All posts by jitu

কুমিল্লার ৩ উপজেলায় পৃথক অভিযানে মাদকসহ ৬ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বিকালে চৌদ্দগ্রাম উপজেলার পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ৯৫ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তেলিহাটি (মধ্যমপাড়া) গ্রামের মোঃ আলকাছ মিয়া এর ছেলে মোঃ মানিক মিয়া (২৩) এবং একই উপজেলার কাদৈর পূর্বপাড়া (সুবর্ণপুর) গ্রামের মোঃ মফিজুর রহমান এর ছেলে মোঃ রুবেল হোসেন (২০)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বিকালে কুমিল্লা সদরের টিক্কারচর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মনতলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ রাজু (৩৬)।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ রাতে কুমিল্লার সদর দক্ষিণের নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মহিলা মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণের চৌয়ারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত. মন্নানের মেয়ে সেলিনা বেগম (৪৩)।

পৃথক অপর একটি আরেকটি অভিযানে র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ রাতে সদর দক্ষিণের উত্তর আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ গ্রামের আব্দুল মোতালেব মোঃ রুমান (২৪) এবং চৌদ্দগ্রাম থানার কোমারডোগা (পূর্বপাড়া) গ্রামের মীর অহিদুর রহমানের ছেলে মীর মিজানুর রহমান (৪০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দেবিদ্বারে ডায়াবেটিস মেলায় ফ্রি স্বাস্থ্য সেবা পেলেন প্রায় ৩ শতাধিক রোগি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ডায়াবেটিস মেলায় ফ্রি স্বাস্থ্য সেবা পেলেন প্রায় ৩ শতাধিক রোগি।

মঙ্গলবার ( ১৪ মার্চ) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত  এ বিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে  দেবিদ্বার ফয়জুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি  মেডিকেল  স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ডায়াবেটিক হরমোন বিশেষজ্ঞ  অধ্যাপক ডা অজিত কুমার পালের নেতৃত্বে এ স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়।  এ সময় মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে অসহায় এক বিধবার জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

 

মোঃ রুহুল আমিনঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক মুন্সি বাড়ির অসহায় এক বিধবার জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিধবা রেজিয়া বেগম (৫৮) ২০২১ সালের মাঝামাঝি সময় স্বামী মমতাজ উদ্দিনকে হারান। স্বামীকে হারিয়ে রিজিয়া পারভীন মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তার এক ছেলে দুই মেয়ে। ছেলে ইতালী প্রবাসী আর মেয়েদেরকে পাত্রস্থ করেছেন। মেয়েরা স্বামীর সাথে রাজধানী শহর ঢাকায় বসবাস করেন। স্বামী হারা বিধবা রিজিয়া পারভীন স্বামীর ভিটা ছেড়ে অন্যত্র কোথাও যাবেন না এমন প্রতিজ্ঞায় তিনি একাকিই গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক মুন্সি বাড়িতে বসবাস করছেন। স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া জমি-যিরাত রিজিয়া পারভীন প্রবাসী ছেলের পক্ষে তিনিই দেখাশোনা করে থাকেন।কিন্তু মৃত. স্বামীর রেখে যাওয়া বাড়ি ও মাঠের জমি-যিরাতের উপর কুনজর পড়ে তার মৃত. ভাসুর আনোয়ার উল্লাহর ছেলে হুমায়ুন কবির ও কিরন গংদের। স্বামী পৈত্রিক সূত্রে পাওয়া ৬ শতাংশ ও ক্রয় সূত্রে মালিক ৩ মোট ৯ শতাংশ একই সাথে থাকা জমি যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মৃত. ভাশুর আনোয়ার উল্লাহর ছেলে হুমায়ুন কবির ও কিরন গং পৈত্রিকভাবে পাওয়া ও একই সাথে থাকা ক্রয়কৃত রাস্তা সংলগ্ন বসতবাড়ির মোট ৯ শতাংশ জায়গা জবর দখল করে নিজেরা ভোগ দখল করতে চায়। তাদের সেই বদমতলব চরিতার্থ করতে হুমায়ূন গং রেজিয়ার স্বামীর রেখে যাওয়া জায়গায় রাতের অন্ধকারে টিনেরে ভেড়া দিয়ে তাদের সীমানার ভিতরে নিয়ে নেয় যাতে হুমায়ূন গংরা ব্যতিত আর অন্য কেউ ভিতরে প্রবেশ করতে না পারে।

এবিষয়ে গত ১২ মার্চ (রবিবার) দুপুরে সরজমিন পরিদর্শনে গিয়ে রিজিয়া পারভীনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। অবৈধ জবর দখলদার হুমায়ূন এসময় ঘরে থাকা সত্বেও তার পরিবারের সদস্যরা সে বাড়ি নাই বলে এই প্রতিবেদককে জানান।

প্রসংগত উল্লেখ্য যে, অভিযোগ রয়েছে বর্ণিত জমি নিয়ে ঝগড়াঝাটি চলাকালে একদিন মমতাজ উদ্দিন স্টোক করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। উল্লেখিত জায়গার দখল বুঝে পেতে ও বুঝে নিতে বিজ্ঞ সহকারি জর্জ আদালত, চাঁদপুরে মৃত. মমতাজ উদ্দিন ও আনোয়র উল্লাহ্ উভয়ে ভিন্ন ভিন্ন ২টি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে রিজিয়া পারভীনের স্বামী মমতাজ উদ্দিনের পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায়কে বৃদ্ধআঙ্গুল দেখিয়ে ও অমান্য করে হুমায়ূন গংরা রাত্রের অন্ধকারে ওই জায়গা দখলে নিতে মাটি কেটে ভিটি ভরাট করে ঘর তৈরির হীন অপপ্রয়াশ চালাচ্ছে।

এ বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে অজ্ঞাত স্থানে লুকিয়ে থাকা হুমায়ূন জানান, আমার বসতভিটার পাশে জায়গাটি হওয়ায় তাদের বলেছি আমার কাছে বিক্রি করতে। কিন্তু তারা আমার কাছে বিক্রি করবে বলে কথা দিয়ে অন্যত্রে বিক্রি করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমি সেটি দখলে রাখতে রায়ের বিরুদ্ধে আপিল করেছি।

রাতের আঁধারে ঘর তোলার বিষয়টি প্রত্যাখ্যান করে হুমায়ুন গং বলেন, মাটি কেটেছি দিনে। সেটি যদি অন্যায় হয় তাহলে ক্ষমা করে দিবেন।

এমতাবস্থায় বিধবা রিজিয়া পারভীন স্বামীর রেখে যাওয়া ভিটি ফিরে পেতে সমাজের সূধীজন সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিশ্ব রোটার‍্যাক্ট সপ্তাহ উদযাপন করলো কুবি

 

চাঁদনী আক্তার, কুবিঃ

ওয়ার্ল্ড রোটারেক্ট উইক-২০২৩ উদযাপন করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কেক কাঁটার মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম, জেলা প্রতিনিধি রোটারেক্ট সাজ্জাদ হোসেন। এছাড়া ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আইপিপি ও ক্লাব ট্রেইনার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি রোটার‍্যাক্ট মারুফ হোসেন বলেন, ওয়ার্ল্ড রোটারেক্ট উইক উপলক্ষে আমাদের ক্লাবের সদস্য সংগ্রহ সপ্তাহ ও শুরু হয়েছে যা আগামী ২১ মার্চ পর্যন্ত চলবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ ও ১৬ তম ব্যাচের যেকোন শিক্ষার্থী অনলাইনে বা অফলাইনে আমাদের বুথ থেকে ফর্ম সংগ্রহ করে সদস্য হতে পারবেন।

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম বলেন, ‘আপনারা দায়িত্বশীলতার জায়গা থেকে কাজ করে রোটারেক্ট বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আমরা যদি দায়িত্বশীল, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা,মানবতার বিশেষণগুলো যদি মানুষের মধ্যে যদি গড়ে তুলতে পারি তাহলে মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। রোটারেক্ট সংগঠিতভাবে দায়িত্ব পালন করে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছেলে মেয়ে রোটার‍্যাক্ট আন্দোলনের সাথে যুক্ত হয়ে নিজের, কমিউনিটির, দেশ এবং সারা বিশ্বের মুখ উজ্জ্বল করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, তোমরা অনেক সেবামূলক কাজ করেছো, যার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। যারা নতুন যুক্ত হয়েছে এবং যারা ছিলে তোমাদের কাছে অনুরোধ বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখার জন্য আমরা যে ডাস্টবিন দিয়েছি মানুষকে তা ব্যবহারে উদ্বুদ্ধ করবে। আর তোমরা দায়িত্বশীল হবে যাতে ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকে।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ১৩ মার্চ আমেরিকায় নর্থ ক্যারোলিনায় (নর্থ ক্যারোলিনা) রোটারেক্ট ক্লাব জন্ম হয়। এরপর থেকেই সারা বিশ্বে এ দিনটিকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।

কুমিল্লায় ট্রাক চাপায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক শুভ নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বুড়িচং-কুমিল্লা সড়কের কালকারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ বুড়িচংয়ের জরুইন দক্ষিণপাড়া এলাকার ফারুক আহমেদের ছোট ছেলে।

ইমরান খানের বাসভবনে পুলিশের হানা, দফায় দফায় সংঘর্ষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে দেশটির পুলিশ। নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ পুলিশের একটি দল ও লাহোর পুলিশ সেখানে অবস্থান করছে। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত না হওয়ায় ইমরানের বাসায় হানা দিয়েছে পুলিশ।

আদালতের নির্দেশ পালন করতে ইমরান খানকে গ্রেফতার করতে গতকাল থেকে লাহোরে অবস্থান করছেন ইসলামাবাদের একদল পুলিশ। তবে পিটিআই প্রধানের বাসার বাইরে পুলিশকে বাধা দেয় তার সমর্থকরা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পিটিআই সমর্থকরা ইট, পাটকেল ছুড়েছে। এতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ইমরান খানকে গ্রেফতারে তার বাসভবন ঘিরে রাখার নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি শাহজাদ বুখারি।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের বাসভবনের বাইরে তার শত শত সমর্থক জড়ো হয়েছেন। যেকোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

গ্রেফতারের পর ইমরান খানকে কোথায় নিয়ে যাওয়া হবে- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বুখারি বলেন, আগে তাকে গ্রেফতার করি এরপর এই নিয়ে মিডিয়াকে বলা হবে।

পিটিআই নেতা ফারুক হাবিব বলেছেন, তিনি পুলিশের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। পুলিশের এই পদক্ষেপ ইমরান খানের জন্য বিপজ্জনক বলে তিনি উল্লেখ করেছেন।

ফারুক বলেন, আমার মনে হয় না পুলিশের এমন চড়া পদক্ষেপ নেওয়া দরকার আছে। আমরা ইমরান খানকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে দিতে চাই না যেখানে তার জীবন ঝুঁকির মধ্যে থাকবে।

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

কী অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ! যে ম্যাচটি হেসেখেলেই বের করে নিয়ে আসছিলেন ডেভিড মালান আর জস বাটলার। সেই ম্যাচে পাশার দান একেবারে উল্টে দিলো বাংলাদেশ দল।

রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ ওভারে ১৬ রানে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করেই ছাড়লো সাকিব বাহিনী।

বিপিএলে দারুণ খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ। ইংল্যান্ডের রান তাড়ায় তাকেই প্রথম ওভারটা করার দায়িত্ব দেন অধিনায়ক সাকিব আল হাসান।

তানভীর অধিনায়কের আস্থার প্রতিদানটাও দিলেন প্রথম ওভারেই। ইনিংসের তৃতীয় বলে তিনি স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফিল সল্টকে (০)। ৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

পরের ওভারেই আরেকটি উইকেট পড়তে পারতো ইংল্যান্ডের। তাসকিন আহমেদের বল ডেভিড মালানের প্যাডে লাগলে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। মালান রিভিউ নেন।

রিপ্লেতে ঠিক বোঝা যাচ্ছিল না, বল তার ব্যাটে লেগেছে কিনা। তবে তৃতীয় আম্পায়ার নটআউট ঘোষণা করেন মালানকে। ৬ রানে বেঁচে যান ইংলিশ ওপেনার। সেই জীবন কাজে লাগিয়েছেন মালান। করেছেন হাফসেঞ্চুরি।

প্রথম ওভারেই উইকেট পড়ায় যে চাপে পড়েছিল ইংলিশরা, ডেভিড মালান আর জস বাটলার বড় এক জুটি গড়ে সেই চাপ সরিয়ে ফেলেন।

অবশেষে ১৪তম ওভারে জোড়া সাফল্য বাংলাদেশের। মোস্তাফিজুর রহমান ভাঙেন ৭৬ বলে ৯৫ রানের ঝোড়ো জুটিটি। ৪৭ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫৩ রান করে উইকেটরক্ষক লিটনের ক্যাচ হন মালান।

পরের বলে আরও একটি উইকেট। এবার মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত এক সরাসরি থ্রোতে রানআউট ইংলিশ অধিনায়ক জস বাটলার (৩১ বলে ৪০)। ১০০ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড, ম্যাচে ফেরে বাংলাদেশ।

এরপর ১৭তম ওভারে তাসকিন দেখান ঝলক। মঈন আলিকে (৯) বাউন্ডারিতে ক্যাচ বানান ডানহাতি এই পেসার। ওই ওভারেই বেন ডাকেটকে (১১) বোল্ড করে খেলা বাংলাদেশের দিকে নিয়ে আসেন তিনি।

এর আগে ১৫ ওভার শেষে বাংলাদেশের ছিল ১ উইকেটে ১৩১। হাতে ৯ উইকেট। মনে হচ্ছিল, ইংল্যান্ডের বিপক্ষে এবার বড়সড় সংগ্রহ গড়তে যাচ্ছে টাইগাররা। কিন্তু শেষ ৫ ওভারে হতাশার ব্যাটিং উপহার দিলো সাকিব আল হাসানের দল।

মিরপুর শেরে বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেষ পাঁচ ওভারে মাত্র ২৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ২ উইকেটে স্বাগতিকদের ইনিংস থেমেছে ১৫৮ রানেই।

সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই বাংলাদেশের জন্য হোয়াইটয়াশ মিশন পূরণের। মিরপুর শেরে বাংলায় গুরুত্বহীন এই ম্যাচে টসভাগ্য গেছে ইংল্যান্ডের পক্ষে।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে দুরন্ত ছন্দে থাকা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচেও করেন উড়ন্ত সূচনা। লিটন দাস আর রনি তালুকদারের ব্যাটে চড়ে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটেই ৪৬ রান তুলে ফেলে টাইগাররা।

রনি তালুকদার অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু জোফরা আর্চারের বলে শর্ট থার্ড ম্যানে তার সহজ ক্যাচ ফেলে দেন রেহান আহমেদ। ১৭ রানে জীবন পান রনি।

তবে সেই জীবন কাজে লাগাতে পারেননি রনি। ব্যক্তিগত সংগ্রহে আর ৭ রান যোগ করেই আউট হয়ে যান এই ওপেনার (২২ বলে ৩ বাউন্ডারিতে ২৪)। আদিল রশিদ বল করে নিজেই নেন ক্যাচ।

দ্বিতীয় উইকেটে লিটন আর নাজমুল হোসেন শান্ত মিলে রীতিমত ঝড় বইয়ে দেন ইংলিশদের ওপর। ৫৭ বলে ৮৪ রানের জুটি গড়েন তারা।

লিটন দাসের ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খারাপ গেছে। খারাপ গেছে প্রথম দুই টি-টোয়েন্টিও। ইংলিশদের বিপক্ষে পাঁচবারের মধ্যে চারবারই লিটন আউট হয়েছেন দশের নিচে। একবার দশ পার করলেও ফেরেন ১২ রানে।

অবশেষে পাঁচবার হোঁচটের পর ইংলিশ পরীক্ষায় পাস করলেন লিটন। পেলেন ফিফটির দেখা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে লিটনের নবম হাফসেঞ্চুরির ইনিংসটি থেমেছে ক্যারিয়ারসেরা করেই।

ক্রিস জর্ডানের বলে পুল খেলতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ৫৭ বলে গড়া তার ৭৩ রানের ইনিংসটিতে ছিল ১০টি চারের সঙ্গে একটি ছক্কার মার।

এরপর সাকিব আল হাসান আর শান্তর জুটিটি তেমন কিছু করতে পারেনি। ১৮ বলে তারা যোগ করেন ১৯ রান। শান্ত ৩৬ বলে ১ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৭ রানে। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন সাকিব।

চাঁদপুরে ফেন্সিডিলসহ কুমিল্লার যুবক আটক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ শাহীন ভুঁইয়া (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার দাউদকান্দি উপজেলার কয়রাপুর গ্রামের আলমগীর ভুঁইয়ার ছেলে।

এ ঘটনায় শাহীন ভুঁইয়ার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবিশ্বে বিশৃঙ্খলা তৈরি করছে চীন এবং রাশিয়া : যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাজ্যের প্রতিরক্ষা হালনাগাদ এবং বৈদেশিক নীতি বিষয়ক একটি প্রতিবেদনে বৈশ্বিক স্থিতিশীলতার বিপক্ষে রাশিয়া ও চীনের অবস্থান তুলে ধরা হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিবেদনটির পর্যালোচনায় লিখেছেন, রাশিয়ার ইউক্রেনে অবৈধ আগ্রাসন, শক্তি ও খাদ্য সরবরাহের বিঘ্নিত করে, দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং চীনের দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে আগ্রাসী অবস্থান সারাবিশ্বে বিপদ, বিশৃঙ্খলা এবং বিভাজন তৈরির হুমকি দিচ্ছে।

যুক্তরাজ্য গতকাল সোমবার ৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

যুক্তরাজ্য চীন ও রাশিয়াকে বিশ্বব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জের প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে দেখছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং চীনের অবস্থান ইউরোপীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মনে করছে তারা।

ইন্টিগ্রেটেড রিভিউ পলিসি পেপারের একটি অংশে যুক্তরাজ্য, চীনের সৃষ্ট হুমকি, রাশিয়ার সাথে তাদের গভীর অংশীদারিত্ব এবং ইরানের সাথে মস্কোর ক্রমবর্ধমান সহযোগিতার কথা তুলে ধরেছে।

এই বিষয়ে চীনের রাষ্ট্রীয় গণ মাধ্যম আজ মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, নিরবিচ্ছিন্ন ভাবে চীনকে হুমকি হিসাবে প্রচার দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক পরিনতি সৃষ্টি করতে পারে।

তবে রাজনীতিবিদের অনেকেই মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যসমূহ পূরণ করা এবং তথাকথিত যুক্তরাজ্য-মার্কিন বিশেষ সম্পর্ক বৃদ্ধি করার জন্যই তাদের মিত্র দেশ চীনের প্রতি কঠোর অবস্থান নিচ্ছে যুক্তরাজ্য।

কুবিতে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে বই পড়ে কর্মসূচি পালন

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের উপর বহিরাগত হামলাকারীদের গ্রেফতার, অছাত্র এবং বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো: সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষà