All posts by jitu

দেবিদ্বারে পরকীয়ায় আটক যুগলকে গাছের সঙ্গে বেঁধে প্রায় ৯ ঘণ্টা নির্যাতন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে পরকীয়ায় আটক যুগলকে গাছের সঙ্গে বেঁধে প্রায় ৯ ঘণ্টা নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাবরী মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ২-৩ বছর যাবত গৌরসার গ্রামের বাচ্চু মিয়ার পুত্র বাহরাইন প্রবাসী নূরুল হকের (৪০) সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর (৩৮) পরকীয়া চলছে। মঙ্গলবার ভোররাত ৩টায় নুরুল হককে মোবাইল ফোনে ডেকে তার ঘরে আনেন ওই গৃহবধূ। নূরুল হক বাড়ি থেকে বের হলে তার বড় ভাই মো. এনামুল হক তাকে অনুসরণ করে ওই বাড়ি আসেন এবং গৃহবধূর দাদা শ্বশুরকে ডেকে এনে দুইজনকে ঘরে তালাবন্দি করেন। পরে বাড়ির লোকজন এসে পরকীয়ায় আটক যুগলকে প্রায় ৯ ঘণ্টা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন চালায়।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সালিশ বসে। সালিশে গৃহবধূর স্বামী বাড়ি আসলে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে মর্মে গৃহবধূকে এক কাপড়ে বাবার বাড়িতে এবং নূরুল ইসলামকে তার ভাই ও স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ইউপি মেম্বার আবুল কালামের সভাপতিত্বে ওই সালিশে উভয়পক্ষের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন- সালিশদার মোজাফ্ফর আহমদ, নজরুল ইসলাম, রমিজ উদ্দিন, সাদেক মিয়া, বাবরী মিয়া, অহিদ মিয়া, আজিজ খান, রঞ্জিত দে, মহিলা মেম্বার নাছিমা বেগম প্রমুখ।

এ ব্যাপারে ইউপি মেম্বার আবুল কালাম জানান, এ বিষয়ে সালিশ করার এখতিয়ার আমাদের নেই; তাই আটকদের যার যার বাবার বাড়িতে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী প্রবাস থেকে আসার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউপি মহিলা মেম্বার নাছিমা বেগম বলেন, এটা অমানবিক কাজ করা হয়েছে। ১২ ঘণ্টা তাদের উন্মুক্ত জায়গায় আটকে রেখে, এতগুলো মানুষের সামনে গাছের সঙ্গে কোমরে রশি বেঁধে নির্যাতন করার পর বলা হলো- যার যার বাবার বাড়িতে চলে যাও। পুরুষ লোকটির ভাগ্যে যাই হোক, মহিলার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই এক কাপড়ে বিদায় করা হলো। তার স্বামী দেশে আসলে বিচার হবে বলা হলো। বিচারে তাকে তালাক দিলে তার দায়ভার নুরুকে বহন করতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়া যেত। কাউকে দোষী সাব্যস্ত করা হলো না। এটা ন্যায়বিচার হলো না।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। তবে যেহেতু বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি- এটা খতিয়ে দেখব।

গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প: শুনানির পর আদালত চত্বর ছেড়েছেন

 

আর্তর্জাতিক ডেস্কঃ

গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পর মুক্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজই তার ফ্লোরিডার বাড়িতে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় তাকে কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তার আইনজীবীরা ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সাবেক এই প্রেসিডেন্ট। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে গেছেন। আদালতে ঢোকার আগেও ট্রাম্প সেখানে সমবেত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

সিএনএনের খবরে বলা হয়, আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়নি। পরে সার্বিক প্রক্রিয়া শেষে তিনি আদালত চত্বর ছেড়েছেন।

এর আগে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট এলাকায় যান। সেখানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। ট্রাম্পের উপস্থিতি ঘিরে শুধু ম্যানহাটান নয় পুরো নিউইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্প টাওয়ারসহ ম্যানহাটানের ফিফথ অ্যাভিনিউজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির কর্মীর চাকরির জন্য নিজামীর কাছে তদবির করেছিলেন এমপি প্রাণ গোপাল !

 

ইমতিয়াজ আহমেদ জিতু:
আবারও বক্তব্য দিয়ে ভাইরাল কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল। যুদ্ধাপরাধি, জামায়াত ইসলামির শীর্ষ নেতা, চারদলীয় জোট সরকারের সময় শিল্পমন্ত্রীর দায়িত্বে থাকাকালিন সময়ে মতিউর রহমান নিজামিকে অনুরোধ করে বিএনপির এক ছেলেকে চাকরি নিয়ে দিয়েছিলেন বর্তমান সাংসদ অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত ।

চলতি বছরের মার্চ মাসে চান্দিনার হারং পশ্চিমপাড়া শাহী ঈদগাহ কমপ্লেক্স এর উদ্বোধনের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে চান্দিনার সাংসদ অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত নিজের মুখেই এ কথা স্বীকার করেন। এমপি প্রাণ গোপালের এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল ওই অনুষ্ঠানে বলেন, আমার এক ভাগিনা আছে। মিঠু তার নাম। তারা আবার বিএনপি করে। তারে যদি আমার কাছে দেখে, তখন আবার মানুষে বলবে বিএনপি নিয়ে ঘুরতেছে। তার চাকরিটা স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কিভাবে হয়েছিল , তা আপনারা শোনেন। মতিউর রহমান নিজামী (জামায়াত ইসলামীর শীর্ষ নেতা) তখন শিল্পমন্ত্রী । মতিউর রহমান নিজামী তার পাবনার সব রোগী আমাকে দেখাইতো। আমি উনার কাছে গেলাম। বললাম, আমার ভাগিনা। তার বাবা বিএনপি করে। আপনি যদি তাকে চাকরিটা দেন । তখন তিনি একটা কথাই বলছেন- মওদুদ সাহেবের তদবির আছে, হাওয়া ভবনের তদবির আছে। পদ একটা, আমি কি করে দিবো? তখন আমি উনাকে বললাম- আমি আপনার কাছে আবদার করেছি, আপনি পারলে দেন। তিনি পরে চাকরিটা দিয়েছেন। তিনি কথা রেখেছেন।

এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ এর বাড়িতে সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এবং কেরণখাল ইউনিয়ান আওয়ামীলীগ সভাপতির পিতা মরহুম হাজী সুন্দর আলীর স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাও. মো: মনিরুজ্জামান বলেছেন, বিগত ইউপি নির্বাচনে চান্দিনায় নৌকাকে জোরপূর্বক হারানো হয়েছে। নৌকার বিরুদ্ধে আওয়ামী বিরোধী সমস্ত সিন্ডিকেটকে ঐক্যবদ্ধ করে নৌকার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। শুধু ইউনিয়ন পরিষদ না, জেলা পরিষদ নির্বাচনেও কারচুপি করে আমাদের প্রার্থীকে হারানো হয়েছে। এসবের নেপথ্যের নায়ক আমাদের এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল। আমি অবাক হয়েছিলাম নৌকার মনোনয়ন পেয়ে বিনাভোটে শেখ হাসিনার করুণায় নির্বাচিত হয়ে একজন সাংসদ কিভাবে নৌকার বিপক্ষে অবস্থান নেয়। পরে শুনলাম জামায়াত নেতা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় চাকরি চাওয়ার জন্য সেখানে যান এবং মতিউর রহমান নিজামী তার কথা রেখেছিলেন। মতিউর রহমান নিজামীর অনুকম্পা যার উপর আছে (এমপি প্রাণ গোপাল) ,তার কাছে নৌকা নিরাপদ না। জোবায়দা রহমানের ব্যক্তিগত ডাক্তার যিনি ছিলেন, তার হাতে নৌকা বিজয়ী হতে পারে না ।

এছাড়া এমপি প্রাণ গোপালের এমন বক্তব্যের পর চান্দিনার আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চান্দিনার বাড়েরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: খোরশেদ আলম বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর কাছে এমপি প্রাণ গোপাল বিএনপির এক ছেলের চাকরির জন্য গিয়েছিলেন। নিজামী চাকরিও দিয়েছিলেন। এই বিষয়টিতে চান্দিনা আওয়ামীলীগ গভীরভাবে নিন্দা জানাচ্ছে।

কেরনখাল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: হারুন আর রশীদ্ বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর কাছে চাকরির জন্য এমপি প্রাণ গোপাল গিয়েছিলেন। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে  সাংসদ অধ্যাপক ডা. প্রাণ গোপালের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।

নাঙ্গলকোটে আ’লীগের কমিটিতে পদ পেলেন সাবেক ৩ বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার:

সম্মেলনের ৪ মাসের মাথায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আ’লীগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে গঠন করা ৭১ সদস্যবিশিষ্ট  কমিটিতে স্থান পেয়েছেন  উপজেলা বিএনপির সাবেক  ৩ জন নেতা।

এ বিষয়টি জানাজানি হওয়ার পর ওই কমিটিতে বিএনপির নেতাদের পদ পাওয়া নিয়ে বেশ সমালোচনা শুরু হয়।

৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফকে সভাপতি এবং কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. আববু বক্কর ছিদ্দিক ওরফে আবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল্লাহ মজুমদারকে ৩ নম্বর সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান মজুমদারকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান মজুমদারকে কার্যকরী সদস্য করা হয়েছে।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দাবি, ওই তিনজন বিএনপি ছাড়ার পর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন। এ জন্য তাদের পদ দেওয়া হয়েছে।

বিএনপির সাবেক তিন নেতার কমিটিতে পদ পাওয়ার প্রসঙ্গে নতুন সভাপতি আবু ইউসুফ বলেন, ওই তিনজন ২০০৯ সালের পর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এরপর থেকে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এজন্য নতুন কমিটিতে তাদের রেখেছে দলের নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেদিন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ১১ ডিসেম্বর ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। ওই কমিটিতে নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালুকে সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি অনুমোদনের পর দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অবস্থার মধ্যে গত ২৬ মার্চ ওই কমিটি বাতিল করা হয়।

আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি হওয়ায় ওই কমিটি বাতিল করা হয় বলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়। একই দিন ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন ও কার্যকরী সদস্য পদে ৩৫ জন আছেন।

এদিকে, নতুন কমিটিতে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলোর নেতাদের কার্যকরী সদস্য পদে রাখা হয়েছে।

এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি যথাক্রমে মো. রফিকুল হোসেন, সামছুদ্দিন কালু ও মোস্তাফিজুর রহমান, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অবদুল করিম মজুমদারকে সদস্য রাখা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি আবু ইউসুফ সাংবাদিকদের বলেন, “আমি ছাত্রলীগের রাজনীতি করে আজকের এই স্থানে এসেছি। রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার মামলা-হামলার শিকার হয়েছি। দলের সব পর্যায়ের নেতাদের নতুন কমিটিতে রাখা হয়েছে। আশা করছি সকলকে নিয়ে আগামীর নাঙ্গলকোট আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হবে।”

কুমিল্লায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় প্রতিবারের ন্যায় এবারও পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সভায় সম্ভাব্য কর্মসূচি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া।

এসময় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১২ এপ্রিল সকাল সাড়ে দশটায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ১৪ এপ্রিল সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি বছরের ন্যায় কুমিল্লা টাউন হলে বৈশাখি মেলা।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের ঢাকার বন্ধুদের মিটআপ ও ইফতার সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি-২০০১ ব্যাচের ঢাকার বন্ধুদের উদ্যোগে  প্রথম মিটআপ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট স্টাফ কোয়ার্টারে ঢাকায় অবস্থিত কুমিল্লার ২০০১ বন্ধুদের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুরা একত্রিত হয়। সকল বন্ধুদের উপস্থিতিতে একসাথে ইফতার ও প্রাণবন্ত আড্ডায় বন্ধুরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে।হারিয়ে যায় স্কুল জীবনের স্মৃতি বিজড়িত সেই দুরন্তপনা ও দস্যিপনা দিনগুলোতে। মেতে উঠে আনন্দ আড্ডায়, হাসি গানে ও গল্পঃ কবিতায়।

প্রথমে মহিউদ্দিন মহি পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় প্রোগ্রাম । এরপর সবাই একসাথে ইফতার ও নামাজ শেষ করে আবারও আড্ডায় মেতে উঠে। পরিচয় পর্বের মাধ্যমের সবাই নিজের নাম, পেশা ও এলাকার কথা উল্লেখ করে। তারপর একে একে নিজেদের অনুভূতি শেয়ার করে আয়োজক কমিটি ও গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও যেন এই ইউনিটি ও আড্ডা অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানায়। তারপর বিরিয়ানি ও চা আড্ডায় শেষ হয় ইফতার ও মিটআপ পর্ব।

পরিশেষে আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায় এবং ভবিষ্যতেও আরো বড় পরিসরে ঢাকাতে একসাথে হওয়ার আশ্বাস দেয়।সকল বিপদে আপদে একে ওপরের পাশে থেকে যেন সহযোগিতা করতে পারে সেই কামনা করে ও ইউনিটির এই বন্ধন কে আরো শক্তিশালী করার আহ্বান করে।

এ অনুষ্ঠানে  মাকসুদা সালাম, কাজী সাইফুল, মহিউদ্দিন মহি, আব্দুল হাকিম, মেহেদী হাসান, মহিউদ্দিন সরকার, আবু বকর , ডা: সজীব, সাইফুল ইসলাম, ইঞ্জি: মাজহারুল, আমান উল্লাহ, ওহিদ আল্লাহ, সোহেল সরকার, মহসিন সরকার,মঞ্জুর হোসেন, ইলিয়াস আহমেদ, ইউনূস,মোস্তফা, ইসহাক মনসুর ,সোহেল আহমেদ,প্রফেসর মামুন উপস্থিত ছিলেন।

শিশুদের ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ক

 

স্টাফ রিপোর্টারঃ

শিশুকে অপরাজনীতির বলি করে যে মিথ্যা প্রচারনার সংবাদ-কৌশল গ্রহণ করেছে দৈনিক প্রথম আলো তা কোনভাবেই একাত্তরের চেতনা প্রসুত নয়। এতে করে ক্ষুন্ন হয়েছে শিশুর অধিকার। শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার করা হয়েছে।

এর তীব্র প্রতিবাদ জানিয়ে শিশু সাহিত্যিক, শিশু সংগঠক ও নতুন প্রজন্মের শিশু সন্তানরা একত্রিত হয়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শিশুদের ব্যবহার করে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃক বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ক করায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিরা কবিতা ও গানের মাধ্যমে দৈনিক প্রথম আলো ও এর পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধিক্কার জানায়।

এ সময় বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো এর রকম দেশবিরোধী কার্যক্রম ইতোপূর্বেও অনেকবার করে জাতিকে হেয় করেছে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার নামে শিশুদের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি করেন।

কবি আসলাম সানির সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা আহসানুল হক মিনু, বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল শিশু সাহিত্যিক সুজন বড়–য়া, ছড়াকার আতিউর রহমান, নাট্যজন এডভোকেট লুতফুল আহসান বাবু, নৃত্যজন আতিকুর রহমান উজ্জ্বল , ড. শাহাদাত হোসেন নিপু, নাট্যজন, সংগঠক কবি হানিফ খান, কবি বাপ্পী রহমান, কবি আব্দুল গনি মিয়া, প্রকাশক আবুল হোসেন, শিশু সাহিত্যিক নাফ এ নজরুল, মঈন মোরসালিন, আবৃত্তিজন সৈয়দ একতেদার আলী, লেখক সম্পাদক ত্বকী উদ্দিন, কবি মো: আব্দুল মজিদ, কবি হেনা খানসহ প্রমুখ।

নোয়াখালীতে প্রাইভেট হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্যোজাত এক নবজাতক উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নবজাতককে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো.আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতককে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নেওয়ার জন্য চাচ্ছেন।

সদর দক্ষিণে ২৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিক