,

মেঘনায় যৌথবাহিনীর অভিযানে দুই যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 15, 2024
news-image

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার মেঘনা  উপজেলার শিবচর নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন কুমিল্লা মেঘনা উপজেলার আব্দুল হামিদের ছেলে রাফি মিয়া (২৮) ও আব্দুর রহিমের ছেলে মো: হাসান (১৬) ।

১৪ অক্টোবর তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়,  ১৪ অক্টোবর মারামারি করার দায়ে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা শিবচর নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বালু উত্তোলন নিয়ে এলাকাবাসীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টিকারী রাফি মিয়া ও মোঃ হাসানকে আটক করা হয়।

উল্লেখ্য যে, ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয় এবং ২ রাউন্ড ব্ল্যাংক ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে ও একজন সৈনিক আহত হয়। পরবর্তীতে  আটক হওয়া  ব্যক্তিদের মেঘনা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।