,

‎দেবিদ্বারে এনসিপির কমিটি গঠন, মাসুদ আহ্বায়ক, শামীম সদস্য সচিব

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2026
news-image

সাইফুল ইসলাম ফাহাদ:

‎কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭১ সদস্যবিশিষ্ট উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা কমিটি এ নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে।
‎
‎সোমবার ( ১৮ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্য সচিব মো. মফিজুল আমিন চৌধুরী স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
‎
‎নবগঠিত কমিটিতে মুস্তাফিজুর রহমান মাসুদকে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম শামীমকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীর আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহমেদ শুভকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল মবিন খান (সুমন), মাহবুব আলম ভূঁইয়া, মো. আব্দুল আউয়াল খান (বাদল), ফারুক আহম্মেদ, তপন সাহা, মনির ইসলাম খান, মো. শফিকুল ইসলাম রানা, আবুল হাসনাত নিপু, প্রফেসর হাকিম, মো. গিয়াস উদ্দিন পুলিশ, মো. মহসিন ও আলম ফরাজী।
‎
‎যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল হোসেন সরকার, মাহবুব আলম ও জনি সাহা। মুখ্য সংগঠক করা হয়েছে শামীম কাউছারকে এবং সহ-সংগঠক হয়েছেন পারভেজ আহম্মেদ।
‎
‎সংগঠক হিসেবে কমিটিতে রয়েছেন আবু মুসা, কায়কোবাদ হোসেন, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান, আবুল কালাম আজাদ খান, শিল্পী আক্তার (তাসমিয়া তিথলী), মো. মনিরুল ইসলাম, মাহবুব আলম বাবু, মো. ফাহিম আহম্মেদ, আসলাম, নাজমুল হাসান ভূঁইয়া, মো. শফিউল্লাহ সারোয়ার, মো. হেলাল মিয়া, মিজানুর রহমান মিঠু, ইসমাইল হোসেন, মো. শফিকুল ইসলাম (শফিক), মো. মোতাহের হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. কামাল খান, মো. আল আমিন, মো. রুবেল হোসেন, শাহজালাল, মো. আবুল কালাম ও মো. হুমায়ুন কবির।
‎
‎এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন তাসলিম আহমেদ সরকার, মিজানুর রহমান খান, আবুল কালাম মাছুস, জাকির হোসেন, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ শওকত হোসেন, মাসুম মুন্সি, আবুল কাশেম, খোরশেদ ভিলার, ডা. ওবায়েদ উল্লাহ, মো. আবুল খায়ের (বাবুল মাস্টার), আমির হোসেন, আহসান উল্লাহ সেলিম, ওসমান গণী, হাসানুজজামান আসিফ, সাখাওয়াত হোসেন, ইসমাইল হোসেন শান্ত, জিয়াউর রহমান, মো. আবদুল কাদের জিলানী, সালমা আক্তার, মো. আব্দুল মবিন সরকার, সুমন আহম্মেদ, আশরাফুল ইসলাম সাকের ও আমিনুল ইসলাম সবুজ।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের পর থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হবে।
‎
‎নতুন এ কমিটির মাধ্যমে দেবিদ্বার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।