All posts by jitu

কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রেনের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার একটি বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কের ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলমান রয়েছে। এতে করে এলাকার পানি নিষ্কাশন ও ময়লা ড্রেন দিয়ে খালে যেতে বিঘ্ন ঘটবে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা। বিক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন।

কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে ১ বছরেরও বেশি সময় ড্রেনেজ নির্মাণকাজ বন্ধ ছিল। কয়েকদিন থেকে পুনরায় বিদ্যুতের খুঁটি রেখে একই কায়দায় নির্মাণকাজ শুরু হলে আবারও জনগণের আপত্তির কারণে কাজ বন্ধ রাখা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক পশ্চিম বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বাইপাস সড়কের ফালগুনকরা অংশের শ্রী লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের পিলার রেখেই কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফাতেমা ট্রেডার্স’। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে ড্রেনেজ নির্মাণকাজ বন্ধ ছিল। সম্প্রতি ড্রেনের মাঝে বিদ্যুতের তিনটি খুঁটি রেখেই নির্মাণকাজ আবারও শুরু করা হয়।

আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি রেখেই পুনরায় ড্রেনের নির্মাণকাজ চালু করা হয়েছে। এ সময় এলাকার জনগণ কাজে বাধা দেওয়ার জন্য সংঘবদ্ধ হন। এলাকাবাসীর দাবি, দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে ড্রেনের কাজ করা হোক। এ ছাড়া অনেকের বাড়ির সামনে রাস্তার পাশে সীমানা প্রাচীর সরানোর জন্য বারবার নির্দেশনা দিলেও সীমানা প্রাচীর সরাচ্ছে না কেউ কেউ। এতে করে রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যাঞ্জক নয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহীন শার হোসেন বলেন, ‘রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ গত অর্থ বছরে শুরু হয়েছে। তবে এলাকার লোকজন বিদ্যুতের খুঁটি থেকে পূর্ব দিকে জায়গা না দেওয়ায় ড্রেনেজ কাজের বিলম্ব এবং ব্যাঘাত ঘটছে। এ বিষয়টি দেখার জন্য প্রকল্প পরিচালক নুর হোসেন কাজ পরিদর্শন করেন। খুঁটি রেখেই কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। কিন্তু পৌরসভার পক্ষ থেকে জনগণের কল্যাণে বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তর করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফাতেমা ট্রেডার্সের’ কাজের তদারকিকে আছেন মো. মামুন নামে এক ব্যক্তি। জানতে চাইলে তিনি বলেন, ‘খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এতে আরো কিছু সময় লাগতে পারে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তিনটি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য ওয়াপদার আবাসিক প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। প্রকৌশলী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান হবে।’

কুমিল্লা এসএ পরিবহনে অভিযান: ১ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে ১০ বিজিবি অভিযান পরিচালনা করে ১ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাক এর সার্বিক দিক নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাসের নেতৃত্বে  ১২ এপ্রিল রাত পৌণে ৮ টায়  সদরের ধর্মপুর এলাকায় এসএ পরিবহন অফিসে জয়েন্ট টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করে এসএ পরিবহন অফিস হতে  ১ কোটি ৮৪ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় ১ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৪ শত টি বিভিন্ন প্রকার বাজি এবং ৭ হাজার ৮ শত পিস  নেহা মেহেদী আটক করা হয়।

১০ বিজিবির সহকারি পরিচালক  মোঃ পারভেজ শামীম  অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল

 

বিনোদন ডেস্কঃ

“আলোচিত, সমালোচিত অনন্ত জলিল- অনেকেই এরকম লিখেন। ‘সমালোচিত’ কেন লিখেন, কোথায় আমার সমালোচনা- এটা আমি নিজেও জানি না। কারণ অনন্ত জলিল এমন কোনো কাজই করে না, যেটা নিয়ে সমালোচনা হবে। আমি মানুষের উপকার করে বেড়াই।”

ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমা ‘কিল হিম’ এর টিজার অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে এভাবেই বললেন চিত্রনায়ক অনন্ত জলিল। আসন্ন ঈদে যেসব ছবি মুক্তি পাবে, সবগুলো নিয়েই ইতিবাচক খবর প্রকাশের অনুরোধ করেন এই নায়ক।

সংবাদ সম্মেলনে নিজের সততার কথাও শোনান অনন্ত জলিল। তিনি বলেন, ‘আমি দুইশো লোক দিয়ে ভাড়া বিল্ডিংয়ে কাজ শুরু করেছি। আমার সততার কারণে আজকে আমার ৬৪ বিঘার ফ্যাক্টরিতে ১২ হাজার লোক কাজ করে। এটা আমার সততা। এটা না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম।’

‘সিনেমার লোকরা তো ভালো হয় না’- জনমনে এরকম একটা ধারণা আছে। অনন্ত যখন সিনেমায় পা রাখেন, তখন তার নিজের পরিবার থেকেও এ কারণেই বাধা এসেছিলো। কিন্তু অনন্ত বলেছিলেন, সবকিছু নিজের উপর নির্ভর করে। ২০০৮ সাল থেকে সিনেমায়, প্রায় ১৫ বছর হয়ে যাচ্ছে। অনন্তর ভাষ্য, এতোদিন ধরে সিনেমায় থাকলেও কখনই নিজের চরিত্রে দাগ পড়তে দেননি।

অনন্ত বলেন,‘ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না। আমি কোনো অন্যায় করেছি এটা পাবেন না। আমি মালয়েশিয়া থেকে হিরোইন নিয়ে আসছি, সোনারগাঁও হোটেলে তাকে রেখেছি। কিন্তু আমি ওই এলাকাতেই যাইনি। তখনই বর্ষার সাথে আমার প্রেম ছিলো। বর্ষাকে নিয়েই আমি বাসা থেকে বের হতাম, আবার একসঙ্গেই আমার শুটিং শেষে বাসায় ফিরতাম। ওই এলাকাতেই ঢুকি নাই আমি। কারণ এগুলো ভালো কাজ না। একজন শিল্পী তার শিল্প দিতে আসবে, আমরা কেন তাকে খারাপ প্রস্তাব দিবো। এগুলো আমি সিনেমায় আসার শুরু থেকেই ঘৃণা করি। কোনো খারাপ জিনিস বেশিদিন টিকসই না।’

মো. ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমায় নায়ক হিসাবে দেখা যাবে অনন্ত জলিলকে, ভিলেন হিসেবে আছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে একজন এজেন্টের ভূমিকায়। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা।

সদর দক্ষিণে ‘পূর্ব বট্টগ্রাম আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’ এর উদ্বোধন

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের পূর্ববট্ট গ্রামে ‘পূর্ব বট্টগ্রাম আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’ এর উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ সংলগ্নে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। বাংলাদেশ পাঠাগার আন্দোলন এর সভাপতি ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, সুয়াগঞ্জ টি.এ. হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক খালেছুর রহমান, সিনিয়র শিক্ষক মোশারেফ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি সাইদুর রহমান খন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জসিম উদ্দিন সুমন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাস্টার আয়ুবুর রহমান মজুমদার, সমাজ সেবক আব্দুস সালাম চৌধুরী, আব্দুল জব্বার মজুমদার, হাফেজ মোস্তফা মজুমদার, হালিম মজুমদার, কাদের মজুমদার, জাহাঙ্গীর মজুমদার, শাহাজাহান মজুমদার এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাশিমুল করিম মজুমদার, যুগ্ম সম্পাদক কামরুল হোসেন শিমুল, অর্থ সম্পাদক কাজী ইয়াছিন সাহেদ, পাঠাগার সম্পাদক তুষার চৌধুরী, ইবনে জিসান রুমন, সুমন, সাকিব, শ্রাবণ, জাবেদ, নাজমুল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সদর দক্ষিণ উপজেলার তথ্য আপা কর্তৃক স্থানীয় নারীদের উন্নয়নের ব্যাপারে তথ্য পরামর্শসহ সার্বিক দিকনির্দেশনা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান ছাত্র-ছাত্রীরা দিন দিন মাদক সহ অনলাইন গেইমসের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে এসব দিক থেকে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে ফিরিয়ে আনার একমাত্র হাতিয়ার হচ্ছে বইপড়া। বই পড়ার মাধ্যমে নিজের মেধাকে বিকশিত করতে হবে। নিজের মেধা দিয়ে নতুন কিছু তৈরি করতে হবে। আর এসব নতুন কিছু তৈরির পিছনে বই পড়া এবং পাঠাগার একটা আরেকটার পরিপূরক। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাঠাগার আন্দোলন সহ সারা বাংলাদেশের পাঠাগার গুলো সহায়ক ভূমিকা পালন করবে।

কুমিল্লা নগরীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ৭৭৭৩টি পরিবারকে লালকার্ড প্রদান

স্টাফ রিপোর্টার:

ঢাকা আহ্‌ছানিয়া মিশন কর্তৃক পরিচালিত এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-দ্বিতীয় পর্যায় এ পুনঃপরিদর্শন ও পুনঃমূল্যায়নে প্রাপ্ত নগরীর দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে লালকার্ডের মাধ্যমে প্রকল্পের সবধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে নতুন ৭০৪ জনের লালকার্ড বিতরণের আয়োজন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিকের  নির্বাহী প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কমকর্তা আৰু সায়েম ভূঁইয়া । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কুসিকের প্রধাণ নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ড. সফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের কাউন্সিলর।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীতে স্বাস্থ্যসেবা প্রদানে আমরা সকলে বদ্ধপরিকর। সকলের সুস্বাস্থ্য ও বিশেষ করে মায়েদের নিরাপদ প্রসবসেবা প্রদানে নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর ভূয়সি প্রশংসা করেন। এছাড়া ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বিশেষ অতিথি, কাউন্সিলরবৃন্দ ও সভাপতির বক্তব্যে নগরীতে স্বাস্থ্যসেবা প্রদানে নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশংসা করেন। বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডের সর্বমোট ৭,৭৭৩টি পরিবারকে লালকার্ড প্রদান করা হয়েছে।

চৌদ্দগ্রামের মিয়ার বাজা‌রে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার চৌদ্দগ্রাম উপ‌জেলার মিয়ার বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করে ৫  প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ এ‌প্রিল ) এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা‌কে প্রতিশ্রুত ওজ‌নে মি‌ষ্টি সরবরাহ না করায় মেসার্স আফতাব সুইটস‌কে ৫ হাজার টাকা, অ‌তি‌রিক্ত মূ‌ল্যে খেজুর বি‌ক্রি করায় মেসার্স ভগবতী স্টোর‌কে ৫ হাজার টাকা, অনু‌মোদনহীন প্রসাধনী বি‌ক্রি করায় ঝলক প্রসাধনী‌কে ৩ হাজার টাকা একই অ‌ভি‌যো‌গে বিস‌মিল্লাহ কন‌ফেকশনা‌রি‌কে ১ হাজার টাকা এবং বিক্রয় নি‌ষিদ্ধ সরকা‌রি ঔষধ ফা‌র্মেসী‌তে বি‌ক্রি করায় মেসার্স গ‌ণি মে‌ডি‌সিন কর্ণার‌কে ৫ হাজার টাকাসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী এ সকল কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১৯ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বেলা সা‌ড়ে ১০টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে দৈনিক আজকের জীবনের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেনের আয়োজনে বুধবার ১২ এপ্রিল কুমিল্লা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক।
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, দৈনিক জনকন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, একুশে টিভির কুমিল্লা প্রতিনিধি হুমায়ূন কবির রনি, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক,  দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, নাগরিক টিভি কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালেদ বিন নজরুল, কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত, কালেরকন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদুর রহমান,  দীপ্ত টিভি কুমিল্লার প্রতিনিধি শাকিল মোল্লা, এস এ টিভি কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, বাংলা টিভি জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, জাগো নিউজের জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, সকালের সময় পত্রিকার প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার কাজী শামীম, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলার আলোড়ন বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, আনন্দ টিভি জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি, সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রভাত সংবাদ সম্পাদক রজ্জব আলী,পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার , জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাসার খান, ডাক প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক নুরুল ইসলাম, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ,বাংলাদেশ সাংবাদিক সমিতির বুড়িচং উপজেলা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, কুমিল্লার কাগজের ফটো সাংবাদিক সজিবুর ভূইয়া , দুর্নীতি সন্ধানের জেলা প্রতিনিধি মেক রানা, সমাজ কন্ঠ প্রত্রিকার স্টাফ রিপোর্টার মোতালেব হোসেন,ভোরের চেতনা জেলা প্রতিনিধি আয়শা আক্তার, কুমিল্লা.২৪ বিপ্লব, ক্যামেরাপার্সন বাপ্পি খান ,পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন ভূইয়া, চ্যানেলএস টিভির জেলা প্রতিনিধি আমির হোসেন, আজকের কুমিল্লা স্টাফ রিপোর্টার উজ্জল, আজকের জীবন মহানগর প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী , বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, ইকরাম হোসেনসহ কুমিল্লা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাওলানা আবু হানিফ।

কুমিল্লার সদর দক্ষিণে ৯.৮ কেজি গাঁজাসহ ২ জন আটক

সালাহউদ্দিন সোহেল:
কুমিল্লার সদর দক্ষিণের মঠ পুষ্করণী এলাকা হতে ৯.৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৩ এপ্রিল দুপুরে সদর দক্ষিণের মঠ পুষ্কুরণী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত. নূর আহমেদের ছেলে মোঃ ইয়াকুব বশির (৩৬) এবং একই গ্রামের মৃত. টুকু মিয়ার মেয়ে শাহানা আক্তার (৩৮)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে ভিটিতে পড়ে ছিল রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন রাস্তার মোড় সংলগ্ন ভিটিতে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত লাশ।

নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাহুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন পথচারী নারী উপজেলার মাহুতলা এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে। খবর পেয়ে দুপুর ১২টার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানায়, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত নীলা ফুলা জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। লোকটি এলাকার চিহ্নিত ছিচকে চোর হিসাবে পরিচিত ছিল। স্থানীয়রা তার কর্মকান্ডে অতিষ্ঠ ছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ উল্যা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানà