All posts by jitu

পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে আবেদন হিরো আলমের

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন হিরো আলম। আজ রবিবার নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এ সংক্রান্ত আবেদন করেছেন তিনি।

ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

আবেদনের বিষয়ে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। সেই ভিডিও ও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।’

ইসিতে আপিল খারিজ করলে কী করবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাব। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব।’

দেশের ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক:

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার (২৩ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন- ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী সোমবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার ও ফেনী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী তিন দিনে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেন্সিডিলসহ মোঃ সায়েম ভূইয়া (২২) নামের মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই দুপুরে কোতয়ালী মডেল থানাধীন মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ সায়েম ভূইয়াকে (২২) আটক করা হয়। সে কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মোঃ ওহাব ভূইয়ার ছেলে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি স্কুটার বাইক জব্দ করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে ২২ জুলাই দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত স্কুটার বাইক ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ও পলাতক আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

পিএসজির এশিয়া সফরের দলে নেই এমবাপে

 

স্পোর্টস ডেস্কঃ

জাপান ও দক্ষিণ কোরিয়া-প্রাক মৌসুম এশিয়া সফরের দল থেকে কিলিয়ান এমবাপেকে বাদ দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমন ঘটনায় নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, এমবাপে কি তবে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের পথে?

ফরাসি অধিনায়ককে বাদ দেওয়ার পরিষ্কার কোনো কারণ জানায়নি পিএসজি। তবে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই সম্পর্কোবনতি ঘটেছে দুই পক্ষের।

এশিয়া সফরের দলে এমবাপের না থাকায় অনেকেই ধরে নিচ্ছেন, আগামী মৌসুমে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি সুপারস্টার।

লিওনেল মেসি ক্লাব ছেড়েছেন। নেইমার জুনিয়রকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এমন আবহে এমবাপের কাছে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়নের জন্য পাঠিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে এমবাপে তা নবায়ন করেননি।

এর পরেই এমবাপের ক্লাব ছাড়া নিয়ে জল্পনা বাড়ে। নতুন চুক্তি না হলে সামনের বছরেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। অর্থাৎ তাকে দলে নিতে কোনও ট্রান্সফার ফি দিতে হবে না কোনও দলকে।

পিএসজির মালিকপক্ষের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এমবাপের মতো ফুটবলারকে তারা কোনোভাবেই ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেবে না। এর পরেই পিএসজির প্রাক-মৌসুম এশিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন তিনি।

পুনর্নির্বাচনের দাবিতে আবেদন করবেন হিরো আলম

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানাবেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

নির্বাচন সুষ্ঠু হয়নি এবং অনেক কারচুপি হয়েছে উল্লেখ করে পরাজিত স্বতন্ত্র এ প্রার্থী শনিবার (২২ জুলাই) ডেইলি স্টারকে বলেন, ‘নির্বাচনে নানা অনিয়মের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি আগামীকাল নির্বাচন কমিশনে গিয়ে ভোটের ফল বাতিল চাইব এবং পুনরায় নির্বাচন আয়োজনের জন্য আবেদন করব।’

ভোটকেন্দ্রে হামলার ব্যাপারে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আলম বলেন, ‘ডিএমপি কমিশনার আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছেন। আমি নাকি এক কেন্দ্রে দুবার করে গেছি। এক কেন্দ্রে আমি একবারই গেছি। তিনি অভিযোগ করেছেন যে আমি অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে যাইনি বলে আমাকে নিরাপত্তা দিতে পারেননি। আমি কেন কেন্দ্রে ঘোরার জন্য আবার ডিএমপির অনুমতি নেব? সেখানে তো আগে থেকেই পুলিশ মোতায়েন করা আছে। তাহলে আমার কেন অনুমতি নিতে হবে?’

ভোট কারচুপির অভিযোগের ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমি সকাল থেকে অনেক কেন্দ্রে ঘুরেছি। দুপুর ১টা পর্যন্ত অনেক বুথে ৭-৮টির বেশি ভোট পড়তে দেখিনি। তাহলে এত ভোট পড়ল কি করে? কীভাবে আরাফাত সাহেব ২৭-২৮ হাজার ভোট পেলেন? কারচুপি যে হয়েছে এটা দেখেই বোঝা যায়।’

‘আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আজ রাতেই সব কাগজ তৈরি করে আগামীকাল নির্বাচন কমিশনে অভিযোগ দেব। সেই সঙ্গে ফলাফল বাতিল করে যেন পুনরায় ভোট দেওয়া হয় সেই আবেদন করব’। যোগ করেন তিনি।

গত ১৭ জুলাই এই উপনির্বাচনে মোট ১২৪টি কেন্দ্রে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়ে। ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।

ভোটগ্রহণের দিন বিকেল ৩টা ২০ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা চালানে হয়। হামলার একদিন পর তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন। মামলায় হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ করা হয়।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে সিএসজি ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে যাত্রী ও শিক্ষার্থীদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ

‘এসো প্রতিবাদ গড়ে তুলি’ এ শ্লোগানকে সামনে রেখে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের সিএনজি ড্রাইভার সিন্ডিকেটের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

শনিবার (২২ জুলাই) বিকেলে বুড়িচং সদরের বসুন্ধরা চত্বরে যাত্রী ও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করে সচেতন নাগরিক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তরিকুজ্জামান অন্তরে নেতৃত্বে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন মোঃ ফখরুল আলম, মোঃ মনির হোসেন, মোঃ হাবিবুর রহমান হাসান, মোঃ অমিত হাসান, মোঃ এমরান হোসেন, মোঃ রকিবুল ইসলাম রকি। এসময় উপস্থিত ছিলেন মোঃ আরিফ খান, মোঃ আশ্রাফুল ইসলাম, মোঃ হান্নান, সাগর, রাব্বি, শাওন, ফাহিম সহ ভোক্তভোগী যাত্রীরা।

এসময় বক্তারা বলেন, আমরা এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকি, কোনো কারণ ছাড়াই নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে সিএনজি ড্রাইভারের সিন্ডিকেট চক্র। এসময় তারা অভিযোগ করে বলেন রোজার ঈদ, কোরবানীর ঈদে ভাড়া বৃদ্ধি করে এ চক্রটি আর ভাড় কমায় না।সন্ধ্যায় হলে এ সড়কে সিএনজির তিনগুণ ভাড়া বৃদ্ধি করে। যা নিয়মিত যাত্রীদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। ভাড়া নিয়মিত যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির ঘটনার নজির রয়েছে। একাধিকভার প্রশাসনের নিকট অভিযোগ দিয়েও এ সড়কের ড্রাইভার চক্রের নৈরাজ্য বন্ধ হয়নি।

এসময় তারা কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এসড়কের ভাড়া নামের নৈরাজ্য অবিলম্বে বন্ধ না হলে শিঘ্রই কঠোর আন্দোলনের ঘোষণা দেন। তারা এসময় কুমিল্লা জেলা প্রশাসনক,পুলিশ সুপার,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগীতা কামনা করেন এবং অতিরিক্ত ভাড়া আদায়,ফিটনেস গাড়ি, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকের কারণে বেপরোয়া গাড়ি চালিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে। যা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপেজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সুয়াগঞ্জ তফাজ্জল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সিনা ছৈয়দ তারেক। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি ইয়াকুব আলী তুষারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নাজির আহমেদ, সুয়াগঞ্জ তফাজ্জল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিফাত এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর ওমর ফারক, মামশাদ আলম, আব্দুল কাইয়ুম শিমুল, সমিতির সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, টুটন ভৌমিক, সমিতির সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাইদুর রহমান খন্দকার, বর্তমান সহ-সভাপতি জয় চন্দ্র শীল, আল-আমিন, আব্দুল্লাহ বিন গাজী জয়,যুগ্ম সাধারণত সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল এবং বিভিন্ন স্কুল থেকে আগত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, অভিবাভক, সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া ২০ জন শিক্ষার্থীদের মাঝে সমিতির দীপান্বিতা, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সমিতির সাবেক সভাপতি ও রেক্টর সমিতির বিভিন্ন কার্যক্রম ও গঠনমূলক বিভিন্ন তথ্য তুলে ধরেন ড. আবু সিনা ছৈয়দ তারেক।

অনুুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক একটা জাতিক ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যবসা করে তাদেরকে মোটিভেট করতে হবে,তাদেরকে এগুলো থেকে ফিরিয়ে আনতে হবে আর মাদক গ্রহন থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি কোনো মানুষ মাদক গ্রহণ না করতো তাহলে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করতো না। ক্রেতা থাকার কারনে ব্যাবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। আপনারা মাদক নির্মূলে ও নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এসব সামাজিক সংগঠন গুলো ছাত্র সমাজকে যুুবসমাজকে নেতৃত্বের বিকাশ করে। একজন মানুষ কিভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে গড়ে ওঠতে পারে,সমাজসেবক হিসেবে গড়ে ওঠতে পারে,একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে এ চর্যা গুলো এসব সংগঠনে হয়। এজন্য সবসময় চেষ্টা করি নিজেকে এসব সংগঠনের সাথে সম্পৃক্ত রাখার এবং কাজ করার।

অজিত গুহ মহাবিদ্যালয়ে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট গ্রেজুয়েট ট্রেনিং কোর্সের উদ্বোধন

 

উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট গ্রেজুয়েট ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে উক্ত কোর্সের উদ্বোধন করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি র বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন ১১তম কোর্স পরিচালক ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। শুভেচ্ছা জ্ঞাপন করেন কোর্স সমন্বয়ক অধ্যাপক ড.মনিরুজ্জামান শাহীন, কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দরাসহ আরো অনেকে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ জন প্রশিক্ষণার্থী। এতে গণহত্যা জাদুঘরকে সহযোগিতায় রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।

অনুুষ্ঠানে বক্তরা বলেন, হত্যা ও নির্যাতন করে কোনো জাতিকে দাবিয়ে রাখা যায় না।এর জ্বলন্ত দৃষ্টান্ত বাংলাদেশ। কারণ একাত্তরের ২৫ মার্চ কালো রাত্রিতে পশ্চিম পাকিস্তানিদের নির্মম হত্যাকাণ্ডসহ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনে বাঙালি জাতি। তাই জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই একাত্তরের চেতনা বাস্তবায়ন করতে হবে।

এ সময় বক্তারা আরো বলেন, একাত্তরে পাকিস্তানের প্রেতাত্মারাই বর্তমানে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

২৬ জুলাই থেকে কুবি সাইক্লিস্টের ফটোগ্রাফি ইভেন্ট শুরু

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাইক্লিস্টদের সংগঠন কুবি সাইক্লিস্টের আয়োজনে ফটোগ্রাফি ইভেন্টের শুরু ২৬ জুলাই (বুধবার)। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমির সহযোগিতায় ফটোগ্রাফি ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুলাই) ও বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে।

জানা যায়, স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতিভার বহিঃপ্রকাশের মাধ্যমে সৃষ্টিশীলতার সীমানা ছাড়িয়ে যেতে সাহায্য করতে এ মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্টে সাইক্লিস্ট গ্রুপ ও সাধারণ গ্রুপে ভাগ হয়ে দুইটি ইভেন্ট থাকবে। যেখানে সাইক্লিস্ট গ্রুপে দেশের সকল সাইক্লিস্ট ও সাইকেলের সাথে সম্পৃক্ত সকলে অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহীরা CoU Cyclist ফেইসবুক গ্রুপে সাইক্লিং সম্পর্কিত ছবি পোস্ট করতে হবে।

অন্যগ্রুপে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে প্রাকৃতিক দৃশ্যাবলী জনমানুষের জীবন-যাপন সম্পর্কিত ছবি CoU Cyclist ফেইসবুক গ্রুপে পোস্ট করতে হবে।

ইভেন্টের প্রথম পুরস্কার হিসেবে রিয়েলমির ব্যান্ড নিউ আকর্ষণীয় স্মার্ট ফোন এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে রিয়েলমির পক্ষ থেকে আকর্ষণীয় গ্যাজেট। ৩০ জুলাই (রোববার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।

তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে, কিন্তু পৃথিবীতে কেউ এই দাবিতে সম্মতি দেয়নি: তাজুল ইসলাম

 

স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, মানুষ বুঝতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একটা শুভঙ্করের ফাঁক আছে এবং এই ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে মানুষকে খেয়ে ফেলতে পারে। এজন্য সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাকে বাতিল করেছে। তত্ত্ববধায়ক সরকারি বাতিল একটা যুক্তিকভাবে হয়েছে।

শনিবার (২২ জুলাই) কুমিল্লা টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী,কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা পিপি এডভোকেট জহিরুল হক সেলিম, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাসের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনসহ অনেকে।

মন্ত্রী বলেন, নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। বিএনপি চায় দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তিপূর্ণ দেশ।’

মন্ত্রী বলেন,বিএনপি নেতৃবৃন্দের কাছে এখন তত্ত্ববধায়ক ইস্যু বড় বিষয় না। তাদের কথা হলো বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আর বিএনপি যদি ক্ষমতায় না আসে তাহলে এটা সুষ্ঠু নির্বাচন না। তাদের ভাষায় সুষ্ঠু নির্বাচনের একটা ডেফিনেশন পাওয়া গেছে- এটা বিএনপির কাছ থেকে এসেছে; তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। তারা যদি ক্ষমতায় আসে; তাহলে যে সরকারই থাকুক না কেনো নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে, কিন্তà