,

বর্ষীয়ান রাজনীতিবিদ এড. আফজাল খানের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

আজকের কুমিল্লা ডট কম :
November 16, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

অর্থমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, এডভোকেট আফজাল খান একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং শিক্ষানুরাগী, তিনি ছিলেন কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী।

উল্লেখ্য যে, আজ বেলা ২:৩০টায় রাজধানীর একটি হাসপাতালে এডভোকেট আফজাল খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শোকবার্তায় মাননীয় অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।