All posts by jitu

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৭

 

স্টাফ রিপোর্টার,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৮ মে) সকাল আটটায় মহাসড়কের শহিদনগর এলাকায় এ দূর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল ব্যাপারী(৬২) ও ভবানীপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

পুলিশ জানায়, শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লোকাল মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে মাইক্রোবাসের যাত্রী দুলাল ব্যাপারী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর সাত্তার মিয়া মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান।
দুর্ঘটনায় ইশরাত(১৭), বাবু(৩০), রমজান(১৯), সোহাগ(২৫), মোজাম্মেল (৪০), পারভীন(৩৫) ও রাবেয়া(৩৫) আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলকারী লোকাল মাইক্রোবাসের চালকদের অদক্ষতার কারনে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় দাড়ানো যাত্রীরা ইশারা করলেই যেখানে সেখানে ব্রেক করে মাইক্রোবাসের চালকরা। আজকের দুর্ঘটনাটি একারনেই হয়েছে। মাইক্রোবাস এবং ট্রাকটি একই গতিতে চলছিল, শহিদনগর স্কুলের সামনে যাত্রীর ইশারায় হঠাৎ মাইক্রোবাসটি ব্রেক করে, এতে পিছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসটিকে নিয়ে সড়কের পাশে নিচে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ‘সি ‘ ইউনিটের ভর্তি পরীক্ষা

 

চাঁদনী আক্তার,কুবি:

তৃতীয়বারের মতো দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতি ছিল ৯৬.১৯ শতাংশ। এবং অনুপস্থিতির হার ছিল ।

শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দুইটি কেন্দ্রে মোট ৩৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৫৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। আর অনুপস্থিত ছিল ১২৯ জন। আর পরিক্ষা চলাকালীন কোনো সমস্যা হয়নি। আমরা সফল ভাবে পরিক্ষা সম্পন্ন করেছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ. এম. আবদুল মঈন বলেন, ‘আজকের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি চমকপ্রদ ছিল। আমি অনেকগুলো কক্ষ পরিদর্শন করে যা দেখলাম অনুপস্থিতির হার খুবই কম। আমরা আশা করছি উপস্থিতি হার ৯৮ থেকে ৯৯ শতাংশ হবে। এবং আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই রোবার স্কাউট, বিএনসিসি, আমাদের শিক্ষক, ছাত্রনেতা এবং সাংবাদিকসহ যারা ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করেছেন।

উল্লেখ্য, গত ২০ মে অনুষ্ঠিত হয়েছিল ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এবং আগামী ৩ মে ‘ক’ ইউনিটির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধন

 

নেকবর হোসেন, কুমিল্লা :
সুস্থ্য দেহে সুন্দর চান,গড়ে তোলে ক্রীড়াঙ্গন’স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) নগরীর জিমনেসিয়ামে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষা আমাকে জ্ঞানীর পাশাপাশি আমার আচার-আচরন নৈতিকতা সুন্দরভাবে গড়ে তুলে। শিক্ষার সাথে দক্ষতা অর্জন করব। যারা এখানে আছেন সবাই খেলার বেড ধরতে জানি।এই ধরাটা কিন্তু দক্ষতা না।এটা আমাকে পরিচিত করতে পারবে। জীবনে যদি তুমি সামনে এগুতো চাও তাহলে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে তুমি তোমার পরিবার ও দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেনটেটিভ করতে পারবা।

তিনি আরও বলেন, একজন সাকিব আল হাসানকে সারা বাংলাদেশ চিনে। সে সম্পদ দেশের সম্পদ।তার মতো তোমাদেরকে গড়ে উঠতে হবে। রক্ত দিয়ে এই দেশ পেয়েছি। তাই দেশকে ফুলে-ফলে সুসজ্জিত করব।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করবে। আমি বলবো তোমাদের হাত ধরে শিক্ষা, গবেষনা, দক্ষতা অর্জনে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।

উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মাদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমন, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু। একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

কুমিল্লার পিয়ারাতলী এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের পিয়ারাতলী এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ মে দুপুরে সদরের পিয়ারাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালীমান্ডা গ্রামের হেলাল খানের ছেলে মোঃ সাকিব (২১)

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তরী সামাজিক বুননের উদ্যোগে সম্মাননা পেলেন ১০ কীর্তিমান মা

 

স্টাফ রিপোর্টার:

তরী সামাজিক বুননের আয়োজনে ফয়জুন্নেসা স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কীর্তিমান মা সন্মাননা ২০২৩ অনুষ্ঠান।

শুক্রবার (২৬মে) তরী সামাজিক বুননের সভাপতি দিলনাশি মোহসেনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর জামাল নাছের চেয়ারম্যান মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ  অধ্যাপক ডা: ইজাজুল হক । কীর্তিমান মা দের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তরী সামাজিক বুননের উপদেষ্টা আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,বি এম এ কুমিল্লার সাবেক সভাপতি ডা: ইকবাল আনোয়ার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম , দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ,সু- শাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু ।

সন্মাননাপ্রাপ্ত মা দের উত্তরীয় পরিয়ে দেন তরী সামাজিক বুননের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা সুমা । এ বছর ১০ জন মাকে কীর্তিমান মা সন্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানের অতিথিবৃন্দ মা দের হাতে সন্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয় ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সম্বনয় করে তরী সামাজিক বুননের সম্বন্বয়ক রেজবাউল হক রানা।

রোগীদের সঙ্গে প্রতারণা: হাসপাতালের ফটক থেকে দালাল আটক

নোয়াখালী প্রতিনিধি:
রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে এক দালালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার  হওয়া মো. স্বপন ওরফে সফা (৪৫) জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মৃত হাফেজ আহমেদ পাটোয়ারীর ছেলে।

শনিবার (২৭ মে) সকালে আসামিকে নোয়াখালী চীফ চুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রোগীদের ভয় দেখিয়ে চিকিৎসা সেবার নামে টাকা আদায়, জোরপূর্বক প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে যেতে বাধ্য করা, রোগীর স্বজনদের মারধর, হাসপাতাল কম্পাউন্ডে ছিনতাই সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপন হাসপাতাল এলাকায় বড় একটি দালালচক্র রয়েছে বলে স্বীকার করে। দালালচক্রের সদস্যরা দিন-রাত হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে এবং কোনো রোগী এলে তারা এগিয়ে গিয়ে রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভালো চিকিৎসা সেবার নাম করে, প্রাইভেট হাসপাতালে ‘ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে এবং অল্প খরচে রোগীর পরীক্ষা নিরীক্ষা করাবে’ বলে প্রতারণা করে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এছাড়া প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে বিরাট অংকের কমিশন ও আদায় করে।

পুলিশ সুপার শহিদুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত আসামির পকেটে জেনারেল হাসপাতালে ভর্তির টোকেন পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খাবারে চেতনানাশক মিশিয়ে হাফেজের সর্বস্ব লুট

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে খাবারে চেতনানাশক মিশিয়ে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মোটরসাইকেল, গয়না, নগদ টাকা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন উপজেলার সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাফেজ মো. দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর সবাই এক সঙ্গে ঘুমাতে যায়। কোনো দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। ফলে তারা সবাই অচেতন হয়ে পড়ে। ওই সময় দুর্বৃত্তরা হাফেজ দেলোয়ারের শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। শুক্রবার সকালে অচেতন অবস্থায় হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সহ তার পরিবারের সদস্য মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩) কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিমলের বাড়িতে গেলেন এমপি রাজী ফখরুল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে শুক্রবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের চাঁদপুরে যান স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

এইসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) খাদিমুল বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি,  জেলা পরিষদ সদস্য ভিপি বাবলু হোসেন রাজু ,প্রভাষক সাইফুল ইসলাম শামীম,
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী কাইয়ুম ভূঁইয়া, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, জেলা ছাএলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক,উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো সাদ্দাম হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২০মে) বিকেলে ফতেবাদ ইউনিয়নের চানপুর গ্রামের পরিমল দাসের বাড়িঘর ভাঙচুর করে উপজেলার চেয়ারম্যানের অনুসারী স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই আক্তারের নেতৃত্বে অর্ধশত দুর্বৃত্ত। এইসময় একটি টিনের আধপাকা ঘর ও ঘরের মধ্যে থাকা টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছ।

সংখ্যালঘু পরিবারের সদস্য পরিমল দাস বলেন,’আমি এমনেতেই সংখ্যালঘু মানুষ। আমাকে যেখানে পাবে হত্যা করবে বলে গেছে কামরুজ্জামান মাসুদ চেয়ারম্যানের ভাই ও সমর্থকরা। আমি এই দেশে জীবিত থাকতে পারবো কি-না জানি না। আমি আতঙ্কের সাথে আছি।

গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পরিমল সরকার বাদী হয়ে কুমিল্লা আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালে  প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ (৫০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল(৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), গাফফার (৩৫), মামুন (২৬)।

 

শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রস্তুত কুবি

 

চাঁদনী আক্তার, কুবি :

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ মে (শনিবার) অনুষ্ঠিত হবে । এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে ৩ হাজার ৩৮৬ জন।

ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ।

তিনি আরও জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কমিটির দায়িত্বে যারা রয়েছে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্ব সম্পন্ন করেছে। এছাড়াও পরীক্ষার প্রতিটি কক্ষে ঘড়ি নিশ্চিত করার জন্য অনুষদের ডিন এবং বিভাগের প্রধানকে বলা হয়েছে যেন তাদের স্ব স্ব বিভাগের ঘড়ির ব্যবস্থা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বাহিরের পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারব।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়েছে এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

টিক্কারচরে কুদ্দুস হত্যাকান্ড: ২৪ ঘন্টার মধ্যে ২ ঘাতক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর  টিক্কারচরে আব্দুল কুদ্দুস হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। এ সসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া দুই আসামি হলেন কুমিল্লা সদরের ছত্রখিল বাগানবাড়ির মৃত. মালু মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩১) ও সদরের শুভপুর গ্রামের আলী হোসেনের ছেলে মামুন (৪২)

গত ২৪ মে রাত  সোয়া ১০ টার সময় টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আব্দুল কুদ্দুসকে(৩৫)  ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভিকটিমের লাশ কুমিল্লা মেডিকà§