All posts by jitu

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত দম্পত্তির মেয়ে রিনা রানী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রোববার বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সোহাগ হোসেন ওরফে সোহাগ মুন্সি (২৯) ও গোলাম আজম ওরফে মিজান হোসেন (৬৯) নামে দুই ব্যক্তি হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, মাসুদ রানা (২৫), শ্যামল চন্দ্র শীল (২০), মো. আলমাস (৩৫), মো. নেছার আহম্মেদ (৩০), মো. রাকিব হোসেন (২৩), মো. রাশেদ ওরফে (২৬) মাসুদ কামাল (৪৫) ও শাহ আলম ওরফে বাবুল (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানায়, গত ৮ সেপ্টেম্বর নারায়নগঞ্জের দুলাল সাহার বাড়ি থেকে উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন আসামিরা চুরির উদ্দেশ্যে দুলাল সাহার বাড়িতে গেলে বৃদ্ধ দম্পতি তাদেরকে চিনে ফেলেন। তাই বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাসার ভেতরে ৬ জন ও বাসার বাইরে ৪/৫ জন ছিল। তারা ঘরের ভেতরে থাকা ১টি সাদা বস্তায়, ৩টি পিতলের প্লেট, ২টি পিতলের চামচ, ২টি পিতলের গ্লাস, ২টি পিতলের বাটি ও পূজা করার ২টি পিতলের বাটি নিয়ে যায়। হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রামে উত্তম বর্মন (৬০) ও তার স্ত্রী কাজলী রানীকে (৪৫) হাত-পা বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহতদের মেয়ে রিনা রানীর অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

দাউদকান্দিতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

দাউদকান্দিতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর নিহত হয়েছেন। নিহত রেজওয়ানা করিম রিমি উপজেলা জুরানপুর আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি তিতাস উপজেলা জিয়ারকান্দি গ্রামের রেজাউল করিমের মেয়ে।

জানা যায়, কলেজ ছুটির পর বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন রিমি।

শহীদনগর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় সেন্টমার্টিন পরবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে দূরের শিক্ষার্থীদের পরিবহনের জন্য কলেজের নিজস্ব বাস রয়েছে। তবে আজ রবিবার কলেজ বাস বন্ধ ছিল।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম জানান, ওই ছাত্রীরা দেরি করে গেছে। আজ পরীক্ষা ছিল, তাই বাস বন্ধ ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

রবিবার দুপুর ২টায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে কুমিল্লা জেলা ও মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ সহ মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সাবেক বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম (৭৫) শনিবার বিকাল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।

 

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে বিএনপির আল্টিমেটাম

খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে বিএনপির আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতে হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। ছল-চাতুরি করে কোনো লাভ নেই, আবেদন করেনি, হয়নি…। পরিবার থেকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে মুক্তির কথা বলা ছিল। একইভাবে চিকিৎসার জন্য তার বাইরে যাওয়ার কথাও বলা হয়েছিল। আপনারা (সরকার) সেটাকে চেপে গিয়ে বেমালুম মিথ্যা কথা বলছেন।

তিনি আরও জানান, শুভ বুদ্ধির উদয় হোক আপনাদের। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে প্রমাণ করুন আপনারা (সরকার) কিছুটা হলেও গণতন্ত্রে বিশ্বাস করেন। অন্যথায় আপনাদের দেশের মানুষ আর ওই অবৈধ ক্ষমতায় থাকতে দেবে না। টেনে-হিঁচড়ে নামাবে। এটা আপনাদের জন্য ভালো হবে না।

খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানায়, শুধু মার্কিন স্যাংশন নয়। দেশের মানুষ স্যাংশন দিচ্ছে এই সরকারকে। দেশের মানুষ পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে- অনেক হয়েছে, অনেক অত্যাচার-নির্যাতন করেছো, কারাগারে আটক করে রেখেছ আমাদের নেতাদের। আর আমরা সেটা হতে দেবো না।

তিনি আরও জানান, এখন সময় আছে, শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভেবে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে রাজনৈতিক সংকট দূর করুন। অন্যথায় তার সব দায়িত্ব আপনাদের নিতে হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি নেতারাও অনেক দিন ধরে বলে আসছেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া জরুরি। দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে বারবার বলে আসছে সরকার।

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।

তবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন অনেকে আগেই করা হয়েছে। তাই এ বিষয়ে নতুন করে আবেদন চাওয়া অমানবিক।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ এ বিষয়ে বলেন, বেগম খালেদা জিয়া একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী তার কথা চিন্তা করে দণ্ড স্থগিত করে বাসায় থেকে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে ভালো ডাক্তার ও উন্নত একটি হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। তাকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে। এ ক্ষেত্রে আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে।

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফিরোজ আলম (৪৭) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ির আব্দুল কাদেরের ছেলে এবং তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ আলম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন। দুই মাস আগে দেশে ফিরেন। পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেন।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ আটক

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) দুই তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক হওয়া হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২৩)।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর টিভি সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। একপর্যায়ে আটক নজরুলের ভাষ্যমতে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি এবং রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই অস্ত্রধারী তরুণের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

কুমিল্লায় মাদকসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায়  মাদকসহ আটক হওয়া  মহানগর ছাত্রলীগের অন্তর্গত ২২নং ওয়ার্ডের যুগ্ম – আহ্বায়ক মেহেদী হাসানকে ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আজিজ সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক  আবদুল আজিজ সিহানুক  জানান,  জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, “মেহেদি হাসান” কে সংগঠন পরিপন্থী এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের  পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

আপনাদের কারো কাছে যদি কুমিল্লা মহানগর ছাত্রলীগের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোন ইউনিটের কারো বিরুদ্ধে কোন অবৈধ বা সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ থাকে তাহলে আমাকে প্রমাণসহ  অবহিত করবেন, আমি সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিবো। প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করে সে ব্যবস্থাও নেয়া হবে।

উল্লেখ্য যে, শুক্রবার রাত ৮ টায় কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে ৬ হাজার ২ শত পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ অর্থসহ আটক করে থানা পুলিশ।

 

 

অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছে কুচক্রীমহল: সারওয়ার হোসেন বাবু

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি একটি পত্রিকার অনলাইন ভার্সনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোষণার অপেক্ষায় থাকা কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়া সারওয়ার হোসেন বাবুর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্য রাখেন সারওয়ার হোসেন বাবু।

তিনি বলেন, আমি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার সুযোগ্য কণ্যা জননেত্রী আমাদের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনার আর্দশের রাজনীতি করি। তাই আমার বিরুদ্ধে কোন অপপ্রচার করে আমাকে থামিয়ে রাখা যাবে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটি শিগগিরই ঘোষিত হবে বলে জানা যাচ্ছে। আমি ওই কমিটিতে সভাপতি/আহ্বায়ক পদে প্রার্থী হিসেবে জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দিয়েছি। আমি পূর্বের কমিটিতেও সিনিয়র যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব পালন করেছি। সভাপতি পদে আমার নাম আলোচনায় থাকায় স্থানীয় কুচক্রী মহল পূর্বের ন্যায় আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে। মিথ্যে তথ্য সরবরাহ করে মিডিয়ার মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে সেই কুচক্রীমহল।

একটি জাতীয় দৈনিকে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ প্রকাশিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশনেত্রী শেখ হাসিনার ছবি ও ছাত্রলীগ অফিস ভাঙচুরের মামলা আমার বিরুদ্ধে চলমান উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে এ ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা না থাকায় পুলিশ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেয়ার পর ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালত ওই মিথ্যে মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে ।
আমার রাজনৈতিক গতিশীলতা স্থবির করার জন্য কুচক্রীরা ২০১২ সালের ২৭ মে দাউদকান্দি মডেল থানায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন । যা পরবর্তীতে কুমিল্লার যুগ্ম দায়রা জজ, ১ম আদালত আমিসহ সকলের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলাটি নিষ্পত্তি দিয়ে আমিসহ সকলকে খালাস দেওয়া হয় (যাহার দায়রা মামলা নং-১১০/২০১৩) ।

২০২২ সালের ৬ জুলাই তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরিকে ইঙ্গিত করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি’র ওয়ালে স্টাটাস দেন যে- “পানি উঠল কৈ, ত্রাণ দিলাম কৈ, ভন্ডামির রাজনীতি ছাড়েন, মুখ খুললে ইজ্জতের কাপড় থাকবে না’’। একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের এমন অশালীন মন্তব্যে প্রতিবাদে তিতাস উপজেলার সর্বস্তরের জনগণ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা প্রতিবাদ ও ঝাড়ু মিছিল করেন। পারভেজ হোসেন সরকারের বিরুদ্ধ ঝাড়ু মিছিল করায় ২৬ জুলাই তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসকের গোপনীয় শাখায় একটি মিথ্যা অভিযোগ করেন । পরবর্তীতে তিতাস খানার অফিসার ইনচার্জ এর তদন্ত সাপেক্ষে আমি নির্দোষ প্রমানিত হই।

আমার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে পত্রিকাটির প্রতিবেদনে। এ তথ্যটিও মিথ্যে, কারণ আমার বিরুদ্ধে অভিযোগ আনা মো: কাউসার ভূইয়া নিজেই লিখিত দিয়ে আমার নাম অভিযোগ প্রত্যাহার করেছে।

এমনি করে মাদকসহ বিভিন্ন অভিযোগে আমাকে ফাসাঁনোর চেষ্টা করেছে কুচক্রীমহল বারবার। কিন্তু আমি প্রতিবারই নিদোর্ষ প্রমাণিত হয়েছি।

যুবলীগের পদ প্রাপ্তি থেকে আমাকে দূরে রাখার জন্যই এ কৌশল অবলম্বন করা হয়েছে। এবার মিডিয়ায় সংবাদ প্রকাশ করে আমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। এসব ষড়যন্ত্রমূলক মিথ্যে, বানোয়াট বিষয়গুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত আছেন। জনগণ আমার সাথে আছে। এসব মিথ্যে দিয়ে আমাকে থামিয়ে রাখা যাবে না। কারণ সত্যের জয় চিরন্তন।

 

জি২০ সম্মেলনে অংশগ্রহণ করায় জিতুকে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

 

স্টাফ রিপোর্টার:

আন্তজার্তিক পর্যায়ের সম্মেলনে কুমিল্লার সাংবাদিক হিসেবে যোগদান করায় কুমিল্লার সাংবাদিকরা আনন্দিত ও গৌরবান্বিত।

জি২০ সম্মেলনে বিশ্ব অর্থনীতির বিষয়ে পরিকল্পনার জন্য আলোচনা করতে বৈঠক করে। জি২০ ভুক্ত দেশগুলোর আওতায় বিশ্ব অর্থনীতির ৮৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ জনগণও রয়েছে এসব দেশে।

গত ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে জি ২০ সম্মেলনে সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করায় কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন,কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক বাংলার আলোড়ন পরিবারের সদস্য ও সমাজ সেবক আবুল হোসেন, অনলাইন সংবাদপত্র সিটিভি নিউজের সম্পাদক ও সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিণদ,কুমিল্লার সাধারণ সম্পাদক ও বেঙ্গল টাইমস এর বার্তা সম্পাদক মনির হোসেন, আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক মাইনুল হাসান।

এসময় বক্তারা বলেন ,আমাদের কুমিল্লার যে কোন মানুষ যেখানেই ভাল কোন কিছু করবে বা সম্মান অর্জন করবে তাকে আমরা সমর্থন করবো এবং অভিনন্দন জানাবো। তা হলে সমাজে মানুষ ভালো কাজ করতে উà