All posts by jitu

কর্মীবান্ধব, মাঠের সক্রিয় রাজনীতিবিদরা কমিটিতে জায়গা পায়নি: আয়েশা জামান

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিবাচক-নেতিবাচক সমালোচনার ঝড় চলছে। বিশেষ করে নেতিবাচক সমালোচনাই বেশি হচ্ছে। ঘোষিত কমিটিতে রাজনীতির মাঠে সক্রিয় ও ত্যাগি নেতাদের মূল্যায়ণ-অবমূল্যায়ণ নিয়ে কথা বলেছেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আয়েশা জামান।

আয়েশা জামান বলেন, সত্যিকার অর্থে এ কমিটি থেকে অনেকে বাদ পড়ে গেছেন,  যাদেরকে তুলে নিয়ে আসার দরকার ছিল । যারা কর্মীবান্ধব নেতা ,যাদের কর্মী আছে, নেত্রী আছে তাদের অনেকেরই এ কমিটিতে স্থান দেওয়া হয়নি। যারা পুরাতন আছে তারা আছে ,তাদের মধ্যে অনেকের বিরুদ্বে মাদকের সাথে জড়িত থাকার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গোয়েন্দা রিপোর্ট আছে,  বিভিন্ন ধরনের রিপোর্ট আছে ,তাদেরকেও মূল কমিটিতে রাখা হয়েছে। যারা বিগত দিনে নৌকার বিরুদ্বে সরাসরি মাঠে কাজ করছে, নির্বাচন করেছে, তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এখন আমি বলবো- যাদের মূলত কর্মী আছে বা যারা কর্মী বান্ধব এবং আগামী নির্বাচনকে সামনে রেখে যারা কাজ করবে, যারা মাঠে থাকবে তাদেরকেই মূলত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ।

এদিকে দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকার পরেও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কমিটিতে স্থান না পাওয়ার বিষয়ে আয়েশা জামান বলেন,  আমাকে কেন মূল্যায়ন করা হয় নাই এটা  দলের নীতিনির্ধারকরাই ভাল জানেন।  আমি বলেছিলাম আমাকে জেলা কমিটিতে রাখার জন্য । সামনে জাতীয় নির্বাচনে মাঠে থেকে ভালো ভাবে কাজ করা যাবে । মাঠে যদি সক্রিয়ভাবে থাকতে হয় তাহলে মাঠের সাথে ভালো একটা সম্পর্ক থাকতে হয় । মূল্যায়ন কেন করে নাই এঁটা তো আপনারাই ভালভাবে বুঝতে পারছেন । এখানে নতুন করে বলার তো আর কিছু নাই ,আর আমি রাজনীতি তো আজকে করি না । আমি আওয়ামীলীগ পরিবার থেকে ওঠে আসা সন্তান। আমার পুরো পরিবার আওয়ামীলীগ ঘরানার, আমার পরিবার আওয়ামীলীগ এর  অর্থ যোগানদাতা, দূর্দিনের বন্ধু । তারপরও আমাকে কেন মূল্যায়ন করা হয়নি তা তো আমি জানি না । কমিটিতে থাকার জন্য টাকা দেইনি,  নাকি এইজন্যই মূল্যায়ন করা হয় নাই, বুঝতে পারছিনা । যেভাবে আমাদের সাধারণ সম্পাদক বলতেছেন রাজনীতি করতে টাকা লাগে কিন্তু আমরা তো মাঠে এতো পরিমাণ শ্রম দিয়েছি ,মাঠে কর্মীদের সাথে আমাদের এতো বেশি সম্পর্ক, সেখান থেকে আমাদেরকে আবার অতিরিক্ত টাকা দিয়ে পদ-পদবী আনতে হবে সেটা তো আর জানা নাই। এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন ,সাবেক রেলপথ মন্ত্রী আছেন , ওনারা আমার নামটা প্রস্তাব দিয়েছে কিনা বা কুমিল্লা থেকে লোকালী দিলে কেন্দ্র সেটা না রাখার কতটুকু এখতিয়ার রাখে আমার প্রশ্ন এখানে। কেন্দ্র থেকে বহিরাগত কারো নাম যুক্ত করে দিতে কতটুকু এখতিয়ার রাখে। চাইলেই তৃণমূল থেকে কারো নাম বাদ দিয়ে দিবো এবং তাদের মন মতো নাম দিয়ে দিবে ,তাদের ব্যক্তিগত পছন্দের নাম রাখবে , এসব বিষয় গুলো সেনসেটিভ। আমি আওয়ামীলীগ করি, কিভাবে আওয়ামীলীগ উন্নয়ন করবে কিভাবে দল আগামীতে ক্ষমতায় আসবে সেটাই চাই আমরা । আমার মূল ইচ্ছা ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দল করার। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা । কিন্তু তারা কেন মূল্যায়ন করেন নাই এখন তারাই ভালো বুঝেন।

বাংলাদেশের সাবেক কোচ কোর্টনি ওয়ালশকে দায়িত্ব থেকে অব্যাহতি

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ দলের চাকরি ছাড়ার পর কোর্টনি ওয়ালশ ২০২০ সালের অক্টোবরে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন। আড়াই বছর দায়িত্ব পালনের পর বরখাস্ত হলেন এই কিংবদন্তি পেসার।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয় নারী দলটি নকআউট পর্বে পৌঁছতে না পারায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ সিদ্ধান্ত নিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, গত আড়াই বছরে কোর্টনি এবং তার কারিগরি দল যে অবদান রেখেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা তাদের মঙ্গল কামনা করছি।

কোর্টনি ওয়ালশের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ২৪টি টি-টোয়েন্টির মধ্যে সাতটি এবং ৩২টি ওয়ানডের মধ্যে মাত্র ১১টিতে জয়লাভ করেছে। এ সময়ের মধ্যে দলের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে সিরিজ জয়। এছাড়া ২০২২ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নারী দলের প্রধান কোচ কোর্টনি ওয়ালশের চুক্তি আর নবায়ন করা হচ্ছে না। শীঘ্রই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, কোর্টিনি ওয়ালশ তার ক্রিকেট ক্যারিয়ারে ১৩২টি টেস্টে ৫১৯টি উইকেট এবং ২০৫টি ওয়ানডেতে ২২৭টি উইকেট শিকার করেছিলেন।

 

শুটিং চলাকালীন সময়ে হঠাৎ বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত

 

বিনোদন ডেস্কঃ

শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণ সেটে। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমা ফেটে গুরুতর আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। শুটিং চলাকালীন আচমকাই ফেটে যায় বোমা। বিস্ফোরণে আহত হন সঞ্জু বাবা। খবর, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।

‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর। অভিনেতা আহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং।

প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই খবর।

এর আগে দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-তেও খলনায়কের চরিত্রেই দেখা যেতে চলেছে সঞ্জয়কে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। প্রায় চার দশক ধরে বলিউডে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

‘লিও’-র মাধ্যমে তামিল ছবির দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে তার। কাশ্মীরে ইতিমধ্যেই ছবির অনেকটা অংশের শুটিং করে ফেলেছেন অভিনেতা। শুধু তা-ই নয়, অ্যাটলির ‘জওয়ান’ ছবিতেও শাহরুখের পাশাপাশি অ্যাকশন দৃশ্যে দেখা যেতে চলেছে তাকে। সপ্তাহ খানেক আগেই সেই দৃশ্যের শুটিং শেষ করেছেন সঞ্জু।

ফসলি জমির মাটি বিক্রি: দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জহির হোসেন স্বপন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির অব্যবস্থাপনায় গাছে অগ্নিদগ্ধ শ্রমিক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনায় অগ্নিদগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক শ্রমিক।

বুধবার (১২ এপ্রিল) সকালে মুমূর্ষু অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। সেখানে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সঙ্কটময়।

আহত শ্রমিকের নাম ইমন (২০) উপজেলার চরশুল্লুকিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ইমন পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটের কারণে শ্রমিক হিসেবে কাজ করত। বুধবার সকালে নোয়াখালী সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কাজিরটেক রাস্তার মাথায় এলাকায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, সোনাপুর জোনাল অফিসের তত্ত্বাবধানে বৈদ্যুতিক লাইনের উপর ঝুলে পড়া গাছের ডালপালা ছাঁটার জন্য ইমন, নুর উদ্দিন (২৫), নুর নবী, সবুজ (৩০) , আলী, রাকিব (১৮), সেলিমকে শ্রমিক হিসেবে কাজ দেয়া হয়। নিয়ম অনুযায়ী ডালপালা ছাঁটার সময় বৈদ্যুতিক লাইন বন্ধ রাখতে হয়।

ঘটনাস্থলে উপস্থিত নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মোস্তফা ও মোজাম্মেল এবং লাইন বন্ধ করার দায়িত্বে থাকা আপন বাবু নামের এক কর্মকর্তা লাইন বন্ধ রাখার নিশ্চয়তা প্রদান করলে ইমনসহ অন্যান্যরা গাছে উঠে ডালপালা ছাঁটতে শুরু করে। কিন্তু হঠাৎ গাছের একটি ডাল বৈদ্যুতিক লাইনের উপর পড়লে মুহুর্তে আগুন ধরে যায় এবং গাছে থাকা ইমন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। আগুনে তার ঘাড়ের বেশিরভাগ অংশসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক শ্রমিক নুর উদ্দিন বলেন, মোস্তফা ও মোজাম্মেল আমাদের লাইন বন্ধ হয়েছে বলে ডালপালা কাটার নির্দেশ দেয়। তখনও লাইন বন্ধ হয়নি। তারা ইচ্ছে করেই এমন কাজ করেছে।

শ্রমিক নুর উদ্দিন বলেন, লাইন বন্ধের কথা বলে আমাদেরকে গাছে উঠতে বললে আমরা ডালপালা কাটা শুরু করি। তারা লাইন বন্ধ না করে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সোনাপুর জোনাল অফিসের ডিজিএম বলাই মিত্র বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তে শেষে এ বিষয়ে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

২৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় এলডিপির প্রেসিডেন্ট ও মহাসচিবের নিন্দা

 

চান্দিনা প্রতিনিধিঃ

পুলিশের উপর হামলা মামলায় কুমিল্লা আদালতে বিএনপি ও এলডিপি’র ২৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ও মহাসচিব।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর বরাদ দিয়ে দলটির য্গ্মু মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক ওই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের জন্য সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপিও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, বরিশাল এবং খুলনা বিভাগ ছাড়া অন্যন্য বিভাগের ১০ দফার সমর্থনে কর্মসূচি ঘোষণা করা হয়। ২৫ ফেব্রুয়ারিতে এলডিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি ২৫ ও ২৬ তারিখ দেশের প্রায় সকল জাতীয় দৈনিকের প্রিন্ট এবং অনলাইনে জেলা ভিত্তিক ছবিসহ খবর প্রচারিত হয়।

ওই নির্ধারিত তারিখে কুমিল্লাসহ তিন বিভাগে যেহেতু এলডিপি’র কোন কর্মসূচী ছিল না সেহেতু চান্দিনাতে বিএনপি’র ওই কর্মসূচীর সাথে এলডিপি’র কোন নেতা-কর্মীও অংশ করেনি এবং করতে পারে না। সেইদিন চান্দিনা তথা কুমিল্লাতে বিএনপি’র একক কর্মসূচী ছিল। কিন্তু সেই কর্মসূচীর ঘটনায় ভুতুড়ে মামলা দায়ের করে এলডিপি’র নেতা-কর্মীদের জড়িয়ে দেওয়া সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ওই মামলায় এলডিপি নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে ১১ এপ্রিল কুমিল্লার জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি কামনা করছি।

প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারী বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবীতে জেলায় জেলায় বিএনপি’র পদযাত্রা কর্মসূচীতে চান্দিনার কুটুম্বপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বিএনপি’র সাথে এলডিপি’র নেতাদেরও আসামী করা হয়। ১১ এপ্রিল তারা কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তাদের জামিন না মঞ্জুর করে এলডিপি’র ৯ বিএনপি’র ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লার মুরাদনগরে ফার্মেসিতে চুরি

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিভিন্ন ওষুধসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও প্রায় নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে মুরাদনগর বাজারের মহসিন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে দোকানের কর্মচারী দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের ফ্লোরে এলোমেলোভাবে ওষুধ পরে আছে। দোকানের সিলিং এর দিকে তাকিয়ে দেখেন টিনের চাল কাটা এবং রশি ঝুলানো। কর্মচারী তাড়াতাড়ি দোকানের মালিক মহসিনকে খবর দিলে তিনি এসে দেখেন এন্টিবায়োটিকসহ দামি দামি ঔষধ দোকান থেকে চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখের উপরে। এছাড়াও দোকানের ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা খোয়া গেছে।

ফার্মেসীর মালিক মো. মহাসিন জানান, আমার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ওষুধ ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতগুলো চুরির ঘটনা ঘটার পরও এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন বলেও জানান এলাকাবাসী।

চুলার মাটির চেয়েও নরম খোয়া সড়কে! নিম্নমানের কাজ চলছে সবার সামনেই

 

স্টাফ রিপোর্টার:
পা দিয়ে পাড়া দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে ইট। সড়কে দেয়া খোয়ার চেয়ে চুলার মাটিও অনেক ভালো। রাস্তায় ব্যবহৃত সেই ইটের খোয়া চুলার মাটির চেয়েও নরম। এতে শুধু ইট গুঁড়ো হচ্ছে না, এর সঙ্গে ভেঙে চুরমার হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা- ভরনপাড়া- চশই এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন।

বুধবার(১২এপ্রিল) সরেজমিনে গেলে সড়কটির সংস্কার ও পুননির্মাণ কাজের মান নিয়ে এমন অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের জহির ভুইয়া ও ষাটোর্ধ আয়েত আলি।

মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়কটিতে আয়েতালীর মতো অনেকেই অভিযোগ করেন, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি।

নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে দেখার কেউ নেই।

তারা জানান, সড়কটি নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন।

জাহাঙ্গীর নামের এক পথচারী জানান, রাস্তার কাজ চলছে অত্যন্ত ঢিলেঢালাভাবে। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এি খোয়ার চেয়ে ভালো।

অটোরিকশা চালক সুমন বলেন, আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের চুরির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হবো। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে । এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে ? এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মারুকা ইউনিয়নের চেয়ারম্যান এসএম শাজাহান বলেন, নিন্মামানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।

ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামের মুঠোফোনে কল করলে এ বিষয়ে পরে কথা বলবে বলে জানান।

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন বলেন, চক্রতলা- চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি, সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কুমিল্লায় ইপসার উদ্যোগে জেন্ডার সমতা, শিশু অধিকার ও সুরক্ষা ‘ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীতে ইপসার উদ্যোগে প্ল‍্যান ইন্টারন‍্যাশনালের সহযোগিতায় ‘বাল‍্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, শিশু অধিকার ও সুরক্ষা ‘ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর নজরুল ইন্সষ্টিটিউটে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপপরিচালক (মà