মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ইলেকট্রিক মালামালের গোডাউনে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ইলেট্রিক মালামালের গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইফতারপূর্ব মুহুর্তে আঙ্গাউড়ায় নিহান এন্টারপ্রাইজ গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপি চেষ্টার পর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিহান এন্টারপ্রাইজের মালিক কান্না জড়িত কন্ঠে রকিব উদ্দিন বলেন, আমার এই গোডাউনে ইলেট্রিক মালামালসহ আমার কয়েককোটি টাকার মালামাল শেষ । দু’টি ব্যাংকের লোন নিয়ে গতকালও ৫০ লাখ টাকার মালামাল আনছি। আমার সব শেষ।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন জানান, ইফতার মুহুর্তে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা যাচ্ছে না।

এই কর্মকর্তা বলেন, গৌরীপুর কুমিল্লার বানিজ্যিক নগরি হিসেবে পরিচিত হলেও এখানে খাল ডোবা গুলো ভরাট এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয়।