All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পানিতে গোসল করতে নেমে জুঁই আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সিংগারবীল ইউনিয়নের আলিনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন নরিন্দা বিলে এ ঘটনা ঘটে।

জুঁই আক্তার পশ্চিম মিরাশানী এলাকার বাদল মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের নরিন্দা বিলের পানিতে ডুবে যায় শিশু জুঁই আক্তার। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

শেখ হাসিনার অধীনেই হবে সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা

 

স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী দ্বাদশ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজে যোগ দেন। যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন।

সেই নৈশভোজের আগে বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াসহ প্রতিনিধি দলকে স্পষ্টভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়। নৈশভোজ শেষে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা ছাড়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বক্তব্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

অবাধ-সুষ্ঠু নির্বাচনেই সন্তুষ্ট যুক্তরাষ্ট্র:

আন্ডার সেক্রেটারি উজরা জেয়াসহ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হয়, যেখানে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের সঙ্গে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গও উঠে আসে। বৈঠকে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়েই জোর দেয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, নির্বাচন নিয়ে অবাধ – সুষ্ঠু ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আর নতুন কিছু বলেননি। তারা শুধু এটাই চান, আমরাও সেটাই চাই।

আওয়ামী লীগ-বিএনপি, দুই দলের সমাবেশে নজর:

মার্কিন প্রতিনিধি দলের সফরের মধ্যেই ১২ জুলাই রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকে। এই সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছিল। সমাবেশ ঘিরে কোনো ধরনের সহিংসতা হয় কিনা, সেদিকে নজর ছিল যুক্তরাষ্ট্রের। তবে দিন শেষে শান্তিপূর্ণ সমাবেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৈঠক করেছেন, এসব বৈঠকে জাতীয় নির্বাচন ইস্যু গুরুত্ব পায়। এসব বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে বলে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়ে বিশেষ জোর দেন মার্কিন আন্ডার সেক্রেটারি।

৭৪ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা:

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ঢাকা সফরকালে রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য আরও ৭৪ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দেন। এছাড়া উজরা জেয়ার সফরকালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র আরও ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন উজরা জেয়া।

বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক:

মার্কিন আন্ডার সেক্রেটারি বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর আমেরিকান ক্লাবে বেশ কয়েকজন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক ও টেলিভিশন টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, চাকমা রানী ইয়েন ইয়েন এবং বেসরকারি সংস্থা সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম উপস্থিত ছিলেন। এই বৈঠকে শ্রমিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ১১ জুলাই থেকে চারদিনের সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরসঙ্গী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শুক্রবার সকাল সোয়া ১০টায় নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা দিলেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কতৃক ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) কলেজ ক্যাম্পাসের নিজস্ব মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নি, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কলেজ উপাধ্যক্ষ মোস্তাক আহমদ।

শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আবু জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী রোভার ও বিএনসিসির সদস্যরা সহ আরে অনেকে। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন কুমিল্লা জেলাকে শিক্ষা ও সাংস্কৃতির শহর বলা হয়। শিক্ষাক্ষেত্রে কুমিল্লা জেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বিশ্ব হবে তথ্য-প্রযুক্তি নির্ভর। তাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও তথ্য প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে।

পড়াশোনার পাশাপাশি দেশের কল্যাণে একজন উদ্যোক্তা হিসেবেও নিজেকে তৈরি করার প্রচেষ্টা চালাতে হবে। প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, নিয়মের কঠিন বাস্তবতায় কুমিল্লা থেকে চলে যেতে হচ্ছে। কিন্তু আমি মনে করি দায়িত্ব পালনকালে এখানে আমার জীবনের সোনালী সময় কেটেছে। কারণ অল্প দিনেই এ জেলার মানুষ আমাকে আপন করে নিয়েছে। তাই আমি যেখানেই থাকি কুমিল্লার কথা মনে থাকবে।

এ সময় সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম বলেন, বিদায়ী জেলা প্রশাসক ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি থাকা-কালীন আমাদের অভিভাবকের মতো ভূমিকা পালন করেছেন। কলেজের সার্বিক উন্নয়নে ছিলেন আন্তরিক। তাই আমরাও সব সময় জেলা প্রশাসক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

নোয়াখালীতে বিএনপির পদযাত্রা সমাবেশ শুরু, সভাস্থলে হাসনা মওদুদ অনুসারীরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি হাসনা জসিম উদদীন মওদুদের অনুসারীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে পদযাত্রা সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে নোয়াখালীর জজকোর্ট সড়কের সামনে থেকে বিশাল শোডাউন নিয়ে নেতাকর্মিরা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে পদযাত্রা সভাস্থলে যায়।

পদযাত্রা মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।

এর আগে পদযাত্রায় অংশ নিতে জেলা শহর মাইজদীর জজকোর্ট সড়কে জড়ো হন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাসনা মওদুদ অনুসারী নেতাকর্মিরা। এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, মেহনতী মানুষের পদযাত্রাকে ঘিরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দুই হাজার নেতাকর্মি নিয়ে পদযাত্রায় যোগ দিতে জজকোর্ট সড়কে জড়ো হয়েছি। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করতে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার রহমান পাবেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক এরশাদ হোসেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মেহনতী মানুষের পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির সহযোগী সংগঠন কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল,তাঁতীদল ও জাসাসের উদ্যেগে এই পদযাত্রার আয়োজন করা হয়। এ পদযাত্রায় বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মি অংশ গ্রহণ করবে।

লিবিয়াতে ছাদ থেকে পড়ে নোয়াখালীর যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
লিবিয়াতে একটি ভবনের ছাদ থেকে পড়ে নোয়াখালীর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত গোলাম আজি রুবেল (২৬) নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের পুলিশের অভিযানে পালাতে গিয়ে এ ঘটনা ঘটে।

ঘোষবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মহসিন ভূঞা মিন্টু জানান, গত ৮ মাস আগে আবুধাবির যায় রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া চলে যায়। পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরো ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশী লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেয়। লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করে। ওই সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুই তলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যায়।

নিহতের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদেরকে জানায়। তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করেন।

কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাদক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নবীর হোসেন নবী (৩২), মৃত আলী আকবর সওদাগরের ছেলে মফিজুর রহমান (৪০), মৃত সোবহান মিয়ার ছেলে বাহার মিয়া (৫২), মৃত শানু মিয়ার ছেলে সাহেদ হোসেন (৩২) এবং কোমারডোগা গ্রামের নুরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৩৯)।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ জুন রাত সোয়া ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারস্থ শীতলিয়া রাস্তায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় নবীর হোসেন নবী, মফিজুর রহমান, বাহার মিয়া, সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন।

পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও মো. আবদুর রহমান ২০১৭ সালের ৯ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৩ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

মারধর করে মাথা ন্যাড়া: পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ না করার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

অনুমোদনহীন বিদ্যুতের লাইন নির্মাণে বাধা দেওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) একজন উপ-সহকারীকে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় বাহক মারফত লিখিত অভিযোগ পাঠানো হলেও পুলিশ মামলা নেয়নি। পুলিশ বলেছে, অভিযোগকারী নিজে থানায় যেতে হবে এবং মারধরের ঘটনায় চিকিৎসকের সনদপত্র নিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলের দিকে হামলার শিকার প্রকৌশলী সাইফুল ইসলাম এমন অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যার পর বিউবোর কোম্পানীগঞ্জ কার্যালয়ের লাইনম্যান মো. মামুনকে লিখিত অভিযোগ নিয়ে থানায় পরিদর্শকের (তদন্ত) কাছে যান। তিনি তাকে বলেন, ডাক্তারি সনদসহ অভিযোগকারী থানায় আসতে হবে। তখন তাকে শারীরিক অবস্থার কথা জানালে বলেন তাহলে ডাক্তারি সনদ নিয়ে আসতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, তার কাছে অভিযোগ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগ নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে যাবে, আমার কাছে কেন আসবে। আমি সাক্ষী দিয়ে বুধবার রাতে থানায় ফিরেছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা থেকে তিনি থানায় ছিলেন। তার কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। এলাকার সবাই জানে, এ ঘটনায় অভিযোগ দিলে আমি নেব না, পাগল? আমার কাছে আসেনি। আমি তদন্তকে জিজ্ঞেস করব।
তবে থানায় যাওয়া বিউবোর লাইনম্যান মামুন প্রকৌশলী সাইফুল ইসলামের অভিযোগ নিয়ে থানায় যাওয়ার এবং গ্রহণ না করায় সেখান থেকে ফিরে আসার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। এরপর তিনি বিষয়টি প্রকৌশলী সাইফুলকে জানিয়েছেন বলেও জানান।

উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর উপর হামলা চালানো হলেও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভয়ে তার পাশে দাঁড়াচ্ছেন না। তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে, তাদের মধ্যে একজন রয়েছেন যিনি তাঁর ওপর হামলার ঘটনার নেপথ্যে থাকতে পারেন বলে তাার সন্দেহ। কারণ যে প্রকল্পের অধীন নতুন বিদ্যুৎ লাইনটি নির্মাণের জন্য বিউবোর ঠিকাদারের লোকজন এসেছিল, তিনি ওই প্রকল্পের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

সাইফুল ইসলামের অভিযোগ, অবৈধ লাইন নির্মাণের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা এখন উঠেপড়ে লেগেছেন তাকে ফাঁসানোর জন্য। তারা এখন হামলাকারীদের সঙ্গে সুর মিলিয়ে উল্টো তার বিরুদ্ধে নানা কল্পকাহিনী প্রচার করছেন। অথচ তিনি আবাসিক প্রকৌশলী সাইফুল ইসলামের (একই নামের নাম) নির্দেশে অনুমোদনহীন অবৈধ বিদ্যুৎ লাইন নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন।

প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তিনি ও তার পরিবার ভয় এবং আতংকের মধ্যে রয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালীর চৌমুহনীতে তার আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। হাসপাতাল থেকে চিকিৎসার টোকেন নিয়ে আজ পুণরায় অভিযোগ নিয়ে থানায় পাঠাবেন। মামলা নেওয়া না হলে তিনি আদালতের আশ্রয় নিবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যনিগো বাড়ির দরজায় অনুমোদনহীন একটি বিদ্যুৎলাইন নির্মাণ কাজে বিউবোর ঠিকাদারের লোকজনকে বাধা দেন বিউবোর কোম্পানীগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এ সময় লাইন নির্মাণের সঙ্গে জড়িত স্থানীয় যুবলীগের মো. খোকন, স্বেচ্ছাসেবক লীগের শিপন ও টিপুসহ কয়েকজন তাঁকে মারধর করেন। যার এক পর্যায়ে তাকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের একটি দোকান সংলগ্ন ঘরে আটকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। সেখানে সেতুমন্ত্রীর ছোট ভাই শাহদাত হোসেনও তাকে মারধর করেন। এক পর্যায়ে তারা তার মাথার চুল কেটে ন্যাড়া করে আটকে রাখে। পরে রাত আটটার দিকে ফেনী থেকে বিউবোর লোকজন এসে তাকে উদ্ধার করেন।

 

 

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই: গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে à