Tag Archives: আহত ৭

দাউদকান্দিতে প্রাইভেটকার

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা, আহত ৭

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ৭জন আহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

আহত সুমন(৪০) ও ইয়াসিন(১৮)কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হয়েছে। আর গুরুতর আহত এক নারীসহ তিনজনকে ঢাকা ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ইলিয়টগঞ্জ বাজার থেকে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। দৌলতপুর স্ট্যান্ডের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি পিছনে ধাক্কা দিয়ে দাড়িয়ে থাকা আরো চারিট ব্যাটারীচালিত অটোরিকশাসহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি ও অটোরিকশার চালক যাত্রীসহ ৭জন আহত হয়। দুর্ঘটনায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশাগুলো দুমড়েমুচড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, একটি প্রাইভেটকা নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা সিএনজি এবং দাড়িয়ে থাকা কয়েকটি ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী ও অটোরিকশার চালকসহ ৬-৭জন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৭

 

স্টাফ রিপোর্টার,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৮ মে) সকাল আটটায় মহাসড়কের শহিদনগর এলাকায় এ দূর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেতুন্দি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল ব্যাপারী(৬২) ও ভবানীপুর গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আব্দুস সাত্তার (৬৫)।

পুলিশ জানায়, শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লোকাল মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাক ও মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে মাইক্রোবাসের যাত্রী দুলাল ব্যাপারী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর সাত্তার মিয়া মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যান।
দুর্ঘটনায় ইশরাত(১৭), বাবু(৩০), রমজান(১৯), সোহাগ(২৫), মোজাম্মেল (৪০), পারভীন(৩৫) ও রাবেয়া(৩৫) আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলকারী লোকাল মাইক্রোবাসের চালকদের অদক্ষতার কারনে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় দাড়ানো যাত্রীরা ইশারা করলেই যেখানে সেখানে ব্রেক করে মাইক্রোবাসের চালকরা। আজকের দুর্ঘটনাটি একারনেই হয়েছে। মাইক্রোবাস এবং ট্রাকটি একই গতিতে চলছিল, শহিদনগর স্কুলের সামনে যাত্রীর ইশারায় হঠাৎ মাইক্রোবাসটি ব্রেক করে, এতে পিছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসটিকে নিয়ে সড়কের পাশে নিচে পড়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৭

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত ৭জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট টু কবিরহাট সড়কের লোহার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে ৬জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর আহত ব্যবসায়ী লিটনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কবিরহাট থেকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি ভ্যারাইটিজ দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানসহ আরো দুটি দোকান ভেঙ্গে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক এবং দোকানে থাকা ব্যবসায়ীসহ ৭জন আহত হন। এ ঘটনায় ব্যবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। তবে স্থানীয়রা বলছে, দুর্ঘটনার শিকার দোকান গুলোও একেবারে সড়ক লাগোয়া।

সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ধারনা করা হচ্ছে বাসটি হেলপার চালিয়ে আসছিল। কোন কারণ ছাড়াই হঠাৎ বাসটিকে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার ডিউটি ম্যান রাফিউজ্জামান রাফি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে গাড়ি উদ্ধার করে। এ দুর্ঘটনায় চালক,ব্যবসায়ীসহ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটার শিকার বাস জব্দ করে থানায় নিয়ে যায়।

নোয়াখালীতে বিজয়ী প্রার্থীর বাড়িতে পরাজিত প্রার্থীর হামলা, আহত ৭

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ভাইসহ ৭ জন আহত হয়েছে। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতরা হলেন, সাব্বির (২৬), রিয়াজ (২২), হৃদয় (২০), ইসমাইল (৩০), রাহিম (২৮), মিলন (২৪) ও শান্ত (২৬)।

ভুুক্তভোগী নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, আমি তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আজকে অনুষ্ঠিত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুকে এক হাজার ৮ শত ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হই। রাত ৮টার দিকে এলাকাবাসী আমাকে ফুলের মালা দিতে আমার বাড়িতে আসে। ওই সময় পরাজিত প্রার্থীর সমর্থক সিএনজি কামাল তার প্রার্থী পরাজিত হওয়ায় আকস্মিক তার সন্ত্রাসী বাহিনীসহ আমার বাড়িতে হামলা চালিয়ে একটি পিকআপ, সাউন্ড বক্স, দুটি দোকান ভাঙচুর চালায়। এ হামলায় আমার ভাইসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তবে তার একাধিক অনুসারী সূত্রে জানা যায়, ফখরুদ্দিন কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনার পর তার অনুসারীরা তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা চালায়।

জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারী সিএনজি কামালের নেতৃত্বে হামলার অভিযোগ করেছে ভুক্তভোগী কাউন্সিলর। এ ঘটনায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ৩ অনুসারী আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরে জুম্মার খুতবার আজানকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা এলাকায় মসজিদে জুম্মার ‘খুতবার আজান’ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হওয়ার খবর জানা গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত সাতজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে । বাকি চারজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে ও আস্তে দেওয়া নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চৌদ্দগ্রামে পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা- ভাংচুর, আহত ৭

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সিলেটে কর্মরত পুলিশ কর্মকর্তার চৌদ্দগ্রামস্থ গ্রামের বাড়িতে হামলা-মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় পুলিশ সুপারের ভাই সাইফুল ইসলাম সবুজসহ কম পক্ষে ৭ জন আহত হয়েছে। এঘটনায় চৌদ্দগ্রাম থানায় শরিবার রাত সাড়ে ১১টার দিকে ঘোলপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী জাফরসহ ৮ নাম উল্লেখ করে ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে ছাত্রলীগ নেতা শেখ কামাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আওয়ামীলীগের একটি অংশ র‌্যালী শেষে নেতা-কর্মীরা রবিবার সন্ধ্যার দিকে সিলেটে কর্মরত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের ধনুসাড়া গ্রামে একত্রিত হয়ে দলীয় বিষয়াদি নিয়ে আলোচনাকালে ক্ষিপ্ত একাংশের নেতা-কর্মীরা দেশিয় অস্ত্রসহ স্থানীয় ইউপিসদস্য বেলালের নেতৃতে অতর্কিতভাবে হামলা চালায়। এতে ওই পুলিশ কর্মকর্তার ভাই সাইফুল ইসলাম প্রকাশ সবুজ, শেখকামাল ও শাহ নেওয়াজসহ অন্তত ৭ জন আহত হয়।

এসময় ৬টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছেবলে মামলায় অভিযোগ করা হয়।এঘটনায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদী হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, তার শ্যালক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য বেলাল হোসেন, আবুল কালাম, মাষ্টার মহিউদ্দিন, রাকিব হোসেন, সৈকত হোসেন ও মাসুম কবির মজুমদারসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, চেয়ারম্যান কাজী জাফর আহমেদের শ্যালক মাসুম বিল্লাহর বিরুদ্ধে পুলিশ এসোল্ট, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে। এদিকে এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

 

চৌদ্দগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

 

ইসতিয়াক আহমেদ/সেলিম সজীবঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা  ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় চেয়ার টেবিল ভাংচুরসহ, ককটেল, দেশিয় অস্ত্রসস্ত্রসহ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

আজ শনিবার দুপুরে নাটাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী নজরুল ইসলাম কামাল (ডালিম মার্কা) এবং মিজানুর রহমান (পাঞ্জাবি মার্কা) সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ ঘটে।

উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ায় দশ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিলো। এখন পুনরায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে।

চাঁদপুরে ভোটকেন্দ্রের সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যা,আহত ৭

 

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ চলাকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ইয়াছিন মোল্লা (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেলসহ কমপক্ষে ৬-৭ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডের মো. হারুন মোল্লার ছেলে। হারুন মোল্লা গ্রামীণফোন সেন্টারের দারোয়ান। তার তিন ছেলের মধ্যে ইয়াছিন বড় এবং দর্জির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের সমর্থকরা নিজেদের মধ্যেই বড়-ছোট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে সাঈদ নামের এক যুবক ইয়াছিনের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা পাঠান চিকিৎসক। ঢাকা নেয়ার পথে শহরতলী বাবুরহাট এলাকায় তিনি মারা যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবকের অবস্থা গুরুতর ছিল। ছুরিকাঘাতে তার গলার রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ইয়াছিনের বাবা হারুন মোল্লা বলেন, আমার ছেলে যখন ভোটকেন্দ্রের সামনে আসে তখনই সহিংসতার মধ্যে পড়ে গুরুতর আহত হয়। তাকে ছুরিকাঘাত করেন কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. শাহাদাত মিজি। এতে আমার ছেলের মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি মো. নাসিম উদ্দিন বলেন, এটি কোনো নির্বাচনী সংঘাত নয়। নিজেদের মধ্যে বড়-ছোট নিয়ে সংঘর্ষে সাঈদ নামের এক যুবক ইয়াছিনের গলা ও শরীরে ছুরিকাঘাত করেন। চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে ইয়াছিন মারা যান। ঘটনায় জড়িত সাঈদকে খুঁজছি আমরা। তাকে গ্রেফতার করা হবে।

চান্দিনায় যাত্রীবাহী রয়েল কোচ খাদে পড়ে নিহত ১, আহত ৭

মো.শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় কুমিল্লা থেকে ঢাকাগামী রয়েল কোচ এসি বাস (ঢাকা মেট্রো ব-১১-২৫০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন পুরুষ যাত্রী নিহত হন। এ সময় আরো ৭ জন যাত্রী আহত হয়।

সোমবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কলাগাওয়ে এ দুঘর্টনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্য বিজিবি সদস্য বগুড়া জেলার মাগুরা থানার ইসারত হোসেনের ছেলে ইমরুল (২৫) ও কুমিল্লা নার্সিং ইন্সটিটিউট এর ইলিস্ট্রেটর আউলিয়া খাতুন (৪৫) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা রয়েল কোচ এসি সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তাৎক্ষনিক ভাবে উদ্ধার যাত্রীদের উদ্ধার করা হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট জীবন কৃষ্ণ হাজারী ঘটনার জীবন সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে । তাৎক্ষনিক ভাবে পরিচয় জানা যায়নি।