বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিভাগে ৫টি শিশু হাসপাতাল স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ৪৯২টি উপজেলায় ৫০শয্যা থেকে সব ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রুপান্তর করা হবে আজ থেকে। আগামী ৬ মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ৫টি করে শিশু হাসপাতাল করা হবে। যার প্রতিটিতে ১টি করে থাকবে আইসিইউ। ১১শ কোটি টাকা ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল ভবন তৈরি করা হবে।

বুধবার (০৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চায়না-বাংলাদেশ যৌথভাবে নারীদের জন্য একহাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল তৈরি করবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্যকে সহজ করার কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, দেশের ৬-১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সকলের জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে। কার্যক্রম স্বাভাবিক বা ঠিক হলে পরবর্তীতে সারা দেশে করা হবে।

ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে-এ কথা জানিয়ে আরও বলেন, হাম এবং ডেঙ্গু এ রোগ দুটির প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে ১০ শতাংশ বেড বরাদ্দ থাকবে। এছাড়াও প্রতিবেদনের উপর ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ছাড় দেয়ার অনুমতিও প্রদান করা হয়েছে।