বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৫৮৭ পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২৬
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কুমিল্লার দাউদকান্দিতে চালু হচ্ছে হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতের অধীনে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  গোয়ালমারী ও নসুরুদ্দি  গ্রামে ৫৮৭ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামি ১৬ মে শনিবার দুপুরে চাঁদপুর থেকে একসাথে দেশের বিভিন্ন জেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই উদ্বোধনী অনুষ্ঠানটি দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় দেখানো হবে। পরে দাউদকান্দির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে দাউদকান্দিতে অতিরিক্ত দায়িত্বে থাকা তিতাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা রইস উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলাতেও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পরিবার গুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার জানান, দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোয়ালমারী ও নসুরুদ্দি গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার মাননীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিবেন ।