইটি নতুন ফ্র্যাঞ্জাইজি যোগ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। তবে বোর্ড নিশ্চিত করেছে, ২০২২ সাল থেকে দুটি দল বেড়ে ১০টি ফ্র্যাঞ্জাইজি নিয়ে আইপিএল অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এই আসরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।