All posts by jitu

চৌদ্দগ্রামে দিনমজুরকে পিটিয়ে হ’ত্যা, গ্রেফতার ২

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে জাকির হোসেন প্রকাশ শীতল (৪৫) নামে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১ ঘটিকার সময় ভিকটিম জাকির হোসেন শীতল উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের উত্তর পাড়ায় মুন্সীরহাট ডিগ্রি কলেজ সংলগ্ন নূর নবীর চা দোকানে চা পান করতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে মেষতলা গ্রামের মোস্তফার ছেলে জাকির হোসেন (৩২), চা দোকানদার নূর নবীর ছেলে সালমান (১৬), দুদু মিয়ার ছেলে খোকন প্রকাশ শিকদার (৪৮), খোকন প্রকাশ শিকদারের ছেলে নয়ন (১৫) ও বাহার মিয়ার ছেলে তারেক (১৭) অজ্ঞাতনামা আরো কয়েকজন লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকির হোসেন শীতলের উপর হামলা চালায়। হামলায় রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হন শীতল। পরে প্রাণে বাঁচার লক্ষ্যে পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয় মাইন উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে গিয়ে পানি পানি বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান শীতল। চিৎকার শুনে ওই বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে পানি নিয়ে এসে দেখে জাকির হোসেন শীতল মারা গেছে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই দুলাল মিয়া বাদী হয়ে শনিবার বিকালে জাকির হোসেন শীতলের স্ত্রী সুরমা বেগম ও মেয়ে স্বপ্না আক্তারের উপস্থিতিতে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় তারেক ও নয়ন নামে দুই আসামীকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ‘মুন্সীরহাটের মেষতলায় জুয়া খেলার সন্দেহে হামলায় দিনমুজুর জাকির হোসেন শীতল হত্যার ঘটনায় নিহতের ভাই থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় তারেক ও নয়ন নামে দুই আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসা বন্ধের দাবীতে চাঁদপুরে মানববন্ধন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতা বর্জনের দাবীতে চাঁদপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মার্চ) দুপুরে শহরের বাবুরহাটে চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যাণারে সিএস কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালি ও সভা করা হয়।

র‍্যালি শেষে বক্তারা বলেন, সমাজে এখন বিয়ে মানে বাণিজ্যকেন্দ্র। কেননা এখন প্রায় প্রতিটি বিয়ের অনুষ্ঠানে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলের গেইটের পাশে টেবিলসহ একজন লোক কাগজ কলম নিয়ে বসিয়ে রাখা হয়। যাতে করে অতিমাত্রায় এবং উচ্চ হারে নগদ টাকা কিংবা উপহার পাওয়া যায় এবং কে কি দিলো তা লিখে রাখা যায়। আর এজন্য আগে থেকেই নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে দাওয়াত কার্ড দেওয়া হলেও কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল হওয়া ব্যক্তিবর্গকে দাওয়াত কার্গ দেওয়া হয়না। আমরা এই সামাজিক বৈষম্যের অবসান চাই। বিয়েতে কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন? এতে উপহারদাতা বিব্রত হয় সেটা বুজা প্রয়োজন রয়েছে। উপহার দিতে হবে গোপনে। সামর্থ্য অনুযায়ী আয়োজক পক্ষের আয়োজন করা উচিৎ। সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমরা দাবী আদায়ে সামনে আরো বৃহত্তর কর্মসূচী ঘোষণা করতে প্রস্তুতি নিচ্ছি।

এসময় সমাবেশে চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সভাপতি মোঃ বশির পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন খান, যুগ্ম সম্পাদক মোঃ ওমর, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম প্রধানীয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অবশেষে দেবিদ্বারের সেই বিতর্কিত ইউএনও ডেজীকে আবারো বদলি

 

ডেস্ক রিপোর্টঃ

বহুল সমালোচিত ও বিতর্কিত সেই দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীর আবারো বদলির আদেশ হয়েছে।

শুক্রবার রাতে তাকে বদলি সংক্রান্ত আদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৭ মার্চ চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এই বদলির আদেশ হয়।

প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলি করা হয়েছে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে বদলি করা হয়েছিল।

এদিকে বদলির আদেশের পরপর দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে অধিকাংশ স্থানীয় সাংবাদিকদের রিমুভ করে দিয়েছেন বলেও অভিযোগ উঠে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগ দেন। যোগদানের পর থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে একাধিকবার সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অসংখ্য সংবাদের শিরোনাম হন তিনি।

দেবিদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয়হীনতার অভিযোগে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল।

কিন্তু বিশেষ খুঁটির জোরে ওই বদলি স্থগিত করে এতদিন তার পদে বহাল ছিলেন। তিনি গত ২০ ফেব্রুয়ারি দেবিদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫টি সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা প্রদানের মাধ্যমে ব্যাপক সমালোচিত হন।

এর আগে গত বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন তিনি। গত ২ মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে লোকজন কম থাকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করে মিডিয়ার শিরোনাম হন তিনি।

এদিকে ইউএনওর বদলির সংবাদ উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে তার দ্বারা ভুক্তভোগীরাসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহ’ত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়াতে প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপানে আত্মহ’ত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী প্রেমিকার নাম বিবি মরিয়ম (১৯)। সে উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।

শনিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম খানসাবের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে মরিয়মের প্রেম ছিল। মুঠোফোনে তারা যোগাযোগ রাখত। গত বৃহস্পতিবার ৯ মার্চ আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়ার সদরে সাক্ষাৎ করেন। কিন্ত সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান। এ ঘটনার জের ধরে একই দিন বিকেলে মরিয়ম তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাান। তাদেরকে দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে বাকবিন্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সঙ্গে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন মর্জিনা বেগম ৬ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

যুবলীগের সম্মেলনে জনসমর্থন বেশি দেখাতে উখিয়া ক্যাম্প থেকে রোহিঙ্গা ভাড়া

 

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের উখিয়ায় উপজেলা যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসে ট্রাকভর্তি ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটক ব্যক্তিরা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা ক্যাম্পের নিরাপত্তাবেষ্টনী ফাঁকি দিয়ে অর্থের বিনিময়ে এক প্রার্থীর পক্ষে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে চলমান যুবলীগের সম্মেলনে অংশ নিতে এসেছিলেন বলে স্বীকার করেছেন।

আটক হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিমসহ কয়েকজন রোহিঙ্গা বলেন, টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম না কেন আমাদের আনা হলো। পরে শুনেছি এক বড়ভাইয়ের মিছিলে যেতে তারা আমাদের এনেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের কয়েকজন নেতা জানান, জনসমর্থন বেশি দেখাতে ক্যাম্প থেকে এসব রোহিঙ্গা যুবককে ভাড়ায় এনেছেন একজন প্রার্থী। পরে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ ছাড়া অর্থের বিনিময়ে বৃদ্ধ ও মাদ্রাসায় পড়ুয়া শিশুদের সম্মেলনে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যুবলীগের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হয়নি।

প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর আজ উখিয়ায় অনুষ্ঠিত হচ্ছে উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত রয়েছেন।

যেখানে সভাপতি পদে ৫ ও সাধারণ সম্পাদক পদে ১২ জন যুবলীগ নেতা সম্মেলনের কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

আলেখারচর বিশ্বরোড থেকে গাঁজাসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ মার্চ) ভোরে আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সুবর্ণপুর উপজেলার চরহাসান গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ জুয়েল (২৪) এবং কক্সবাজারের রামুর পূর্ব হাজিরপাড়া গ্রামের মৃত নূর আলমের ছেলে মোঃ কাওসার (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নোয়াখালী, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক,ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদানের ঘোষণা দিলেন এসকিউ গ্রুপের চেয়ারম্যান শামীম

 

স্টাফ রিপোর্টারঃ

সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিলেন এসকিউ গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দীন শামীম।

১০ মার্চ এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বরুড়ার আড্ডা এলাকায় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল হাইসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ শেষে বিকালে তিনি স্থানীয় অশ্বদিয়া বাজারে সাউথ বাংলা এগ্রিকালচার ও সমবায় ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করেন।

 

মুরাদনগরে ইটভাটায় ডাকাতি, জনতার হাতে আটক ২

 

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে একটি ইটের ভাটায় ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে দুই ডাকাত সদস্য আটক হয়েছে। আটককৃত ডাকাতদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার রাত ১১টায় উপজেলার নবীপুর এলাকার আর.আর.কে বিক্সফিল্ডে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার রহিমপুর গ্রামের মৃত মালেক সরকারের ছেলে হেলাল সরকার (২৮), একই গ্রামের মফিজ সরকারের ছেলে শুক্কুর সরকার( ২৭)।

এ ঘটনায় ইটভাটার শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের আলী মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুরে আর.আর.কে ইটভাটায় শনিবার রাত ১১টায় ভাটার শ্রমিকরা মলিকপক্ষ থেকে প্রাপ্ত বেতনের টাকা বন্টন করার সময় রহিমপুর গ্রামের দীন ইসলাম চপ্পলের নেতৃত্বে ৭/৮ জনের একটি দস্যুর দল ইটভাটায় হানাদিয়ে শ্রমিকদের এলোপাথারি মারধর শুরু করে এবং তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ৪শত টাকা, ৩টি মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেয়। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় শ্রমিকদের শোর-চিৎকারে রাস্তায় থাকা জনতা দুই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকি সদস্যরা পালিয়ে যায়। ইটভাটার শ্রমিক আলী মিয়া বাদী হয়ে ৩ জনকে এজাহারনামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামীকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

অধ্যক্ষ রুহুল আমিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আজ শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। জড়িত ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে, পরে ন্যাপ-( মোজাফফর) এ যোগ দেন । ১৯৭১ সালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন এর গড়া দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

রবিবার বাদ যোহর বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত এবং এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম

 

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ করে দিতে সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের
আয়োজন করে হুয়াওয়ে।

কুয়েট থেকে রিক্রুটমেট প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সাইফুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাউথ এশিয়া হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. ফারা নেওয়াজ, ওমর হায়দার মুশফিক আহমেদ, মো. খালিদ হোসেন ও পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের ম্যানেজার মো. তৌফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

এ বিষয়ে হুয়াওয়ে সাউথ এশিয়ার এইচআর ডিরেক্টর হুয়াং বাওশিওং বলেন, “১৭০ টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করার মাধ্যমে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ কাজের পরিবেশ নিশ্চিত করতে পেরেছে হুয়াওয়ে। বিশ্বজুড়ে হুয়াওয়ের দুই লাখ কর্মী রয়েছে; এবং এক্ষেত্রে সবসময়ই স্থানীয় মেধা ও মানবসম্পদের ওপরে গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশ অফিসে স্থানীয়ভাবেনিয়োগপ্রাপ্ত কর্মীর সংখ্যা এখন ৮০ শতাংশ এবং কর্মী তালিকায় আমরা সবসময় এই অনুপাত বজায় রাখার চেষ্টা করি। এছাড়া, আমরা প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্যসংখ্যক ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়ে থাকি। এটি হুয়াওয়ের বিশেষজ্ঞদের সাথে নতুনদের সমন্বয় করতে সাহায্য করে। অপরদিকে, সদ্য স্নাতক শেষ করা গ্র্যাজুয়েটরাও সর্বাধুনিক জ্ঞান ও বহুজাতিক কর্মপরিবেশের মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পান।”

এ উদ্যোগ সম্পর্কে কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্বজুড়ে হুয়াওয়ে কেবল আইসিটি সরঞ্জাম ও সমাধান দেয়ার ক্ষেত্রে এগিয়ে আছে, এমনটা নয় বরং উদ্ভাবনী সমাধান নিয়ে আসার ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে বিস্তৃত বিনিয়োগ ও সুবিশাল টিমের মাধ্যমে সফলভাবে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্থানীয় শিক্ষার্থী ও মেধার মূল্যায়ন করার মাধ্যমে তারা দেশের শিক্ষার্থীদের সুযোগ করে দিচ্ছে। এরই অংশ হিসেবে হুয়াওয়ে আমাদের শিক্ষার্থীদের নিয়োগ দিতে এখানে এসেছে এবং এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ। আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ারে উন্নতি করার মতো যথেষ্ট আকাঙ্ক্ষা ও যোগ্যতা রয়েছে। আমার বিশ্বাস, নির্বাচিত শিক্ষার্থীরা সমাজ ও অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি প্রতিষ্ঠানেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।”

কুয়েটের সিএসই, ইইই ও ইসিই – এ তিনটি বিভাগ থেকে ২শ’ শিক্ষার্থী ক্যাম্পাস রিক্রুটমেন্টের আওতায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিতরা খুব শীঘ্রই হুয়াওয়েতে যোগদান করবে। ক্যাম্পাস রিক্রুটমেন্ট থেকে à