,

হাইমচরে আন্তঃ উপজেলা হিফজ কোরআন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2018
news-image

 

বিএম ইসমাইল, হাইমচর ঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় পবিত্র মাহে রমযান উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক মজলিস(ইসম) কর্তৃক আয়োজিত আন্তঃ উপজেলা হিফজ কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সকালে আন্তঃ উপজেলা হিফ্জ কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের হাইমচর কারিমিয়া ইসলামীয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শরীফ মোঃ মাসুম বিল্লাহ পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ জুলফিকার হাসান মুরাদ, হাইমচর কারিমিয়া ইসলামীয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মোতামিম মাওঃ মোঃ মনির হোসেন, অনুষ্ঠানের প্রধান বিচারক আঃ রহমান, বিচারক নাজমুল ইসলাম, নাজিম উদ্দিন, গাজী হাফেজ মোঃ জহিরুল ইসলাম,হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক বিএম ইসমাইল, সাংবাদিক হাসান আল মামুন প্রমূখ। প্রতিযোগিতায় ক ও খ বিভাগে চুড়ান্ত পর্বে ১৪ জন প্রতিযোগির মধ্যে ৬ জন নির্বাচিত হয়। ক বিভাগে প্রথম জুলফিকার হাসান, দ্বিতীয় মোঃ ফাহিম, তৃতীয় আঃ কাদের। খ বিভাগে প্রথম মোঃ মাহমুদুল,দ্বিতীয় মোঃ মনজিল, তৃতীয় আরাফাত সানী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা ।