,

২২০ ফিট দৈর্ঘ্যের ‘কম্বলচিত্রে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বগুড়ার শেরপুরে ১০০ বিঘা ধান ক্ষেতের প্রতিকৃতি গতকাল মঙ্গলবার সর্ববৃহৎ শস্যচিত্র গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এবার বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দিরা ২২০ ফিট দৈর্ঘ্যের ‘কম্বলচিত্রে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি বানিয়ে সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করেছেন।

জেলার মাহবুবুল ইসলামের তত্ত্বাবধান ও নির্দেশনায় বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কারা অধিদপ্তরসহ কারাবন্দিরা সম্মান প্রদর্শন করেন।

দুই দিন অক্লান্ত পরিশ্রমের পর ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে ২২০ ফিট দৈর্ঘ্য এবং ৩৫ হাজার ২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সম্মান প্রদর্শন করে। কারাগারের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।