All posts by jitu

কুমিল্লার পাঁচথুবী থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার পাঁচথুবী থেকে পিস্তল, ম্যাগাজিন, গুলি, ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী শাহজাহান @ সাজু (৩২) পালিয়ে যায়।

গোপন সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে বারোটায় ৫নং পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রামে আসামী শাহজাহান@ সাজুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় শয়ন কক্ষ থেকে ০১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গুলি(৭.৬৫ এমএম), ১ হাজার ১৭০পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ওনগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

এই ঘটনায় আসামী শাহাজাহান@ সাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।

কুবিতে নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে বিশ্বজিৎ – ওয়াসিম

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আঞ্চলিক সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল ) সংগঠনের সাবেক সভাপতি সাআদ ইবনে সাঈদ ও সাধারণ সম্পাদক সজিব সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৩ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম খান।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন নাহিদ হাসান রাজু, মিজানুল ইসলাম সজল, মারুফ হোসেন সরকার, তৃপ্তি রাণী দাস, মাহফুজ আলাম, সালমা আক্তার স্বর্ণা।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন রনি মন্ডল, জয়, সুমন মিয়া, কামাল আরিয়ান নুর, এনামুল হক,তানভীর আহম্মেদ, মাহবুব হোসেন, ইমন আকন্দ, রাখেশ দাস, সোহাগ আহম্মেদ, শাকিল আহম্মেদ, রন্টি চন্দ্র সরকার, তোফাজ্জাল হোসেন, মামুন খান, রোমান আহম্মেদ, তাহরিমা আক্তার তৃশা, সৃষ্টি, সাজিয়া আফরিন সিনথিয়া, শাহরিয়ার আলম, নাজমুল হুদা ও তোফিক ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে ফারজানা রুপা, সজীব চন্দ্র দাস, তামিম মিয়া, পারভিন খাতুন, শাহিন আলম, তানভীর আহম্মেদ, এইচ এম পিয়াস, ফাহিম মোরশেদ, বায়েজিদ হাসান, সাবিকুন্নাহার ডলি, ফাহিম মোনতাসির, নাজ-ই-নুর আনিশ, তৌফিকুল ইসলাম রনি, সজিব প্রিয় ও আরিয়ান।

দপ্তর সম্পাদক সাদির আহমেদ, ক্রিড়া সম্পাদক এমদাদুল হক,প্রচার বিষয়ক সম্পাদক তাসমিয়া হক অনন্যা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কুবিসাসের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের হলরুমে এ ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুহা. মহিউদ্দিন মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু তাহের, সাবেক ছাত্রপরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. জি. এম. মনিরুজ্জামান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান, সহকারী প্রক্টর হাসেনা বেগম ও মো. কামরুল হাসান। সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, মোহাম্মদ মশিউর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মাইটিভি প্রতিনিধি মল্লিকা খান মুনা ও কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা, কুবিসাসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আহসান হাবিব, সাবেক সভাপতি ও বণিক বার্তার স্টাফ রিপোর্টার মুহাম্মদ শফিউল্লাহ, মো. মতিউর রহমান ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দসহ ছাত্রলীগের নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি চাপাতি ও দুটি পাইপ জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ মাষ্টার বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন রতন (২৩) একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো.কাজী নুরুল হুদা (২৬) ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের হাজী হারিজ মিয়ার বাড়ির মো.মফিজুর রহমানের ছেলে মো.আলম ওরফে আমির (২৮)।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল সোমবার রাতে কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা থেকে এসে ডাকাতির উদ্দেশ্যে সদর উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকায় সংঘবদ্ধ হয় বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ডাকাত দৌঁড়ে পালানোর চেস্টা করলে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করে।

এসপি আরো জানায়, এ ঘটনায় মামলা নেওয় হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার তেজের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খইয়াছড়া এলাকার মো. সেলিম (৩০), লক্ষ্মীপুর জেলার চর জগবন্ধুর গ্রামের নুর মোহাম্মদ (৪০), গাইবান্ধা জেলার মৌঞ্জাম আলী বাড়ির মো. আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার কালিবিত্তি গ্রামের মো. নুরু উদ্দিন (২৪) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌলভীবাজার এলাকার মো. বাদশা (১৯)।

পুলিশ সুপার মান্নান বলেন, ‘গ্রেফতার পাঁচ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

একাধিক রোগের চিকিৎসা দেওয়া ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ভুয়া ডাক্তারকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভুয়া ওই ডাক্তারের নাম আব্দুর রহমান (২৪)। তিনি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আমিশা ইউনিয়নের ঈদগাঁ আমিন বাজারে সনদ ব্যতীত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগ উপজেলার ঈদগাঁ আমিন বাজারে অযিান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া ডাক্তার আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে ভব্যিষতের জন্য সতর্ক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শফিকুর রহমান এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল।

বঙ্গবাজার আগুনে পুড়ল প্রায় সাড়ে ৫ হাজার দোকান

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলিস্থানের বঙ্গবাজারে আগুনে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য মালামাল তুলেছেন। ঈদ মৌসুমে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানে ঈদকেন্দ্রিক ব্যবসার ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবরে জানা যায়, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার, র‌্যাব, স্চ্ছোসেবক, দোকান মালিক-কর্মচারী ও স্থানীয়রা।

চান্দিনায় সনদহীন ডাক্তারের লাইসেন্সবিহীন ডায়গনস্টিক সেন্টার সিলগালা

স্টাফ  রিপোর্টার:
নামের পাশে ডাক্তার লিখে নিজেকে একজন গাইনি বিশেষজ্ঞ প্রচার করা সনদহীন ডাক্তার জোহরা আক্তারের ৭ তলা ভবনে থাকা লাইসেন্সবিহীন ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশে ‘মা-মনি ডায়গনস্টিক সেন্টার’ নামে জোহরা আক্তারের ওই চেম্বারটি বন্ধ করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় কোন প্রকার সনদ ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন জোহরা আক্তার।

দাউদকান্দিতে ৫ লাখ টাকার চোরাইপণ্যসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ ।

সোমবার (৩ এপ্রিল ) রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের আটক করেন। এ সময় চোরাইপণ্যসহ একটি বড় ট্রাকও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের মৃত জাফর শিকদারের ছেলে সোহেল শিকদার, বরিশাল কোতোয়ালি থানার রূপাতলী গ্রামের মজিব মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৮), একই গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার ও উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামের হারুন হাওলাদারের ছেলে ট্রাক চালক রাসেল হাওলাদার (৩০)।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা জানান, আইনশৃংখলা রক্ষার্থে টহল পুলিশের একটি দল সোমবার মহাসড়কের টোল প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় ঢাকাগামী একটি ট্রাক সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। টোলপ্লাজার ব্যারিকেডের সহযোগিতায় ট্রাকটি থামানো হয়। ট্রাকের ভেতর তেরপাল দিয়ে ঢাকানো।

প্রায় ৫ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশার চোরাই যন্ত্রাংশ এবং চুরি করার সরঞ্জামসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্যদের নামে একাধিক মামলা রয়েছে।

কুবিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নটরডেমিয়ান পরিবারের ইফতার আয়োজন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নটরডেম কলেজের শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান পরিবারের উদ্যোগে নটরডেমিয়ান্স ইফতার এর আয়োজন করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হল রুমে এ ইফতারের আয়োজন করা হয়। এসময় কুমিল্লার লালমাইয়ের উত্তর বিজয়পুর নোয়াপাড়া হাফেজীয়া মাদ্রাসার ৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুছ ছবুর বেলালী। এর পরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন প্রাক্তন নটরডেমিয়ান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো.জাহিদ হাসান ও মো.এনামুল হক।
নটর ডেমিয়ান ফ্যামিলির পক্ষ থেকে দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার আয়োজনের প্রশংসা করে মো.জাহিদ হাসান বলেন, নটর ডেমিয়ানরা সব সময় ভিন্ন ধর্মী কাজের প্রতি মনোযোগী। তারই অন্যতম প্রতিফলন আজকের এই ছোট্ট শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা। আমি আশা রাখবো ,আপনাদের আজকের এ সুন্দর, প্রানবন্ত আয়োজনের ধারাবাহিকতা যেন অদূর ভবিষ্যতে বজায় থাকে।

এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন নটরডেমিয়ান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রসেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যবস্হাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো.জাহিদ হাসান ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক এবং উত্তর বিজয়পুর নোয়াপাড়া হাফেজীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুছ ছবুর বেলালী।
এছাড়াও উপস্হিতি ছিলেন নটরডেমিয়ান ফ্যামিলির বিগত কমিটির সভাপতি সালমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ হৃদয়সহ অন্যান্য সদস্যরা ।

সভাপতি মোহাম্মদ হৃদয় বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা আজকে মোট ৮০ জনের জন্য ইফতারের আয়োজন করেছি। বিশেষকরে আমাদের শিক্ষক, উপ-উপাচার্য ও বড় ভাইদের সহযোগিতায় আমরা সফলভাবে এ প্রোগ্রাম শেষ করতে পেরেছি। আমরা সবচেয়ে ভালো লেগেছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করতে পেরে।

উল্লেখ, ইফতারের পূর্বে সকলের সুস্বাস্থ্য ও কল্যান কামনায় বিশেষ মোনাজাত করেন উত্তর বিজয়পুর নোয়াপাড়া হাফেজীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুছ ছবুর বেলালী।