All posts by jitu

মুরাদনগরে খাল দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সরকারি খাল দখল করে ব্যবসার জন্য পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস বিষয়টি অবহিত থাকলেও রহস্যজনক কারনে কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরী হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার স্থানীয়রা মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এর কাছে পৃথক দুইটি লিখিত অভিযোগ প্রদান করে।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের বলিবাড়ী গ্রামের হায়দ্রাবাদ-বলিবাড়ী সড়কের পাকা ব্রীজ সংলগ্ন খালটি দখল করে দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় মজিব মাষ্টার নামের এক প্রভাবশালী ব্যক্তি। তবে তার দাবি এটি সরকারি জায়গা নয়, তার নিজস্ব জমি।

তবে স্থানীয় লোকজন বলছে, এটি সরকারি খাল। একসময় প্রবহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। আর দখলদকারীরা প্রভাবশালী হওয়ায় এ ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ঠরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, কয়েক বছর আগেও এই খাল দিয়ে বড় বড় নৌকা চলত। জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু কয়েক বছর ধরে বলিবাড়ী গ্রামে ব্রীজের পাশে বিভিন্ন স্থানে ধীরে ধীরে খালটি দখল করে নিচ্ছেন প্রভাবশালীরা। রাতারাতি দোকানপাট নির্মাণ করে ভাড়াও তুলছেন তারা। এই কাজে তাদের বাধা দিতেও সাহস পাচ্ছেনা।

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, প্রভাবশালীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি অফিসারদের অর্থের বিনিময়ে ম্যানেজ করেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন।

অভিযুক্ত দখলদার মজিব মাষ্টার বলেন, ১৯৯১ সালে ততকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুরাদনগর আগমনের সময় আমার জমির উপর দিয়ে খাল খনন করেন এবং পরবর্তীতে আমার জমির উপর দিয়েই সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে যে খালটিতে দোকানঘর নির্মাণ করছি, সেটি আমাদের মালিকানাধীন। আর আমাদের জমিতে যা ইচ্ছা তা-ই করতে পারি।

আন্দিকোট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম মহিউদ্দিন বলেন, বিষয়টি আমি জানার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ রেখেছি। উর্ধ্বতন কর্মকতাকে বিষয়টি অবহিত করা হয়েছ। এখন কাজ হচ্ছে কিনা বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়য়ে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, বর্তমানে স্থাপনা নির্মাান কাজ বন্ধ রাখা হয়েছে। দখল কারিরা বলছে তাদের ব্যক্তিগত জমি, তাই সরকারি সার্ভেয়ার ও দখল কারিদের পক্ষ থেকে আরো এক একজন সার্ভেয়ার নিয়ে অচিরেই খালের সীমানা নির্ধারণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবা থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবা থেকে শিমুল (১৩) নামে এক অটোরিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে হায়দার পুল সংলগ্ন চট্টগ্রামমুখি লেনে রাস্তার পূর্ব পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সুমন ড্রাইভারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশের ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বশির আহমেদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল ও লাশের পরিচয় সনাক্তের পর ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জুন) বিকালে শিমুল অটোরিক্সা চালাতে চৌদ্দগ্রাম বাজারে গিয়ে রাত পর্যন্ত আর ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে মহাসড়কের পাশে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে। ছিনকারীর কবলে পড়ে শিমুলকে জীবন দিতে হয়েছে বলে নিহতের পরিবার দাবি করছে। শিমুলের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লাশ উদ্ধার হলেও তার অটোরিক্সাটির খোঁজ মিলেনি এখনো।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মহাসড়কের হায়দার পুল এলাকার ডোবা থেকে অটোচালকের লাশ উদ্ধার করা হয়। পরিচয় সনাক্তের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

কুমিল্লার ১৭ উপজেলায় রয়েছে কোরবানির জন্য ২ লক্ষাধিক পশু

 

স্টাফ রিপোর্টারঃ

কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লায় পশু পালন করছেন ৩৩ হাজার ৯৩৭ জন খামারী। এ বছর জেলার ছয় উপজেলায় কোরবানির পশুর ঘাটতি কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। তবে কুমিল্লার ভৌগলিক গুরুত্ব আর বড় জেলা হিসাবে কোরবানির সাড়ে ৮ হাজার পশু অতিরিক্ত থাকবে বলছেন কর্মকর্তারা।

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, ১৭ উপজেলায় চাহিদা দুই লক্ষ ২০ হাজার ৪৯২ টি পশু। জেলায় মোট পশু রয়েছে দুই লক্ষ ২৯ হাজার ০৯৮টি। পুরো জেলায় আট হাজার ৬০৬টি পশু উদ্বৃত্ত আছে।

তবে উপজেলার হিসাবে চৌদ্দগ্রামে ২৭৩, নাঙ্গলকোটে ৬০৮, চান্দিনা ৪২৬, দেবিদ্বার ৪৩৩৫, হোমনা ৩৯৫ ও সদর দক্ষিণে ১০৩৯টি পশু ঘাটতি রয়েছে।

সম্প্রতি প্রকাশিত জরিপে আরো দেখা যায়, পশু লালনপালনে শীর্ষে রয়েছে লাকসাম উপজেলা। এ উপজেলার দুই হাজার ৫৯২জন খামারি ২১ হাজার কোরবানির পশু পালন করছেন। যা উপজেলার চাহিদা থেকে সাড়ে সাত হাজার বেশি। মেঘনা উপজেলার ১ হাজার ৬০৫ জন খামারি নয়হাজার ৮৩৯টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। যা উপজেলার চাহিদা থেকে দু’হাজার চারশতটি বেশি রয়েছে।

বরুড়ার ঝলম এলাকার খামারি রুবেল সর্দার জানান, সব কিছু কিনে খাওয়াতে হয়। দিনদিন গরুর খাদ্যের দাম বাড়তে আমাদের লস গুণতে হয়। যদি ভারতের গরু প্রবেশ করে। তবে বাজার খারাপ যাবে।

কুমিল্লা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার চন্দন কুমার পোদ্দার বলেন, কুমিল্লায় চাহিদা থেকেও আট হাজার পশু বেশি আছে। সেসব উপজেলায় পশু কম পাশের উপজেলা বা অন্য জেলা থেকেও পশু আসে। কুমিল্লা ভৌগলিক গুরুত্বের কারণে পাশের জেলাসহ সারাদেশে ট্রাকে করে গরু আনা নেওয়া করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানান, এবছর গরু আছে এক লক্ষ ৮৫ হাজার ৯৫৬, মহিষ আছে ১০৬, ছাগল ৪০ হাজার ৮৮৩ ও ভেড়া দু’হাজার ১৫৩টি। এসব কোরবানির জন্য প্রস্তুত করা আছে। কুমিল্লায় পশু সংকটের সম্ভাবনা নেই। এদিকে ভালো পশু বাছাইয়ে হাটে আমরা মেডিকেল টিম বসাবো। এ বিষয়ে বাজার কমিটির সহযোগিতা লাগবে।

কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে পারিবারিক কলহের জেরে বড় ভাই রমজান আলীর ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাই দেলোয়ার হোসেনের (৩০)।

শনিবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলার কিনারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলে শ্রমিকের কাজ করতেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।

দেলোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী পান্না বেগম ও ছোট বোন মনী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের পুত্র দেলোয়ার হোসেন। পারিবারিক কলহের জেরে তার বড় ভাই রমজান আলী ছুড়ি দিয়ে জবাই করে ছোট ভাইকে হত্যা করে।

তারা আরো জানান, শনিবার সকাল ১০টায় রমজান আলীর সাথে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের সকল সদস্যদের সামনে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নগরীর কাপ্তানবাজার এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ ১জন আটক

 

সালাউদ্দিন সোহেল :

কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকা হতে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ জুন বিকালে কুমিল্লা নগরের কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা নগরীর মোগলটুলি (উত্তর গাংচর) গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ শাজাহান (৪২)।

উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র্যাব -১১, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করার আশ্বাসে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন বাংলার মানুষ পূরণ হতে দেবে না : সুবিদ আলী ভূঁইয়া এমপি

 

স্টাফ রিপোর্টার :

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করার আশ্বাসে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন বাংলার মানুষ পূরণ হতে দেবে না। “বাংলাদেশের মানুষের সম্পদ অন্যদের কাছে বিক্রির আশ্বাসে যারা ক্ষমতায় আসার শ্বপ্ন দেখছে তাদের হুশিয়ার করে বলে দিতে চাই ১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি,বাংলার মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার চেষ্টা করলে এদেশের মানুষ বিএনপিকে দেশ ছেড়ে পালানোর সুযোগটুকুও দেবে না।

তিনি আরো বলেন, আমাদের দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, অ্যাটাক করবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না “।

তিনি শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে ‘সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করবো না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে দাউদকান্দিতে মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

এ সময় দাউদকান্দি উপজেলা আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগ,মহিলা লীগ,শ্রমিক লীগ,মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ,তাঁতী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাতিয়াতে ২ ডাকাতসহ গ্রেফতার ৪

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত ও চোরাই মোটরসাইকেলসহ ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ দেশীয় তৈরী ৩টি দা, ১টি স্টীলের পাইপ, ৪টি লোহার রড ও ২টি চোরাই মোটরসাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো,জুয়েল ওরফে ডন (১৯) ও মোটরসাইকেল চোর হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২) চরঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।

শনিবার (২৪ জুন) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১০জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২ তরুণকে গ্রেফতার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

ভুল প্রার্থী বিজয়ী হলে মাসুল দিতে হবে পৌরবাসীকেই, তাই সঠিক প্রার্থীকে ভোট দিন: এমপি রাজী

 

স্টাফ রিপোর্টারঃ

সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, দেবিদ্বার পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন,তাদের সবার জন্য শুভকামনা। আমার প্রিয় পৌরবাসীকে বলবো, আপনারা যদি আপনাদের জন্য কোন ভুল প্রার্থীকে বিজয়ী করেন তাহলে এর মাশুল আপনারা পৌরবাসীই পাবেন। তাই আপনাদের মূল্যবান ভোটটি সঠিক প্রার্থীকে দিবেন, এতে করে পৌর এলাকার উন্নয়ন হবে।

শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ রাজী মোঃ ফখরুল এসব কথা বলেন।

তিনি পৌরবাসীর উদ্দেশ্যে আরো বলেন- সকলের জ্ঞান, বিবেক, প্রজ্ঞা সবকিছু প্রয়োগ করে আপনারা আপনাদের মুল্যবান ভোটটি দিবেন। আমি অতীতের ন্যায় আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের সেবায় আজীবন থাকবো।

এমপি রাজী আরো বলেন, আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগ্রামী, সাফল্যমণ্ডিত গৌরবময় দল। আওয়ামীলীগ বঙ্গবন্ধুর দল এবং তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার এই দলটি বৃহৎ পরিসরে একটি জায়গা অর্জন করেছে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কিছু সংখ্যক লোক এই দেবিদ্বারে এই দলটিকে প্রশ্নবিদ্ধ করতে এখনও সোচ্চার রয়েছে। তিনি সকলের উদ্যেশ্যে বলেন, আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমাদের সকলের ওয়াদা হোক এই ঐতিহ্যবাহী বৃহৎ দলটিকে এই দেবিদ্বারে বৃহৎ করে প্রতিষ্ঠিত করবোই ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সাংসদ রাজী মোঃ ফখরুল।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয় যা উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ মেয়র প্রার্থী সাইফুল ইসলাম শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউসার অনিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রুবেল, মশিউর সুমন, পারভেজ, বিল্লাল হোসেন, সুমন, সহ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

কুমিল্লায় অভিনব কায়দায় মাদক পরিবহণের সময় ২ নারী মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে অভিনব কায়দায় মাদক পরিবহণের সময় ৬ কেজি গাঁজাসহ ২ জন নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন রাতে সদরের সাতরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

নারী মাদক কারবারিরা হলেন, কুমিল্লা সদরের বারপাড়া এলাকার মৃত রফিক মিয়ার মেয়ে বুলি আক্তার (৩০) এবং নুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের মেয়ে আয়েশা বেগম ওরফে আশা (৪০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও বিভিন্ন সময় মাদক পরিবহণের জন্য বোরকা ব্যবহার করত এবং বোরকার নিচে রাবারের ইলাস্টিক ব্যবহার করে মাদক গায়ের সাথে বেধে তা পরিবহণ করত। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দাউদকান্দিতে সেতু নির্মাণে কৃষি জমির ক্ষতি, সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

গ্রামীণ সড়কে সেতু নির্মাণে কৃষি জমির ক্ষতি এবং সরকারী অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে লিখিত অভিযোগসহ লিগ্যাল নোটিশ দেয়ার পর সেতু নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দরাজখোলা গ্রামের ভূইয়া বাড়ীর দক্ষিণ পাশে খালের উপর সেতু নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার। ঘূর্ণিঝড় আম্পান এবং বন্যা ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এককোটি পঁচাশি লাখ টাকা ব্যায়ে সেতুটি নির্মান কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান, এখানে আমাদের সেতু দরকার, ছোট হোক আর বড় হোক আমরা সেতু চাই।

দরাজখোলা গ্রামের মিজানুর রহমান বলেন, এখানে কোন নদীও না, বড় খালও না। আগেরটার মতো ছোট একটা ব্রীজ হলেও কোন সমস্যা নেই। তবে আমাদের ব্রীজ দরকার।

অভিযোগকারী দরাজখোলা গ্রামের মোঃ মঞ্জুরুল হাসান ভুইয়া জানান,