Tag Archives: দেবিদ্বারে সন্ত্রাসীদের রাম দায়ের কোপে হাকিম মেম্বার গুরুতর আহত

দেবিদ্বারে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিমলের বাড়িতে গেলেন এমপি রাজী ফখরুল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিতে শুক্রবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের চাঁদপুরে যান স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

এইসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ওসি (তদন্ত) খাদিমুল বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি,  জেলা পরিষদ সদস্য ভিপি বাবলু হোসেন রাজু ,প্রভাষক সাইফুল ইসলাম শামীম,
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী কাইয়ুম ভূঁইয়া, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, জেলা ছাএলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক,উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো সাদ্দাম হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২০মে) বিকেলে ফতেবাদ ইউনিয়নের চানপুর গ্রামের পরিমল দাসের বাড়িঘর ভাঙচুর করে উপজেলার চেয়ারম্যানের অনুসারী স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই আক্তারের নেতৃত্বে অর্ধশত দুর্বৃত্ত। এইসময় একটি টিনের আধপাকা ঘর ও ঘরের মধ্যে থাকা টিভি, স্যোকেস, ফার্ণিচার ভাঙচুরসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছ।

সংখ্যালঘু পরিবারের সদস্য পরিমল দাস বলেন,’আমি এমনেতেই সংখ্যালঘু মানুষ। আমাকে যেখানে পাবে হত্যা করবে বলে গেছে কামরুজ্জামান মাসুদ চেয়ারম্যানের ভাই ও সমর্থকরা। আমি এই দেশে জীবিত থাকতে পারবো কি-না জানি না। আমি আতঙ্কের সাথে আছি।

গত বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পরিমল সরকার বাদী হয়ে কুমিল্লা আদালতের দ্রুত বিচার ট্রাইবুনালে  প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদসহ ১০ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের ছোট ভাই আক্তারুজ্জামান (৪০), ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ (৫০), কাজী বিল্লাল (৩২), কাজী হেলাল(৩০), জয়দল হোসেন (৩৮), শাহিন ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৪৫), দিদারুল আলম ফয়েজ (২৬), গাফফার (৩৫), মামুন (২৬)।

 

দেবিদ্বারে সন্ত্রাসীদের রাম দায়ের কোপে হাকিম মেম্বার গুরুতর আহত

মোঃ জামাল উদিন দুলাল ঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় ২৪ বছরের সাবেক মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সন্ত্রাসী হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থল থেকে এলাকাবাসি আহত হাকিম মেম্বারকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত হাকিম মেম্বারকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে হাকিম মেম্বারকে (সাবেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গত ২৭ এপ্রিল (সোমবার) ইফতারের পরপর এ ঘটনা ঘটে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষ দর্শীর বিবরণে জানা গেছে, বর্তমান মেম্বার আবুল কালাম নির্বাচিত হওয়ার পর থেকে সাবেক ২৪ বছরের জনপ্রিয় মেম্বার হাকিম খানের সাথে দীর্ঘদিন থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। হাকিম মেম্বার ইফতার শেষ করে  মাগরিবের নামাজ পড়ে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে গ্রামের আলদিবাড়ী উত্তর পাশে রাস্তার উপর মিজানের দোকানের সামনে বর্তমান মেম্বার আবুল কালাম আজাদ ও ছবির আহম্মেদ এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসীদল রাম দা, লোহার রড ও লাঠি নিয়ে হাকিম মেম্বারের (সাবেক) উপর হামলা চালায়। হামলাকারীদের অতর্কীত হামলায় রাম দায়ের কোপে হাকিম মেম্বার (সাবেক) গুরুতর  আহত হন। এ সময় এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব‌্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহিরুল আনোয়ার জানান,  থানায় মামলা দায়ের করা হয়েছে।  দুই জনকে আটক করা হয়েছে।