All posts by jitu

কুবির পাহাড়ে আগুন লাগার তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক

 

চাঁদনী, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে আগুন লাগার ঘটনার সংবাদ প্রকাশের জন্য প্রক্টরের মন্তব্য জানতে গেলে সাংবাদিকের ওপর চড়াও হয়ে তাঁকে বাক্যবাণে জর্জরিত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের বিরুদ্ধে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় লালন চত্বরে আগুন লাগার ঘটনায় মন্তব্য জানতে চাইলে খোলা কাগজের কুবি প্রতিনিধি মো. হাছিবুল ইসলাম সবুজকে হেনস্তা করেন তাঁরা।

জানা যায়, সোমবার সন্ধ্যায় লালন চত্বরে আগুন দেখতে পেয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পাহাড়ে আগুন লেগে বিভিন্ন অংশের গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আাশপাশের গাছপালা। কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও শিক্ষার্থীরা বলছেন, মাদকসেবীদের গাঁজার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী শেখ মাহবুব বলেন, সোমবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনাটি আমি দেখেছি। সম্ভবত গাঁজা থেকেই চারদিকে ছড়িয়ে পড়েছিল আগুন। পাহাড়ের ওই অংশটিতেই মাদকসেবীরা বেশি যাতায়াত করে। বহিরাগতদের আনাগোনাও বেশি সেখানে। প্রায়সময়ই পাহাড়ের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটলেও প্রশাসন এসব বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ভিডিও ফুটেজ মুঠোফোনে ধারণ করেন খোলা কাগজের কুবি প্রতিনিধি মো. হাছিবুল ইসলাম সবুজ। এরপর এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না ও আগুন লাগার বিষয়টি স্বাভাবিক দাবি করে নিরাপত্তাকর্মী পাঠাচ্ছেন বলে জানান। তবে কিছুক্ষণ পর পুনরায় প্রতিবেদককে কল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে যান প্রক্টরিয়াল বডির সদস্যরা। সেখানে ছাই দেখতে পেয়ে অগ্নিকাণ্ডকে আগের কোনো সময়ের ঘটনা দাবি করেন তাঁরা। প্রতিবেদক নিজের কাছে ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে দাবি করলে তার ওপর চড়াও হয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আপনি আগুনের (আগুন লাগার পর) কাছে থাকলেন না কেন? আগুন কি হাত দিয়ে (আগুন) নিভিয়েছেন? আগুন লাগলে মাটি ঠান্ডা কেন?’

একই সময়ে সাথে থাকা সহকারী প্রক্টর কাজী এম আনিছুল ইসলাম প্রতিবেদকের উদ্দেশ্যে বলেন, ‘এটা যে আজকের ঘটনা তার প্রমাণ দেখান। এখান থেকে ধোঁয়া উড়ছে না কেন? ঘটনাস্থলে কি আপনি এসেছিলেন?’ পরে ভিডিও ফুটেজ দেখানো হলে তিনি প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘ভিডিওটি যে আজকের সেটির কী প্রমাণ আছে আপনার কাছে?’

ভুক্তভোগী প্রতিবেদক হাছিবুল ইসলাম সবুজ বলেন, অগ্নিকাণ্ড দেখেই আমি ভিডিও ফুটেজ নিয়ে প্রক্টরকে ফোন দেই। শুরুতে তিনি স্বাভাবিক ব্যবহার করলেও পরবর্তীতে আমার সাথে রূঢ় আচরণ করেন। অগ্নিকাণ্ডের বিষয়টি মিথ্যা দাবি করে আমাকে হেনস্তা করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

তবে প্রতিবেদকের ওপর চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সহকারী প্রক্টর কাজী এম আনিছুল ইসলাম। তিনি বলেন, আগুন অবশ্যই লেগেছে। তবে আমার ধারণা এটা অনেক আগের। যাছাই-বাছাই (বিষয়টি) করার জন্য তথ্য জানতে চেয়েছি। আগুন লাগার ক্ষেত্রে প্রতিবেদকের শেষ পর্যন্ত সেখানে থাকা উচিত ছিলো। সে ঘটনাস্থল থেকে চলে গেল কেনো?

একইভাবে অভিযোগ অস্বীকার করে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমি কোনো সাংবাদিক হেনস্তা করিনি।’

এর আগেও বিভিন্ন সময়ে কুবির পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১৪ মার্চ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশের পাহাড়ে আগুন লাগলে পরিচ্ছন্নতার জন্য আগুন দেওয়া হয়েছে দাবি করে কর্তৃপক্ষ। ২০২১ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে অঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বহিরাগত মাদকসেবীদের দ্বারা এই অগ্নিকাণ্ড ঘটার ধারণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২ সালের অগ্নিকাণ্ডেও প্রশাসন একই কথা বলেছিল। তবে মাদকসেবীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।

ভালোবাসা দিবসে স্ত্রীকে ‘সতীন উপহার’করল স্বামী!

 

ডেস্ক রিপোর্ট:

১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’। ভালোবাসা দিবসের আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। অভিযোগ, তাকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করে ঘর ছাড়তে বাধ্য করেছেন স্বামী। তার পর নতুন বৌ নিয়ে ঘরে ঢুকেছেন তিনি।

পুরুলিয়ার বাঘমুন্ডি থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা জবুনা মণ্ডল। তিনি জানান, পরিতোষ মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৪ সালে। বিয়ের প্রথম প্রথম সব ঠিকই ছিল। কিন্তু বিয়ের বছর পাঁচেকের মধ্যে পর পর দু’টি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তার উপর অত্যাচার শুরু করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।

স্ত্রীর অভিযোগ, ‘স্বামী, শাশুড়ি এবং ননদ তার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন। গত কয়েক দিন ধরে অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। বাপের বাড়ি থেকে লাখ খানেক টাকা আনতে জোর করা হত।’

অত টাকা কোথায় পাবেন? এই প্রশ্ন করলেই নাকি গত ৩১ জানুয়ারি মাঝরাতে তাকে বেদম মারধর করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এমনকি, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে ঝাড়খণ্ডে মামার বাড়িতে আশ্রয় নেন বধূ। সেখানেই তিনি খবর পান যে, স্বামী আবার একটি বিয়ে করে ফেলেছেন।

সোমবার বাঘমুন্ডি থানায় হাজির হন বধূ। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

ব্রেন টিউমারের কাছে হার মানলেন সহকারী পুলিশ সুপার মাহরুফা

 

ডেস্ক রিপোর্ট:

পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা মাহরুফা হোসেন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স শিরু মিয়া মিলনায়তনে মাহরুফার জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ২০১৫ সাল থেকে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ কর্মকর্তা মাহরুফা ১৯৮৩ সালে নেত্রকোণা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে ২৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সহকারী পুলিশ সুপার মাহরুফা হোসেনের অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

২৮ কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার

 

ডেস্ক রিপোর্ট:

পদোন্নতি পেয়েছেন পুলিশের ২৮ কর্মকর্তা। সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন তারা।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

লাকসামে ২৫ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামের জোড় খেজুর গাছতলা এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৩ ফেব্রুয়ারী দুপুরে জোড় খেজুর গাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাগার পুষ্কুরনী গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫)।

এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে ৪ সংগঠন

 

স্টাফ রিপোর্টার:
আগামী ১৮ ফেব্রুয়ারি  থেকে শুরু হচ্ছে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট। ২২  ফেব্রুয়ারি টুর্ণামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই ক্রিকেট টুর্ণামেন্টে কুমিল্লার চারটি মিডিয়া সংগঠন অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সংগঠনগুলো হল-
কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম। কুমিল্লার কর্মরত প্রায় ১১২ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করছেন।

টুর্ণামেন্টে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের অধিনায়কত্ব পালন করবেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু , কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের অধিনায়কত্ব পালন করবেন  কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির সিইও তামজিদ হোসেন লিপু ও  সহ-অধিনায়ক হিসেবে থাকবেন  মাইটিভির আবু মুসা, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির অধিনায়কত্ব পালন করবেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আনোয়ার হোসাইন ও  সহ-অধিনায়ক হিসেবে থাকবেন দেশ টিভির সুমন কবির এবং কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের অধিনায়কত্ব পালন করবেন জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক ও  সহ-অধিনায়ক হিসেবে থাকবেন দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার সাইফুল সুমন।

বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয় কাজ করে:কাদের

নোয়াখালী প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি কে ইঙ্গিত করে বলেছেন, এখানে একটা দল আছে। সারা বাংলাদেশে আছে। তারা আওয়ামী লীগকে ভয় পায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করে। সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে। আন্দোলনে জনগণ না থাকলে সেটা আন্দোলন নয়। আন্দোলনে মানুষ থাকতে হবে। তাদের আন্দোলনে নেতাকর্মীরা আছে। তারা সাধারণ জনগণকে নামাতে পারেনি। কারণ শেখ হাসিনার উন্নয়ন অর্জন সারা দুনিয়ায় সমাদৃত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য। বেশি টাকায় আমদানি করে আমরা কম টাকায় বিক্রি করছি। জিনিস পত্রের দাম বেড়ে গেছে। আমাদের কোনো দোষ নেই। আমরা মূল্য দিচ্ছি। দোষ বড় বড় শক্তি তারাই আজকে সারা বিশ্বকে সংকটে ফেলেছে। শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছে। কয়েক দিন আগে আইএমএফ বলেছে বাংলাদেশ ৩৫তম অর্থনৈতিক দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানে ২ সপ্তাহের আমদানির ডলার নেই। পাকিস্তান তলানীতে নেমেছে। বাংলাদেশ শ্রীলংকা হবেনা। বাংলাদেশ দুঃসময়ে শ্রীলংকা সহ কয়েকটি রাষ্ট্রকে ঋণ দিয়েছে।

দলীয় নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, যারা কর্মিদের থেকে টাকা দিয়ে চাকরি দেয় তারা ভালো মানুষ না। নেতা হয়ে গরিবের থেকে টাকা নিয়ে চাকরি দিলে ওই টাকা তার পরিশোধ করতে ১০ বছর লেগে যাবে। এই কথাটা ভেবে দেখবেন সবাই। আমার ও সরকারের দুর্নাম হয় এমন কাজ করবেননা। মানুষের মনের ভাষা,চোখের ভাষা বুঝতে হবে। বুঝতে না পারলে ভুল করবেন। নির্বাচনে তার প্রমাণ পাবেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে তাদের হারানোর কোনো শক্তি বাংলাদেশে নেই। বাংলাদেশ, গণতন্ত্র,উন্নয়ন ও মুক্তিযুদ্ধের শক্তিকে কে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায় জনগণ।

নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষিকা নাজমা বেগম শীপার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেতুমন্ত্রীর ভাগনে সিরাজীস সালেকিন রিমন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান প্রমূখ।

এ সময় তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও উপজেলার ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও মোশারেফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪০৯জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন তিনি।

একুশে বইমেলায় ইমরান মাহফুজের কাব্যগ্রন্থ ‘মুখোশপরা পাঠশালা’

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

অমর একুশে বইমেলায় আসছে কবি, সাংবাদিক ও গবেষক ইমরান মাহফুজের ‘মুখোশপরা পাঠশালা’। বইটি প্রকাশ করছে ঐতিহ্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আনোয়ার সোহেল। বইটির দাম ২০০ টাকা।

কবি ও গবেষক ইমরান মাহফুজ ১৯৯০ সালের ১০ অক্টোবর কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ও মা বিলকিছ বেগম। একাডেমিক পড়াশোনা উদ্ভিদবিদ্যায় হলেও দীর্ঘদিন ধরেই লেখালেখি ও গবেষণায় নিজেকে ব্রত রেখেছেন।

মুখোশপরা পাঠশালা সম্পর্কে ইমরান মাহফুজ বলেন, ‘আমি যা বিশ্বাস করি, যা বুঝি এবং যা জানি; তা-ই শিল্পের পাতায় এঁকেছি। আমি মনে করি, প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় কিন্তু মানুষ হওয়ার জন্য মন ও মনন—দুই-ই দরকার। সে পথের যাত্রীদের জন্য কবিতাগুলো।’

ইমরান মাহফুজের লেখালেখির শুরু ২০০৫ সাল থেকে। তার প্রকাশিত গ্রন্থ—বাজে হুমায়ূন, কালান্তরের অভিযাত্রী, কায়দা করে বেঁচে থাকো, আজ ও আগামীকাল, দীর্ঘস্থায়ী শোকসভা, দ্য ইকুয়েশন অব লাইফ, মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়, জীবনশিল্পী আবুল মনসুর আহমদ, লালব্রিজ গণহত্যা, আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ, কষ্টের ফেরিওয়ালা: হেলাল হাফিজ।

কাজ করেন ইংরেজি দৈনিকে। সম্পাদনা করেন কালের ধ্বনি। তার সম্পাদিত ও গবেষণা গ্রন্থ বিশ্ববিদ্যালয়ে অনার্স, মার্স্টাস ও এমফিলে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহার হচ্ছে ৭ বছর ধরে।

পূর্ব জোড়কাননে রোটারি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়নে রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘ইমাজিন রোটারি’ স্লোগানকে কেন্দ্র করে ইউনিয়ন এর সুবিধা বঞ্চিত ও দরিদ্র ও অসহায় ১৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর পিপি ও ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম। রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর আই পি পি নাসিরুল ইসলাম মজুমদার, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর ডিরেক্টর সোহরাব হোসেন, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর বুলেটিন ইডিটর রবিউল হক, তফু মজুমদার এবং স্থানীয় নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।

শীতবস্ত্র পাওয়ার পর অসহায় মানুষেরা জানান, শীতের মধ্যে কত কষ্ট করতেছি, কত জনের কাছে গেলাম কেউ কম্বল দেয় নাই। বিভিন্ন সময়ে সরকারী বেসরকারী ভাবে ও বিভিন্ন সংগঠন থেকে কম্বল বিতরণ করা হলে ও আমরা পাই নাই। তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র হিসবে আজকে কম্বল হাতে পেয়ে আমাদের অনেক খুশি লাগতেছে।

কুবির লালনচত্বরে আগুন

চাঁদনী আক্তার, কুবি:

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যবর্তী লালন চত্বরে আগুন লাগার ঘটনা ঘঠেছে। তবে কে বা কারা লাগিয়েছে এই বিষয়ে কিছুই জানতে পারেনি কর্তৃপক্ষ। তবে পাহাড়ে ফের আগুন লাগার বিষয়টি স্বাভাবিক ভাবেই দেখছেন প্রক্টর ওমর সিদ্দিকী ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও বা আগুন জ্বলছে, কোথাও আগুন নিভে কালো বর্ণ ধারণ করেছে। পাহাড়ের উপরে আগুনে পুড়ছে গাছ-পালা। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলবার কারনে ছড়িয়ে পড়েছে পাহাড়ের বিভিন্ন অংশে।

প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লাগার বিষয়ে আমি অবগত নয় তবে আমি খুঁজ নিয়ে দেখতেছি।