,

বুড়িচংয়ে মানবতার ফেরীওয়ালা-বন্ধু ফোরামের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলা বছরের শুরুর দিন পহেলা বৈশাখের দিনে, মানবতার ফেরীওয়ালা – বন্ধু ফোরাম ( ছিকুটিয়া, গোবিন্দপুর, ইসলামপুর, মজলিশপুর) এর উদ্যোগে এলাকার গরীব, অসহায়, নিঃস্ব ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই মানবিক কার্যক্রম বিতরণ করা হয়।

গতবারের ন্যায় এবারও বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে এলাকায় প্রায় ১০০ টি পরিবারের মাঝে এই রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এলাকার যুবকদের নিয়ে সংগঠিত এই মানবিক সংগঠন এর এই উদ্যোগে দেশ ও দেশের বাহিরের অনেকেই অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। এই সময় এই সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য  আবুল হোসেন, আক্তার, কাজী সাইফুল সহ , ডা: রফিক, মানিক, শরীফ,রাসেল, সাগর ও অন্যান্য আরো কয়েক জনের উপস্থিতিতে আজকের কর্মসূচি পালন করা হয়।

পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, এই মানবিক ফোরামের উদ্দেশ্য হল এলাকায় বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করা, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। তারা আরো বলেন ,দেশ ও দেশের বাহিরে থেকে এই কার্যক্রম পরিচালনার জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।পরিশেষে আরো বলেন এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এই জন্যে সবার কাছে দুআ চেয়েছেন ও তাদের এই কার্যক্রম যেন আল্লাহ পাক কবুল করুন, এই কামনাও করেছেন।