All posts by jitu

কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ কিশোরের মৃত্যু

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা-নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের বারপাড়া কাচাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমাই উপজেলার কেশনপাড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৪) ও চন্ডিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)।

স্থানীয়রা জানায়, তারা দুজনেই ভালো বন্ধু ছিল। একজন মোটরসাইকেল চালক ছিল এবং অপরজন আরোহী ছিল। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজনেরিই মর্মান্তিক মৃত্যু হয়।

লালমাই লাকসাম (ক্রসিং) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

অবশেষে খোঁজ মিলল অষ্টম মহাদেশের

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাতটি মহাদেশের কথা সবাই কমবেশি জানি। কিন্তু জিল্যান্ডিয়া নামে আরও যে একটি মহাদেশ আছে, তা অনেকেই জানেন না। অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওই মহাদেশের অবস্থানের বিষয়ে প্রায় ৩৭৫ বছরের জল্পনার পর নিশ্চিত হন ভূতাত্ত্বিকেরা।

সমুদ্রতলে ম্যাপিং, পাথরের নমুনা বিশ্লেষণ ও টেকটোনিক প্লেটের ভূতাত্ত্বিক পরীক্ষার পর ২০১৭ সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফার এবং আমেরিকান জিওলজিক্যাল সোসাইটি মহাদেশটির অস্তিত্বের কথা ঘোষণা করে।

এর আগে ডাচ ব্যবসায়ী ও নাবিক আবেল তাসমান ১৬৪২ সালে প্রথম এই মহাদেশের অস্তিত্বের কথা জানান। তখন তিনি ‘দক্ষিণ মহাদেশ’ বা টেরা অস্ট্রালিস আবিষ্কারের নেশায় মরিয়া ছিলেন। তেমন কোনো ভূখণ্ডের খোঁজ না পেয়ে একপর্যায়ে তিনি অবতরণ করেন নিউজিল্যান্ডের দক্ষিণের এক দ্বীপে। সেখানে স্থানীয় আদিবাসী মাওরিদের সঙ্গে পরিচিত হন।

মাওরিদের সঙ্গে কথা বলেই তিনি দ্বীপটির আশপাশের ভূমি সম্পর্কে অনেক মূল্যবান তথ্য জানতে পারেন। এর মধ্যে দ্বীপটির পূর্বদিকে পানিতে নিমজ্জিত বৃহৎ এই স্থলভাগের কথাও জানতে পারেন। মাওরিদের ভাষায় এটিকে টে-রিউ-এ-মাউয়িই বলা হয়। এ ছাড়া আবেল তাসমানের নামের সঙ্গে মিলিয়ে জিল্যান্ডিয়াকে তাসমান্টিস নামেও ডাকা হয়।

এশিয়া, আফ্রিকা, ইউরোপের মতো সুপরিচিত মহাদেশগুলোর মতো সাধারণ নয় প্রায় ১৮ লাখ ৯০ হাজার বর্গমাইল আয়তনের এই মহাদেশ। বেশির ভাগ এলাকা পানিতে ডুবন্ত হলেও এর মধ্যে বেশ কয়েকটি ছোট দ্বীপ ও সমুদ্রপৃষ্ঠের ওপরে কিছু স্থলভাগ রয়েছে। যেমন নিউজিল্যান্ড ও নিউ ক্যালেডোনিয়া।

২০১৭ সালে জিল্যান্ড ক্রাউন রিসার্চ ইনস্টিটিউট জিএনএস সায়েন্সের ভূতাত্ত্বিকেরা মহাদেশটির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। ভূতত্ত্ববিদ নিক মর্টিমার পুরো বিষয়টি নিয়ে সংগঠিত হওয়া গবেষণার নেতৃত্ব দেন।

তিনি বলেন, ‘জিল্যান্ডিয়া এখন বিশ্বের অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃত। তবে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যের কারণে এটি এই গ্রহের অন্য মহাদেশগুলো থেকে আলাদা। মহাদেশটির বেশির ভাগ অংশই প্রায় ২ কিলোমিটার পানির নিচে ডুবন্ত। পানির এত গভীরে অবস্থান হওয়া সত্ত্বেও জিল্যান্ডিয়া গুরুত্বপূর্ণ আবিষ্কার। কারণ এই আবিষ্কার পৃথিবীর বৈচিত্র্যময় ভূতাত্ত্বিক ইতিহাসের ওপর আলোকপাত করে এবং ও যে শক্তিগুলো পৃথিবীকে বর্তমান আকৃতি দিয়েছে তার জানান দেয়।’

জিএনএস সায়েন্সের ভূতাত্ত্বিক অ্যান্ডি টুলোচ বলেন, ‘একটি স্পষ্ট বিষয় উন্মোচিত হতে কখনো কখনো যে অনেক সময় নিতে পারে, জিল্যান্ডিয়ার আবিষ্কার তার একটি উদাহরণ। তবে বৃহৎ এই ভূখণ্ড গন্ডোয়ানা থেকে কীভাবে আলাদা হয়ে গেছে, তা আজও বুঝতে পারেননি বিজ্ঞানীরা।’

বিজ্ঞানীদের ধারণা, জিল্যান্ডিয়া ৫০ কোটি বছর আগে গন্ডোয়ানা নামে একটি বৃহৎ মহাদেশের অংশ ছিল, এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল পশ্চিম অ্যান্টার্কটিকা ও পূর্ব অস্ট্রেলিয়া। গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ৮৩-৭৯ মিলিয়ন বছর আগে এটি পানিতে তলিয়ে যায়।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

কুমিল্লার বুড়িচংয়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রোকসানা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-বরুড়া সড়কে অবস্থান নেওয়া নারীর দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত নারী উপজেলার পীরযাত্রা পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার স্ত্রী।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজিব চৌধুরী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন গ্রেফতার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়ারেন্ট ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আবু তাহের মজুমদারের ছেলে রাসেল মাহমুদ মজুমদার টিটু, উজিরপুর ইউনিয়নের সুয়ারখিল গ্রামের উজির আলীর ছেলে আক্তার হোসেন, উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান, ছিদ্দিকুর রহমানের স্ত্রী আছমা বেগম ও ছেলে মো: হোসেন, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের আবুল হাশেমের ছেলে মনির হোসেন, ঘোলাপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে ইব্রাহীম খলিল, চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম দুলাল, সাঙ্গিশ্বর গ্রামের নুরুল আমিনের ছেলে মো: রিপন, একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো: মুরাদ হোসেন, গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মনির হোসেন ও আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের নুরুল হকের ছেলে রিদোয়ান প্রকাশ হৃদয় ও বিজয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল হাতিয়াতে বাক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাই নয়ন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে র‌্যাব ও পুলিশের যৌথ স্বমনয়ে ফেনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নয়ন চন্দ্র দাস (৩২) উপজেলার চরকিং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। সে সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ মার্চ বিকেলের দিকে ভিকটিমের মা পাশের বাড়িতে খাবার পানি আনতে গেলে দুলাভাই নয়ন ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর ভিকটিমের মা পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি উলঙ্গ অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। এ ঘটনায় গত ৫ মার্চ সন্ধ্যায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি পলাতক ছিল।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

কুমিল্লার বইপোকার ইফতার ও সাহিত্য আড্ডা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার সর্ববৃহৎ বই পড়া সম্পর্কিত সংগঠনের নাম ‘কুমিল্লার বইপোকা’। সংগঠনটি ২০১৮ সাল থেকে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। নিয়মিত সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, খ্যাতিমান লেখকদের জন্ম-মৃত্যু দিবসকে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৫ই এপ্রিল) কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে পবিত্র মাহে রমাদান উপলক্ষে সংগঠনটির ইফতার ও সাহিত্য আড্ডার আয়োজন করেছে।

এতে উপস্থিত ছিলেন বইপোকা’র নতুন সভাপতি ফারিয়া আক্তার, সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলাম, অর্থ, প্রকাশনা ও ম্যাগাজিন সম্পাদক সাইদুল হাসান, অ্যালামনাই এসোসিয়েশান কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম কাজল, সাহিত্য আড্ডা সম্পাদক নুসরাত নিশি, ফৌজিয়া ইসলাম তৃষা ও জান্নাতুল সুমা, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ ও মোঃ জয়নাল আবেদীন, গ্রুপ ম্যানেজমেন্ট এন্ড এন্ড কমিউনিকেশন সম্পাদক মোসাঃ শিল্পী আক্তার, আবৃত্তি ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং অ্যাম্বাসেডর কুমিল্লা বিশ্ববিদ্যালয় মোঃ পলাশ হাসান সহ প্রমুখ। ইফতার ও সাহিত্য আড্ডা অনুষ্ঠানে সংগঠনের নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া সংগঠনটির মাধ্যমে কিভাবে আরো মানুষের কাছে বইয়ের কথা পৌঁছে দেওয়া যায়, পাঠক তৈরি করা যায় সে ব্যাপারেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় সিএনজির টায়ার ও সীটের কভারের ভিতরে করে মাদক পরিবহণ, আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কায়দায় পরিবহনের সময় ৫৪ বোতল স্কাফসহ আশিকুর রহমান আশিক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সিএনজির টায়ার ও চালকের সীট কভারের ভিতর থেকে ৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার গর্জনখোলার মৃত সুলতান মল্লিকের ছেলে। এসময় মাদক পরিবহণের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে স্কাফসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করে মাদক পরিবহনের জন্য সে সিএনজির টায়ারের ভিতরে ও চালকের বসার সীট কভারের ভিতরে করে অভিনব কায়দায় মাদক পরিবহন করছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলে আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সরবরাহকালে বাবা-মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৬২), তার স্ত্রী আছমা বেগম (৪২) ও তার ছেলে মোঃ হোসেন (১৯)।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের পুরো পরিবারই মাদক ক্রয়-বিক্রয়, সরাবরাহের সাথে সরাসরিভাবে জড়িত। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

নোয়াখালীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম আহছান উল্যাহ সুমন (২৬)। তিনি উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত রোববার ২৯ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিনে থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন। যাত্রা পথে মোটরসাইকেলটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় পৌঁছলে বসুরহাট গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মুর্মূর্ষ অস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিক তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরএলাহী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.ইউসুফ স্বপন। তিনি বলেন, নিহতের মরদেহ দাফন শেষে নিহতের পরিবার এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নিবেন।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গণেশ চ্যংচুংগা বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেনি।

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

 

ডেস্ক রিপোর্ট:
তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি চারটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার সহ চ্যাম্পিয়ন সি সিরিজের সর্বশেষ সংস্করণ রিয়েলমি সি৫৫ উন্মোচন করেছে। গত ২ এপ্রিল থেকে প্রি-অর্ডার শুরু হওয়া ডিভাইসটিতে ফ্যানদের জন্য থাকছে আকর্ষণীয় নানান অফার উপভোগ করার সুবর্ণ সুযোগ।

প্রি-অর্ডারের ক্ষেত্রে প্রথমেই https://realmebd.com/c55-prebook/ লিংকটি ভিজিট করতে হবে। আগ্রহী ক্রেতারা লিংকে ক্লিক করলে সেখানে একটি পেইজ আসবে; যেখানে একটি ফর্মে নাম, ফোন নাম্বার, দোকানের এলাকা, টেরিটরি, দোকানের নাম, ফোনের ধরণ ও রঙ উল্লেখ করতে হবে। এরপর ‘প্রি-অর্ডার নাও’ এ ক্লিক করতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি কনফার্মেশন টেক্সট পাবেন ক্রেতা এবং রিয়েলমি কাস্টমার সার্ভিসের একজন প্রতিনিধি তাকে ফোন করবেন। পরে, কনফার্মেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতাকে নিকটস্থ রিয়েলমি আউটলেট থেকে মাত্র ৯৯ টাকার একটি পেমেন্ট করতে হবে।

প্রি-অর্ডার করে ক্রেতারা ফ্রি ডিসপ্লে প্রোটেকশন ও ৬ মাস মেয়াদী রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টির সুযোগ পাবেন। এছাড়া, পুরোনো ডিভাইস সোয়াপের ওপর নির্ভর করে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, ক্রেতারা গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ফ্রি ইন্টারনেট ডেটা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতারা এখন কেবল ৬ জিবি র‌্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারবেন।
এসব অফারের পরও, একজন সৌভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে ১ লাখ টাকা জিতে নেয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া, লটারিতে বাছাইকৃত কয়েকজন ক্রেতা রিয়েলমি সি৫৫ ফোনটি পাবেন একদম ফ্রি। পাশাপাশি, প্রি-অর্ডারের ক্ষেত্রে ১,০০০ ক্রেতা পাবেন ফ্রি রিয়েলমি স্পোর্টস বোতল। বিজয়ীদের লটারির মাধ্যমে বাছাই করা হবে।

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে প্রথমবারের মতো ৬৪ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ ও আলট্রা-স্লিম সানশাওয়ার ডিজাইনের মতো সেগমেন্ট-ফার্স্ট যুগান্তকারী সব আপগ্রেড ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন, এই চারটি ক্ষেত্রে সেগমেন্ট-সেরা আপগ্রেড। এটি এই সেগমেন্টের একমাত্র ডিভাইস যাতে উন্নত রেজ্যুলেশন ও ক্যামেরার স্বচ্ছতা নিশ্চিত করতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডডব্লিয় (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স। উদ্ভাবনী ইমেজ মোডের সহায়তায় এই ফোন সকল অবস্থায় ক্যামেরার দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে। ক্রেতার নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে ডিভাইসটিতে ৮ জিবির ডায়নামিক র‌্যাম রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। পাশাপাশি, সেগমেন্টের এই ফোনটিতেই রয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, যা ক্রেতাদের দুশ্চিন্তামুক্ত ব্যাটারি অভিজ্ঞতা নিশ্চিত করবে। তার সাথে, রিয়েলমি সি৫৫ এ রয়েছে প্রাকৃতিক উপাদান থেকে অনুপ্রাণিত হয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সানশাওয়ার ডিজাইন। অনবদ্য ও প্রিমিয়াম লুক নিশ্চিত করতে সানশাওয়ার ও রেইনি নাইট, এই দু’টি রঙে ফোনটি নিয়ে আসা হয়েছে।

তাহলে আর দেরি কেন! এখনই ওপরে দেয়া লিংকে ক্লিক করুন, আর নিজের জন্য রিয়েলমি সি৫৫ ফোনটি প্রি-অর্ডার করুন!