All posts by jitu

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর পাড়ে সাদা প্লাস্টিকের বস্তায় হলুদ কম্বল মোড়ানো ফুটফুটে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকার কলাবাগান বাজারে কাকড়ি নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুরিপানা সংগ্রহ করতে যায়। সেখানে শিশুটির কান্নার শব্দ শুনতে পেলে সামনে গিয়ে একটি সাদা বস্তা দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি। উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছে স্থায়ীয়রা।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর এলাকার সাখাওয়াত হোসেন সবুজের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সবুজ কিছুদিন আগে নবজাতকের বাবা হয়েছে। উদ্ধারকৃত শিশুটিকে মায়ের দুধ খাওয়ানোর জন্য সবুজ দম্পতির কাছে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শিশুটি নবজাতক তাই তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে সাময়িকভাবে রাখা হয়েছে। আগামীকাল রবিবার আমরা সমাজ সেবা কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

কুমিল্লায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪২ কেজি ওজনের কষ্ঠিপাথর উদ্ধার

কুমিল্লায় প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্ঠিপাথর উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বরুড়াতে ৪২ কেজি ওজনের কষ্ঠিপাথর উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাও গ্রামে মসজিদের পিলারের গর্ত খোড়ার সময় কষ্ঠিপাথরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ হোসেন।

পুলিশ জানায়, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাও গ্রামে উত্তর লক্ষীপুর মুনাফ মিয়ার বাড়ির সামনে একটি জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার বিকেলে নির্মাণাধীন মসজিদের একটি পিলারের গর্ত করার সময় একটি কালো রঙের কুষ্ঠি পাথর দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুষ্ঠিপাথরটি উদ্ধার করে পুলিশ।

জামাল নামে একজন জানান,এই ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হয়। পাথরটি দেখতে এলাকাবাসী সবাই ভীড় করে। এতো বড় কালো রঙের কুষ্ঠি পাথর দেখে অনেকেই অবাক হয়।

এই বিষয়ে কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুষ্ঠি পাথরটি উদ্ধার করে। পাথরটি ওজন ৪১ কেজি ৫০০ গ্রাম। যা ২৫ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ ১টি কালো রংয়ের কষ্ঠিপাথর। পাথরটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। আমরা চিঠির মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জানাবো। তাদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও ৫ দিন হবে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

আরও ৫ দিন হবে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট:

চলছে শরৎকাল। দিনের বেশিরভাগ সময় আকাশ ছেয়ে থাকে সাদা মেঘে। এর মধ্যেই হঠাৎ আকাশ কালো করে মেঘ জমছে, নামছে বৃষ্টি। কখনো অনুভূত হচ্ছে গরম। আরও পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে। এ ছাড়া বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য দিয়েছে।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, কিছুটা ব্যতিক্রম অবস্থা দেশের উপকূলজুড়ে। সেখানে বৃষ্টি বেড়েছে। কোথাও কোথাও ভারি বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। নদী ও সমুদ্রতীরবর্তী এলাকায় তা ঝোড়ো হাওয়ায় রূপ নিচ্ছে। উপকূলে আরও কয়েক দিন এমন আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, প্রকৃতিতে শরৎকাল চললেও আবহাওয়ার হিসাবে এখনো বর্ষা মৌসুম শেষ হয়নি। ফলে থেমে থেমে বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ ছাড়া আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় গত আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা গড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই প্রবণতা চলতি সেপ্টেম্বরেও দেখা যেতে পারে।

 

বেইলি ব্রিজ ভেঙে তলিয়ে গেল বালুবাহী ট্রাক

বেইলি ব্রিজ ভেঙে তলিয়ে গেল বালুবাহী ট্রাক

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এ সময় ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ চারজন আহত হ‌য়ে‌ছেন।

ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়া পারাপারা হচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়।

সহেরাতৈল গ্রামের আরশেদ আলী জানায়, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। দুইপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গতরাতে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।

দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাছির উদ্দিন মৃধা জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানায়, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ‌নিবার থেকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এবার দি‌য়ে ব্রিজটি চারবার ভেঙ্গে পড়লো। এর আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরও দুইবার ভেঙে প‌ড়ে‌ছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার ভেঙে পড়লো। ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, ২৯৬ জন নিহত

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প, ২৯৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে ২৯৬ জন নিহত হয়েছেন।

এতে ১৫৩ জনের বেশি আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানান, মারাকাশ শহরের ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার। ভূমিকম্পটি ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশ এবং পৌরসভাগুলিতে হতাহতের সংখ্যা বেশি।

ভূমিকম্পে ধসে গেছে রাবাত ও মারাকাশের বহু বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধসে যাওয়া বাড়ি, রাস্তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের ফলে অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। আতঙ্কে মানুষ সারারাত রাস্তায় রাত কাটাচ্ছেন।

মারাকাশের বাসিন্দা আব্দেলহক এল আমরানি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আমি ভবন নড়তে দেখছিলাম। তখন আমি বাইরে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ। মানুষ আতঙ্কিত ও হতবিহ্বল হয়ে পড়েছিল। শিশুরা কান্নাকাটি করছিল। ভূমিকম্পের পর ১০ মিনিটের জন্য বিদ্যুৎসহ মোবাইল নেটওয়ার্ক চলে গিয়েছিল। বিদ্যুৎ এলেও কেউ আর নিজ ঘরে ফেরেননি।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এ ভূমিকম্পে বেশিরভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

অ্যাটলাস পর্বতমালায় ‘তির্যক-বিপরীত ফল্টিং’ এ ভূমিকম্পের কারণ বলে ব্যাখ্যা করেছে ইউএসজিএস। স্পেন ও পর্তুগালেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

 

খবর বিবিসির

আদালতে আত্মসমর্পণ করে মমতাজের জামিন

আদালতে আত্মসমর্পণ করে মমতাজের জামিন

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশর সঙ্গীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর আগে চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

শুক্রবার বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন মমতাজ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

এদিন আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান, ৯ আগস্ট কেন তার মক্কেল (মমতাজ) আদালতে হাজিরা দিতে পারেননি।

এর পর মমতাজের আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলকেশ দাস জামিন মঞ্জুর করেন।

তবে বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তাদের যুক্তি, মামলার অভিযোগ গঠন হয়ে যাওয়ার পরও কীভাবে জামিন পান মমতাজ বেগম।

যদিও বিচারক এই যুক্তিকে আমলে না নিয়ে পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন।

মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত এদিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন।

যদি আদালত আবেদনটি মঞ্জুর করেন তাহলে ভারতীয় আদালতে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না মমতাজের। তবে আদালতের নির্দেশ থাকলে হাজিরা দিতে হবে।

এর আগে ২০০৮ সালে শক্তিশঙ্কর বাগচি নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার মমতাজ বেগমের বিরুদ্ধে মামলা করেন। আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন মমতাজ।

শক্তিশঙ্কর বাগচী অভিযোগ করেন, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে আসার জন্য তাকে ১৪ লাখ রুপিও দেওয়া হয়েছিল।

কিন্তু রুপি নিয়ে অনুষ্ঠানে যাননি বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী। এমনকি রুপিও ফেরত দেননি। রুপি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এজন্য বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচীকে। বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন তিনি।

পেলেকে পেছনে ফেলে রেকর্ডবুকে নেইমার

পেলেকে পেছনে ফেলে রেকর্ডবুকে নেইমার

ডেস্ক রিপোর্ট:

ঘড়ির কাঁটায় ঠিক ৬১ মিনিটে দারুণ সংঘবদ্ধ এক আক্রমণ থেকে স্কোরশিটে নিজের নাম তোলেন নেইমার। এই গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান ব্রাজিলের এ পোস্টারবয়।

শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় ব্রাজিলের বেলেমের এস্তাদিও এস্তাদুয়াল জার্নালিস্তায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল বলিভিয়া।

১৭ মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল। পেনাল্টি নিতে বরাবরই দক্ষ তিনি। কিন্তু কি বুঝে যেন আজই নিলেন দুর্বল এক শট। তাতে গোল আর রেকর্ড দুটো থেকেই বঞ্চিত হলেন এই সুপারস্টার। মাঝে বেশ কয়েকবার সুযোগ এসেছিল। সেটিও কাজে আসেনি।

প্রথমার্ধের অন্তিম সময়ে ডিবক্সের বাইরে থেকে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে একাই গোলমুখে এগিয়ে গিয়েছিলেন। শটও নিয়েছিলেন ঠিকঠাক। তবে সেটা আটকে যায় বলিভিয়ার গোলরক্ষকের হাতে।

তবে ৬১ মিনিটে আর সুযোগ হাতছাড়া হলো না। ডিবক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে নেইমারের সামনে। ফার্স্ট টাইম শটে গোল করে রেকর্ডবুকে নিজের নাম লেখালেন নেইমার। বামপ্রান্ত থেকে আক্রমণের সূত্র ধরে বল আসে বলিভিয়ার ডিবক্সে।

রাফিনহার ব্যাকপাস থেকে রদ্রিগোই শট নিতে চেয়েছেন, তবে শেষ মুহূর্তে বল ঠেলে দেন নেইমারের কাছে। দারুণ শটে দলের চতুর্থ এবং নিজের রেকর্ডগড়া গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টারবয়।

মাঝে ব্রাজিল অবশ্য উপহার দিয়েছে আরও তিন গোল। পুচকে বলিভিয়ার সঙ্গে দারুণ ফুটবল খেলেই বড় জয়ের পথে আছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজের সামনে এদিন ছিল বড় পরীক্ষা। সেই পরীক্ষাতেও বেশ ভালোভাবেই উৎরে গেলেন তিনি।

কুমিল্লার ময়নামতি গল্ফ ক্লাবে  ৩য় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 

নাছরিন আক্তার হীরা:

কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ৩য় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্ণামেন্টে এসময় মোট ১০টি ক্লাবের ১৪০ জন গলফার অংশগ্রহণ করেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর ফিরোজ।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জিওসি মো: মাইনুর রহমান।

এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও বিএম ইউসুফ আলী।

১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিতে পানির নিচে হংকং

আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ে স্মরণকালের সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে। এতে শুক্রবার দেশটির সব এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আহত হয়েছেন শতাধিক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডুবে গেছে ক্রস-হারবার টানেল, যা হংকং দ্বীপ থেকে কাউলুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিছু কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের পাহাড়ি এলাকাগুলো থেকে ঝর্ণাধারার মতো পানি নামছে। পানিতে ডুবে গেছে শহরটির রাস্তা, কোমর পর্যন্ত পানি তাতে। ডুবে গেছে শপিংমল ও মেট্রো স্টেশনগুলো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হংকংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। ইতোমধ্যে অঞ্চলটির কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে কর্মীদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হংকং অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা থেকে মধ্যরাতের মধ্যে ১৫৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

হংকংয়ের মূল দ্বীপ, কাউলুন ও নগরীর নিউ টেরোটরিজ এলাকার উত্তরপূর্বাংশে বৃহস্পতিবার রাত থেকে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো। সেইসঙ্গে সর্বোচ্চ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া ব্যুরো। এ ছাড়া চীনের আরেক শহর শেনঝেনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।

অবজারভেটরি সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টি আকস্মিক বন্যার কারণ হতে পারে। নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলার পাশাপাশি তাদের বাড়িঘর প্লাবিত হলে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি ভয়াবহ বন্যার বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সব বিভাগকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে যোগদানের জন্য ভারতের নয়াদিল্লি যাওয়ার আগে আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘পূর্ব এশিয়া’ সম্মেলনে যোগদান শà§