Tag Archives: ঝুলন্ত মরদেহ

দাউদকান্দিতে যুবকের

দাউদকান্দিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাউদকান্দিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাকির হোসেন হাজারী: দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে সুমন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন পাশের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মো. সরোয়ার হোসেন। তিনি জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। গায়ের শার্ট দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

নিহত সুমনের বোন পারভীন ও ইয়াসমিন জানান, আমার ভাই এ মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি ছিলো। সে কখনও ফাঁসি দিতে পারে না। তাকে কেউ না কেউ মেরে ফেলছে।

নিহতের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ফাসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলাই(ঝুলিয়ে) রাখছে দাবী করে বলেন আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবোগো বলে বিলাপ করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ৬ নভেম্বর রাতে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী তাওহীদ হোসেন (১২) কুমিল্লার চৌদ্দগ্রামের রামরায় গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং তিনি মাদ্রাসাটির হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মাদ্রাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখে মাদ্রাসার কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করছে, তাওহীদকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে বিশেষ করে কোমর ও অন্যান্য জায়গায় থেতলানোর মতো কালো দাগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, এটি আত্মহত্যা। তারা জানায়, তাওহীদ দুপুর ২টায় টয়লেটে গিয়ে নিখোঁজ হয় এবং রাত ৮টার দিকে তার আত্মহত্যার খবর পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, একজন শিক্ষার্থী ৬ ঘণ্টা নিখোঁজ থাকা সত্ত্বেও মাদ্রাসার শিক্ষকরা তা খেয়াল করেননি, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তারা মনে করছেন।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, “নিউজ করে লাভ কী? আপনারা কী টাকা পাবেন? শুধু আমাদের প্রতিষ্ঠানটির নাম নষ্ট করছেন।”

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম হাসিনা আক্তার বৃষ্টি (২৭), তিনি কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী।

বৃষ্টির ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বৃষ্টি অসুস্থ বলে সরওয়ার কাইয়ুম তাকে ফোন দেন। তিনি যখন তাদের বাড়িতে গিয়ে বৃষ্টিকে খোঁজেন, তখন তাদের কাছে বলা হয়, তাকে শান্ত থাকতে। এক পর্যায়ে বলা হয়, বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় খবর দেন। তাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী সরওয়ার কাইয়ুম।

নিহতের স্বজনরা জানান, বৃষ্টির স্বামী সরওয়ার কাইয়ুম মাছের ব্যবসা করেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে স্বামীর বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে সন্দেহ রয়েছে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাকসামে

লাকসামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে ঘরের পেছন থেকে পারুল আক্তার (৪৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গত রোববার (২২ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে। এর আগে, শনিবার রাতে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় তার পরিবার। নিহত পারুল আক্তার স্থানীয় মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী ছিলেন।

পারুল আক্তারের ছেলে মো. ফরিদ জানান, “শনিবার রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে দেখি, মা ঘরে নেই। প্রথমে ভেবেছিলাম, তিনি বাথরুমে গেছেন। তাই আমি আবার ঘুমিয়ে পড়ি। বাবা তখন ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরের দিকে মাকে কোথাও না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর দুপুর ১১টার দিকে ঘরের পেছনে গিয়ে দেখি মায়ের লাশ একটি গাছে দড়ি দিয়ে ঝুলছে।”

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) টমাস বড়ুয়া জানান, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি এবং কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে, রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নোয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাসান পিয়াস (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত আমিন উল্লার ছেলে। তার মা সাজেদা কানন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যাংক রোডের শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,নিহত পিয়াস হতাশাগ্রস্ত ছিলেন। বিদেশ থেকে ফেরার পর বিয়ে করেন। এরপর পুনরায় বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন। এর মধ্যে সে নানা রকমের মাদকের সাথে জড়িয়ে পড়েন । মাদক সেবন নিয়ে সর্বশেষ স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার সময় নিহতের স্ত্রী তার শশুর বাড়িতে ছিলেন। নিহতের স্ত্রী বাপের বাড়ি থাকায়। উভয় পক্ষ মনে করেছে একে অপরের বাড়িতে আছে।

এছাড়াও গত ২ দিন যাবত তাহার ফোন বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার রাত ১টার পর যে কোন সময় সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বৃহস্পতিবার সকালের দিকে অতিরিক্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্বশুরবাড়ির পাশের গাছে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ, আটক স্ত্রী

শ্বশুরবাড়ির পাশের গাছে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ, আটক স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পাশের গাছ থেকে নাঈম ফকির ওরফে শুক্কুর ( ২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।

নিহত নাঈমের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম প্রেম করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। নাঈম বেশি সময় শ্বশুরবাড়িতেই থাকতেন।

নিহত নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে জানান, ‘গতকাল সন্ধ্যায় আমার ছেলের বউ বিজুরী নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনার আমি বিচার চাই।

জামালপুরের সহকারী পুলিশ সুপার ( মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে পপি স্বামীর বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করেন।

নিহত পপি আক্তার (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের স্ত্রী।

নিহতের পিতা আব্দুল মালেক জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের সাথে তার মেয়ের বিয়ে দেয়া হয়। শ্বশুর বাড়িতে মেয়ে সুখে-শান্তিতে ছিল। তার শ্বশুর পরিবারের সদস্যরা ভালো ছিল। ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তিনি তার মেয়ের আত্মহ’ত্যার কোনো কারণ জানাতে পারেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহ’ত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অভাব অনটনে কৃষকের আ’ত্মহ’ত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আর্থিক সংকটে পড়ে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ এ ম’রদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নি’হত কৃষকের নাম মো.হেলাল (৩৮) সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল হকের ছেলে।

চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.বাহার উদ্দিন জানান, নিহত হেলাল দুই সন্তানের জনক। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কিছু দিন আগে নদী ভাঙ্গনে তাঁর বাড়ি ঘর বিলীন হয়ে যায়। সে অভাব-অনটনে ছিল। কয়েক দিন তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। চাষাবাদে বারবার ক্ষতি হওয়ায় ধার-দেনায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিজ বসত ঘরে একা ছিলেন। অভাব অনটনের এ চাপ সইতে না পেরে হেলাল নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাড়ির লোকজন তার ঝুলন্ত ম’রদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, স্থানীয়দের ভাষ্যমতে অভাব অনটনে পড়ে ওই কৃষক গলায় ফাঁস দিয়ে আ’ত্মহ’ত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ম’রদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যার দিকে ম’রদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।