,

চৌদ্দগ্রামের বাতিসায় মাদক বিরোধী সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2026
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বাতিসা মাধ্যমিক বালক বিদ্যালয় মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইফুর রহমানের সঞ্চালনায় মাদকের কুফল নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন বাতিসা ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, বাতিসা মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা তাহেরা বেগম, ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রহিম তালুকদার, চৌদ্দগ্রাম মডেল কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রফেসার সোহরাব হোসেন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, বিদ্যালয়ের সাবেক সদস্য শাহাদাত হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকর সদস্য আনিছুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম, দীপঙ্কর বিশ্বাস, পুলিশের এসআই আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।