All posts by jitu

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃ’ত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত ৪ জন আহত হয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার মারকাজ মসজিদ এলাকার চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শরাফত হোসেন (২৪) উপজেলার মোহাম্মদপুর এলাকার মোহাম্মদ হারুন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরাফত রাত ৮াটর দিকে মোটরসাইকেল চালিয়ে চাটখিল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীথ দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শরাফত মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলেদের জালে মিলল একনলা বন্দুক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়াতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নরে ৮নম্বর ওয়ার্ডের ম্যাকপার্শ্বন এলাকার আবুল কাশেম মেম্বারের পুকুর থেকে দেশীয় তৈরী এই বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উপজেলার ম্যাকপার্শ্বন এলাকার আবুল কাশেম মেম্বারের পুকুরে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেরা জালের সাথে অস্ত্র সদৃশ কিছু একটা দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.বখতিয়ার আলম। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুবিতে থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য চর্চা ও সৃজনশীল ছাত্র সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগে পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। পরে কেক কাটা ও আতশ বাজি উৎসবের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, থিয়েটারের সাবেক সভাপতি মহিউদ্দিন সজীব, বর্তমান সাধারণ সম্পাদক মোহন চক্রবর্তীসহ অন্যান্য সদস্যরা।
কুবি থিয়েটারের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে সংগঠনগুলো করে। থিয়েটার ক্যাম্পাসের প্রথম সাংস্কৃতিক সংগঠন। এর মাধ্যমে আস্তে আস্তে অন্য সংগঠনগুলো হয়েছে। আজকে থিয়েটার এক যুগে পদার্পণ করেছে এটা বিরাট ব্যাপার। এজন্য তাদের সাদুবাদ জানাই। আমি চাই, তারা কাজের মাধ্যমে নিজেদের প্রকাশ করুক। সংগঠনকে আরো দূর এগিয়ে নিয়ে যাক সেই মঙ্গল কামনা করি।

কুরআনের নূর প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
সার্ভিং ক্লাব ও এইচ এম ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত শুভ ডেভেলপারস (প্রা:) লিঃ নিবেদিত কুরআনের নূর প্রতিযোগীতার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর যিন নূরাইন মডেল মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কুরআনের নূর প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ২ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শওকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের নির্বাহী পরিচালক আবুল কালাম, ১৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, কাটাবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শুভ ডেভেলপারস (প্রা:) লিঃ এর পরিচালক মোঃ হানিফ মিয়া ও মোঃ এ.কে আজাদ, সার্ভিং ক্লাবের উপদেষ্টা সৈয়দ আবু-সোহরাব আহাম্মেদ।

এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলেন- দৈনিক আজকের কুমিল্লা, ডেইলি বাংলাদেশ মিরর ও চ্যানেল বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন- সার্ভিং ক্লাবের চেয়ারম্যান মোঃ তারেক হোসেন এবং সভাপতি সৈয়দ ইমরান আহাম্মেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সার্ভিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রিতম দে, সাবেক সভাপতি এ.এস.এম ফয়সাল ও সংগঠনের সদস্যবৃন্দ।

কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে পপি স্বামীর বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করেন।

নিহত পপি আক্তার (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের স্ত্রী।

নিহতের পিতা আব্দুল মালেক জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের সাথে তার মেয়ের বিয়ে দেয়া হয়। শ্বশুর বাড়িতে মেয়ে সুখে-শান্তিতে ছিল। তার শ্বশুর পরিবারের সদস্যরা ভালো ছিল। ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তিনি তার মেয়ের আত্মহ’ত্যার কোনো কারণ জানাতে পারেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহ’ত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কুবিতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কুবি প্রতিনিধি:

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা- এ প্রতিপাদ্যকে ধারণ করে পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ-১৪৩০ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বাঙালির সংস্কৃতি ও দেশপ্রেমের সাথে মিশে থাকা বিভিন্ন গান, কবিতা গেয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষক-শিক্ষার্থীরা । গান শুরু হয় ‘এসো হে বৈশাখ এসো এসো’ দিয়ে আর শেষ হয় ‘জয় বাংলা বাংলার জয়’ দিয়ে ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে একটি উৎসব মুখর দিন। দিনটি বাঙালি জাতির সংস্কৃতির সাথে মিশে আছে। প্রতি বছরই আমরা দিবসটি পালন করে থাকি, তবে এবছর রমজানের কারণে দিবসটিকে স্বল্প পরিসরে উদযাপন করা হয়েছে। আমরা দিবসটি উপলক্ষে ছাত্র শিক্ষক মিলে একটা শুভেচ্ছা বিনিময় করেছি, শুভেচ্ছা বিনিময়ে বাঙালি সংস্কৃতি ও দেশপ্রেম সম্পৃক্ত বিভিন্ন গান কবিতা পরিবেশন করা হয়েছে। আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করেছে।’

কুমিল্লার সদর দক্ষিণে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক রবি

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজাসহ মোঃ রবিউল আলম ওরফে রবি (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রাতে উপজেলার আশ্রাফপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক যুবক সদর দক্ষিণ মডেল উপজেলার কনেশতলা গ্রামের আবু আহম্মেদের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার বারপাড়া থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বারপাড়া থেকে ফেন্সিডিলসহ মোঃ আব্দুল করিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রাতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আটক মোঃ আব্দুল করিম সদর দক্ষিণ উপজেলার বাউবন্দ গ্রামের আব্দুল রশিদের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

চৌদ্দগ্রামে নৌকার মাঝি হতে চায় ৭ নেতা, মাঠে আছে বিএনপি-জামায়াত-জাপার ৭ জন

স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) নির্বাচনী আসনের রাজনৈতিক দলগুলো। চলতি বছর ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে চৌদ্দগ্রামে এবার এমপি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশী পুরাতন নেতাদের পাশাপাশি নতুন নেতৃত্বের নেতারাও আছেন অনেকে।

একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত চৌদ্দগ্রাম উপজেলা। এখানে নারী-পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৪১৫। এই আসনে এবার এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১৩ জন। এই নেতারা হলেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য চারবারের এমপি ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী,তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজি, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জসিম উদ্দিন।

এদিকে জামায়াত তথা বিএনপি জোটের প্রার্থীদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি (এরশাদ) আলহাজ মো. খায়েজ আহমেদ ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আলমগীর কবির মজুমদার (এরশাদ), বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি কাজী জহিরুল কাউয়ুমের নাতি ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী মো. নাহিদ।

মনোনয়ন পাওয়ার জন্য এই প্রার্থীরা বর্তমানে নির্বাচনী এলাাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সেমিনার করে বেড়াচ্ছে। রাজনৈতিক আড্ডায় ও চায়ের দোকানে শোনা যাচ্ছে এই প্রার্থীদের নাম। এই সম্ভাব্য প্রার্থীরা যে যখন সুযোগ পাচ্ছেন উপজেলায় আসছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় আ’লীগ সূত্র জানায়, আ’লীগের একাধিক প্রার্থী থাকলেও এমপি মুজিব ছাড়া  মনোনয়ন লড়াইয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া হাসান। তিনি প্রকাশ্যে নির্বাচনে অংশগ্রহণের কথা না বললেও তাঁর নেতাকর্মীরা চান, রাজনীতির মাঠের সিনিয়র ও সক্রিয় এই নেতা নৌকার মাঝি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করুক।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে না। দল যদি নির্বাচন করতে ইচ্ছুক হয় তাহলে আমরা প্রস্তুত আছি। গত ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় চৌদ্দগ্রামে বিএনপির ১০ হাজার নেতাকর্মীর নামে শতাধিক মামলা হয়েছে। মামলা-হামলার পরও জামায়াত মাঠে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে চৌদ্দগ্রামে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ ।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মো. মুজিবুল হক এমপির নির্দেশে উপজেলা সদর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে সমাবেশ প্রায় শেষের দিকে রয়েছে। যারা নির্বাচনী পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তারা চৌদ্দগ্রামের নন, তারা ঢাকার নেতা।

দু’বারের সাবেক পৌর মেয়র মো. মিজানুর রহমান বলেন, চৌদ্দগ্রামের মানুষ এখন পরিবর্তন চায়। আ’লীগ দলীয় নেতাকর্মীদের কন্ঠরোধ করতে তাদের মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে। দলীয় গ্রুপিংয়ের কারণে এ অবস্থা। চৌদ্দগ্রামের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। চৌদ্দগ্রামের রাজনীতির পরিবেশ সুষ্ঠু-সুন্দর করার লক্ষ্যে এবং আধুনিক উন্নয়নমুখি চৌদ্দগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশি। জনগণের চাওয়া-পাওয়া, কথার মূল্যায়ণ যদি হয়, তাহলে আমি নৌকার মনোনয়ন পাবো ইনশাল্লাহ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ জরিপ করছে। আশা করি মাঠের প্রকৃত অবস্থা নীতিনির্ধারকরা জানেন। সর্বোপরি আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর শেষ সিদ্ধান্তই আমরা মেনে চলবো।

চৌদ্দগ্রামের রাজনীতি নিয়ে জানতে সাংসদ মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালে এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় ভোটে জয়লাভ করে সংসদ সদস্য হন বর্তমান এমপি মো. মুজিবুল হক। পরবর্তী সময়ে ২০০১ সালে সংসদ নির্বাচনে তিনি হেরে যান। এই আসনে জয়লাভ করেন জামায়াতের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে জামায়াতের দুর্গখ্যাত চৌদ্দগ্রামের আসনটিতে নৌকা বিজয়ী হয়। এরপর আর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি জামায়াতে ইসলামী। জামায়াত টানা ১৫ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে এখানে আওয়ামীলীগের ভিত্তি এখানে মজবুত ।