,

চকবাজারে তিন লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি: থানায় অভিযোগ দায়ের

আজকের কুমিল্লা ডট কম :
September 30, 2024
news-image

চকবাজারে তিন লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি: থানায় অভিযোগ দায়ের

শাহ ইমরান:

কুমিল্লার চকবাজার এলাকায় রাবেয়া বেগম (৩১) নামে এক নারীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে রাবেয়া বেগম উল্লেখ করেন, গত ২৯ সেপ্টেম্বর শনিবার, দুপুরে তিনি দোকানে ছিলেন এবং তার ৫ বছর বয়সী মেয়ে ইজহা আক্তার বাড়িতে ছিল। চোরেরা তার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে ওয়্যারড্রপের তালা ভেঙে স্টিলের আলমারির চাবি বের করে। চাবি দিয়ে আলমারির তালা খুলে ৩ লক্ষ টাকা নগদ অর্থ, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ২টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

রাবেয়া বেগম জানিয়েছেন, চুরির পরপরই তিনি বাড়িতে ফিরে ঘটনা সম্পর্কে জানতে পারেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মালামালের সন্ধান পাওয়া যায়নি। আশপাশের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করলে চোরদের সনাক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি ধারণা করছেন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: ১। নগদ ৩ লক্ষ টাকা ২। প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা ৩। ২টি মোবাইল ফোন, যার মূল্য ৬৫ হাজার টাকা

মোট চুরি হওয়া সম্পত্তির আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা। থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।