All posts by jitu

কাতারে প্রবাসী উদ্যোক্তা সম্মাননা পেলেন লক্ষীপুরের সালেহ আহমদ খোকন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার :

কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক চলমান বৈশ্বিক জালানি ও অর্থনৈতিক সংকটময় মুহূর্তে কাতার থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক কর্মশালা ও কাতারে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা ২০২৩ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দোহায় সালিমার ইস্তাম্বুল হোটেল হল রুমে কাতার বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি আহ্বায়ক নুরুল আবসার বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস কাতার এর নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এর হাত থেকে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা ২০২৩ গ্রহন করেন সালেহ আহমদ খোকন।

উল্লেখ্য সালেহ আহাম্মদ খোকন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা চরপাতা গ্রামের মুসলিম মোল্লা বাড়ির মৃত মুসলিম মোল্লার ছেলে। ৩৩ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য কাতারে পাড়ি জমান সালেহ আহমেদ খোকন। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সালেহ আহমদ খোকন, যেমন নিউ একশন রিয়েল স্ট্যাট, সোহেল আল জাজিরা বিল্ডিং মেটেরিয়ালস, সোহেল আল জাজিরা ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং ইত্যাদি।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সালেহ আহমদ খোকন বলেন, ৩৩ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য কাতারে পাড়ি জমিয়েছি। আজকে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা পেলাম। সম্মাননা এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমাকে সামনে এগিয়ে যেতে এ ধরনের সম্মাননা সব সময় উৎসাহিত করবে।

সাংবাদিক জি,এম আকাশের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে দূতাবাসের মিনিষ্টার (শ্রম) জনাব ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সি,আই,পি জালাল আহমেদ, কাতার চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মিয়া, সংগঠনের সদস্য সচিব ইউসুফ পাটোয়ারী লিংকন, সমন্বয়ক আকবর হোসেন বাচ্চু, এম এ সালাম এবং আহসান উল্লাহ্‌ সজিব। এছাড়া প্রবাসী ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন কর্মসংস্থান সৃষ্টিকারী প্রবাসী উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে।

দুই নেতাকে বহিষ্কার করলো ছাত্রলীগ

অনলাইন ডেস্ক:

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহ-সভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ) ও রাজিব হোসাইন রবিনকে (সহ-সভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

কবিতা: এক দেখাতেই!

শিব্বীর আহমেদ:

বুঝিনা, মানুষ কেনো ভালোবাসে
বুঝিনা, মানুষ কেনো অবুঝের মতো
বারবার প্রেমে পড়ে।
ইচ্ছে করেই কি মানুষ প্রেমে পড়ে?
নাকি এক দেখাতেই প্রেম ভালোবাসা
হয়ে যায়! ভালোবাসার উপর
মানুষের কোন নিয়ন্ত্রণ থাকেনা।
ভালোবাসার কাছে মানুষ
কতটা অসহায়, কতটা দূর্বল!

আহারে মানুষ!
চেনা নাই জানা নাই
হঠাৎ দেখা হলো, আর অমনিই
বুকের ভিতরে লুকিয়ে থাকা
হৃদয়টা বারবার
কেঁপে কেঁপে উঠতে শুরু করল,
ক্ষতবিক্ষত হতে শুরু করল। মনে হয়,
বুকের খুব গোপন গহীনে
লুকিয়ে থাকা
হৃৎপিন্ডটা কে যেন হঠাৎ এসে
খাবলা দিয়ে তুলে নিয়ে গেলো!

আহারে!, মানুষের কষ্ট
মরে যেতে ইচ্ছে করে!
কি কষ্ট, কি সুখ ভালোবাসার কষ্ট, ভালোবাসার সুখ
কষ্ট সুখে মানুষ নষ্ট হতে থাকে।
দিন নাই রাত নাই
কখন সকাল কখন বিকাল
সময়ের কোন ঠিক ঠিকানা নাই।
একবার, শুধু একবার
শুধু তাকেই দেখতে ইচ্ছে করে।
শুধু তার বুকের ভিতর মুখ লুকিয়ে
তার বুকের গন্ধ নিয়ে নিয়ে
বারবার
পাগল হয়ে যেতে ইচ্ছে করে।

প্রেমে পড়লে ভালোবাসলে
মানুষের আকাংখা বেড়ে যায়,
চাহিদা বেড়ে যায়।
ওকে একবার দেখার জন্য
বুকের ভেতরকার সবকিছু
ওলট পালট হতে শুরু করে,
ওর বুকের সব গন্ধ
নিয়ে নিতে ইচ্ছে করে।
কিন্তু ওর কি দেখা মিলে? ওর ত
দেখা মেলেনা, ওর কছেও যাওয়া
যায়না। ওর মুখটা
এক নজর দেখার জন্য
পাগল হয়ে ওঠে মন। চোখ দুটো
বারবার শুধু তার মুখ খুঁজে বেড়ায়।

আহারে মানুষ!
এত কষ্ট এত ভালোবাসা!
বুঝিনা, মানুষ কেন হঠাৎ করেই
এমন করে
পুরোটাই বদলে যায়;
কেমন করে যেন
এমন ভাবে বদলে যায়,
এক দেখাতেই!
তার আর কিছুই
চোখে পড়েনা
কোন কিছুতেই!

– শিব্বীর আহমেদ
গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান
কথাসাহিত্যিক, সাংবাদিক, ও আইটি বিশেষজ্ঞ

বইকে বন্ধু করুন, দেখবেন আত্মার আত্মীয়তায় বই আপনার সঙ্গী হবে

স্টাফ রিপোর্টার:

‘বই শুধু অক্ষরজ্ঞানে গুণীবান করে তুলে না, সভ্যতা ও মানবতাবোধ নিশ্চিত করতে মানব সন্তানকে সহায়তা করে থাকে। বইকে বন্ধু করুন। দেখবেন আত্মার আত্মীয়তায় বই আপনার সঙ্গী হবে।

মঙ্গলবার জাতীয় গ্রন্থ মেলা-২০২৩ এ ‘উৎকৃষ্ট কুকুর, নিকৃষ্ট মানুষ’ বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়। বইটির লেখক মো. নেওয়াজ শরিফ যিনি সূফী সাধক ও বাউল শিল্পী নামে বেশি পরিচিত।

‘বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না’-বাঙালি লেখিকা প্রতিভা বসুর উদ্ধৃতি দিয়ে কবীর চৌধুরী তন্ময় বলেন, কিছু কিছু ক্ষেত্রে মানুষের চেয়ে কুকুর কতটা বশি^স্থ, কতটা মানবিক লেখক এই বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আর তার নির্দেশনাটুকু সাম্প্রতিক তুরস্ক-সিরিয়া ভুমিকম্পে ধ্বংসস্তুপের ভেতরে আহত, নিহত মানুষের শোকে কুকুর কিভাবে তার মানুষ বন্ধুর জন্য অপেক্ষমান-এটিও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতীয়মান হয়েছে।

‘বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ-কষ্টের বোঝা অনেকটা কমে যায়’- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পঙতিমালা তুলে ধরে প্রধান অতিথি কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, ইদানি বিভিন্ন প্রকাশক ও বই নিয়ে বিতর্ক প্রতীয়মান হয়েছে। তথ্যের বিকৃতি শুধু ওই বই ও লেখককে প্রশ্নবিদ্ধ করে না, বইয়ের পাঠকও বিভ্রান্ত হয়। তাই এই মহান ও পবিত্র কাজের সাথে যারা সম্পৃক্ত, উভয়কে সচেতন ও দায়িত্ববান হতে হবে।

মোড়ক উন্মোচন মঞ্চে আরও ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক-কবি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশ ব্যাংক পরিচালক-হাসিনা মমতাজ, যুবমহিলা লীগ ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক-জেবুন্নেসা মীনা, স্বর্ণা-ফ্যাশন ডিজাইনার ও চারুকলার আর্টিস্ট-লুচি নাহার প্রমুখ।

কুমিল্লায় পৃথক অভিযানে বিদেশী মদ ও গাঁজাসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ১৭ বোতল বিদেশী মদ ও ৯.৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৭ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লা সদরের কাপ্তানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের অরন্যপুর গ্রামের মৃত শামছু মিয়া এর ছেলে গাজী মোঃ রাজিব (২৯)।

পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৭ ফেব্রুয়ারী রাতে সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯.৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলুহর গ্রামের মোঃ মহিদুল ইসলাম এর ছেলে মোঃ রুকনুজ্জামান (২৯) এবং একই গ্রামের মৃত মহিদুল ইসলাম এর ছেলে তমাল হোসেন বাবু (২৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

চান্দিনায় পিকআপের পিছনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীর মৃত্যু

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ট্রাকের পিছনে বেপরোয়া গতি সম্পন্ন এ্যাম্বুলেন্সের ধাক্কায় ওই এ্যাম্বুলেন্সে থাকা সাহারা খাতুন (৮৫) নামে রোগীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও ৪জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাস স্টেশন সংলগ্ন ধাঁনসিঁড়ি আবাসিক এলাকার সামনে ওই ঘটনা ঘটে।

নিহত সাহারা খাতুন কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রামের আবদু মিয়ার স্ত্রী। তিনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভূগছিলেন। আহতরা হলেন- নিহত সাহারা খাতুনের মেয়ে আলাউদ্দিন এর স্ত্রী রুবি (৪০), পুত্রবধু আবু জাহের এর স্ত্রী মমতাজ বেগম (৪৫), ও আবুল খায়ের এর স্ত্রী তাছলিমা আক্তার (৩৫)। আহত এ্যাম্বুলেন্স চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহত তাছলিমা আক্তার জানান, গত ৩দিন পূর্বে তার শাশুরী সাহারা খাতুন হার্ড এটাক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তার অবস্থার অবনতি ঘটলে তাকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া জানান, চান্দিনা-বাগুর বাস স্টেশনে প্রতি নিয়তই যানজট লেগে থাকে। ওই যানজট কখনও কখনও এক দেড় কিলোমিটারও দীর্ঘ হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে যানজটের কারণে ধীর গতিতে চলছিল গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক। এসময় দ্রুতগামী এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেওয়া এ্যাম্বুলেন্সটি দুমরে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই অসুস্থ সাহারা খাতুনের মৃত্যু ঘটে। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমেকে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর আহতাবস্থায়ই চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুবির নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে মিরাজ -ইমরান

চাঁদনী আক্তার, কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সাবেক সভাপতি বিপ্লব দাস বিপুল ও সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা সেতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মিরাজ হোসেন হৃদয়কে সভাপতি এবং একই সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমরান হাসানকে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য নতুন কমিটির ঘোষণা করা হয়৷

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাকিব আহমেদ রিয়ান ও মোঃ নয়ন মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন জাহিদ মোল্লা, মিনহাজুর রহমান, সৈকত হাসান রনি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শফিকুল ইসলাম, মুতাসিম ভূঁইয়া, শোহায়েব ভূঁইয়া।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১০ সালে ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠন করা হয়।

বইমেলায় সীমান্ত আকরামের প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি ও নজরুল’

স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্তর্নিহিত গদ্যকার সীমান্ত আকরাম প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি ও নজরুল’।

যাপিত জীবনে আত্মধ্যানে সাহিত্যে নিবিষ্ট এ স্বাপ্নিক গদ্যকার শব্দের প্রাঞ্জলতায় শিল্পের নান্দনিক দিকগুলো স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে থাকেন। কাজী নজরুল ইসলামের সংস্কৃতিমানস, সংস্কৃতিক চিন্তা—চেতনা, সংস্কৃতিচর্চা ইত্যাদি বিষয়গুলো শৈল্পিকভাবে এ গ্রন্থে প্রস্ফুটিত হয়েছে। শেকড় অনুসন্ধিৎসুক এ গদ্যকার তুলে আনে দেশীয় সংস্কৃতির নিত্যনতুন উপাদান।

ইতিপূর্বে সীমান্ত আকরামের প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ‘নক্ষত্র বিভাব’, ‘সংস্কৃতির চালচিত্র’, ‘আকাশ আমায় ভরল আলোয়’ পাঠক মহলে সমাদৃত। তিনি ১৯৯০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে সম্পাদনা করেছেন ‘ক্যাম্পাস আড্ডা’, বর্তমানে সাহিত্য পত্রিকা ‘কাঠপেন্সিল’ সম্পাদনা করছেন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সরব উপস্থিতি। ‘সংস্কৃতি ও নজরুল’ গ্রন্থটি ইতিমধ্যে প্রিয় বাংলা পাণ্ডুলিপি বিজয়ী হয়েছে। বইমেলায় প্রিয় বাংলা প্রকাশনীর ৫৯৭—৫৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে।

শাহরুখ-সালমানের সম্পর্কে ফাটল ধরাতে যশরাজ ফিল্মসের ফন্দি

বিনোদন ডেস্ক:

যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ অ্যাকশন-থ্রিলারধর্মী সিরিজ বা সিনেমা তৈরি করে থাকে। ‘স্পাই ইউনিভার্সের’ মূল লেখক গল্পকার শ্রীধর রাঘবন। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এবং রাঘবনের জন্য বলিউডের দুই অভিনেতা শাহরুখ এবং সালমান খানের সম্পর্কে ফাটল ধরবে নাকি। আশ্চর্য হওয়ার কিছু নেই- সেই ফাটল বাস্তবে নয়, পর্দায়।

‘পাঠান’ সিনেমায় দেখা যায় নায়ক শাহরুখ বিপদে পড়েছেন, আর তখন তাকে উদ্ধারে নাটকীয় আবির্ভাব ঘটে সালমানের। অনস্ক্রিনে তাদের বন্ধুত্ব দেখতে পেয়ে মুগ্ধ ভক্তরা। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ‘স্পাই ইউনিভার্সের’ পরবর্তী সিনেমায় শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ফন্দি এঁটেছেন। তাদের প্রতিদ্বন্দ্বী করার পরিকল্পনা নিয়েছেন। নতুন সিনেমায় দেখা যাবে শাহরুখকে আর উদ্ধার করছেন না ভাইজান। বরং তারা একে অপরের বিরুদ্ধে লড়াইতে মত্ত। সিনেমায় অ্যাকশন হিরো হয়ে থাকছেন হৃত্বিক রোশানও। সিনেমার চিত্রনাট্য লিখেছেন শ্রীধর রাঘবন।

জানা যায়, শাহরুখ তার পরের সিনেমা ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত, আর সালমান তড়িঘড়ি করে সারছেন তার মুক্তি প্রতীক্ষিত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার কাজ।

পরিষ্কার কথা, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সারাদেশেই অত্যাচার হচ্ছে, চলছে নৈরাজ্য। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল। এরা কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। এরা সবসময় ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসতে চায়।’

আজ বিকেলে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন আলম, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আজ এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি গোপীবাগ থেকে শুরু হয়ে টিকাটুলি, দয়াগঞ্জ, রায়শাহ বাজার হয়ে নয়াবাজার গিয়ে শেষ হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘গত ১৫ বছরে অনেক অত্যাচার হয়েছে আর নয়, জনগণকে বাসা থেকে বের হতে হবে জেগে উঠতে হবে। এরাই দেশটিকে ফতুর বানিয়ে ফেলেছে। একদিকে দব্য মূল্য বেড়ে চলছে মানুষ গরিব হচ্ছে অন্যদিকে ক্ষমতাসীনরা ফুলে কলাগাছ হচ্ছে। তারা বলে উন্নয়ন উন্নয়ন, এমন উন্নয়ন হয়েছে যে মানুষ আজ বিদ্যুৎ পায় না, পানি পায় না, গ্যাস পায় না।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে ক্ষমতাসীনদের চুরির কারণে ব্যাংক খালি, ডলার নেই। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। দেশে আজ গণ লুট চলছে। এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সম্পদ লুট করে।’